আজ প্রথম ” সোনেলা ” তে এলাম

বিমান ২৮ জুলাই ২০১৩, রবিবার, ১১:১৭:১২অপরাহ্ন বিবিধ ৫ মন্তব্য
আমি লেখক নই তবে লিখতে ইচ্ছা করে ; এখানে দেখলাম নতুন দের খুব উৎসাহ দেওয়া হয়।  এই ভরসা তেই সাহস করে এবং বড় লেখক দের উপদেশ আশা করে এখানে এসেছি ।  আশাকরি নিরাশ হবো না     

প্রণয়ার্তি

অদ্ভুত শূন্যতা ২৮ জুলাই ২০১৩, রবিবার, ১০:২৫:১৪অপরাহ্ন বিবিধ ৩ মন্তব্য
ঘোর বৃষ্টিতে ভিজে তুমি ঠায় দাঁড়িয়ে ছিলে, বহমান বিরুদ্ধসময়কে বুকে সাঁতরে পৌছে দেখি তোমার বৃষ্টিস্নাত পায়ে প্রতীক্ষা জল, জলকাঁদায় মাখামাখি প্রেমপদচিহ্ন, বিভোর বৃষ্টিতে তোমার একান্তস্নান বুকে ধারণ করব বলে গহন আকাঙ্খায় পাড়ি দিয়েছি কতটা বিধুর পথ! মেঘমেয়ে, বর্ষার আরতী সাঙ্গ হওয়ার আগেই এঁকে দাও তোমার প্রতীক্ষার প্রণয়াল্পনা আমার মৃত্তিকামনে ।   পুনশ্চঃ ভাবছে সবাই, আমি [বিস্তারিত]

কঙ্কাল-২

সাতকাহন ২৮ জুলাই ২০১৩, রবিবার, ০১:০৩:৫৫অপরাহ্ন গল্প ৯ মন্তব্য
পরের দিনও পানি আনতে যাবার সময় লোকটাকে একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার মনে একটা আতঙ্ক এসে ভর করে। অথচ দাঁড়িয়ে থাকা ছাড়া লোকটার আচরণে এখন পর্যন্ত কোনও অসঙ্গতি ধরা পড়েনি। সে জন্য কাউকে কিছু বলতেও পারছে না সে। তা ছাড়া কীইবা বলবে ? নিজের মধ্যে এক ধরনের দ্বিধা এসে সঙ্কুচিত করে দেয় তাকে। [বিস্তারিত]

এক যোদ্ধার প্রলাপ

রুদ্র আমিন ২৮ জুলাই ২০১৩, রবিবার, ১০:৩৭:৫১পূর্বাহ্ন কবিতা, মুক্তিযুদ্ধ ৬ মন্তব্য
বিচিত্র আলোকে মন্দ মুখর বাতাসে চিত্তের শত বিকাশ শত সহস্র রঙ ঢং-এ প্রকাশ, গ্রন্থে পঠিত কন্ঠে উচ্চারণ জেনে না জেনে অসংখ্য কাহিনী তবুও সে আলোকিত ফুল কানন। শুধু আমি একা একাকী অশ্রুসজল নয়ন, আমি নাকি তখন হিংস্র ছিলাম দেশ, মা ও দশের শত কর্মে, আজ পলাতক শত অভিযোগে পরিহাস, অভিযোগ চলছে মন্দ গতিতে, দীর্ঘশ্বাস, চাই [বিস্তারিত]

জন্মকুঁড়ে অন্তত

সালাহউদ্দিন সালমান ২৮ জুলাই ২০১৩, রবিবার, ০৪:২১:০১পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
জন্মকুঁড়ে অন্তরটার কথা জবানবন্দি দিয়ে পারলাম না বুঝাতে জম্পেশ আড্ডায় মেতে রইলি তুই অবুঝরে নিলিনা বুঝে তোর ভাগে! আপন গ্রহে নিগৃহীত অতিশয় নিতল বুঝেনা তোর কথার নিতম্ব বা ছল নিছক নিসঙ্গতার উত্সরনে ভূগে ভূগে বিভাগী হলো চোখের নোনতা জল! জাগরুক হয়ে জাগাতে পারতি বিভ্রম বিভুইয়ের স্বপ্ন ক্ষুধা বিপ্রতীপ মনের বিভাটায়ও পারতিস টৈটুম্বর ভরে দিতে তোর [বিস্তারিত]

শাঁকচুন্নি

আদিব আদ্‌নান ২৭ জুলাই ২০১৩, শনিবার, ১১:০৭:৩৮অপরাহ্ন বিবিধ ১৮ মন্তব্য
আমি একবার এক সুবিশাল শাঁখচুন্নি ভুতের প্রেমে পড়েছিলাম । সে যদিও কুটি কুটি বছর আগের কথা । হতে পারে প্রেমে সে-ই পড়েছিল , কে যে কার উপর কখন কোথায় কীভাবে পড়েছিল সেটি গবেষণার বিষয় হলেও পড়া-পড়ি একটুখানি হয়েছি তা কিন্তু নির্ঘাত সত্য । আমায় বলেছিল ......... তেপান্তরের মাঠ পেরিয়ে গহীন বনের কুহক এড়িয়ে ডুব সাতার [বিস্তারিত]

সূর্য্যস্নান

অদ্ভুত শূন্যতা ২৭ জুলাই ২০১৩, শনিবার, ০৯:৫৪:০৭অপরাহ্ন বিবিধ ৮ মন্তব্য
(এক বাউন্ডুলে ঘুমে ঘুমোচ্ছে গুপ্ত-জীবনের কথকতা) ___________________________ আমি তার অনন্ত স্বপ্নপ্রহরী, প্রতিক্ষমান- কবে ঘুম ভাঙ্গবে, কবে হবে সে সূর্য্যস্নান!

সেই সব বনজ দিন

শাকিলা তুবা ২৭ জুলাই ২০১৩, শনিবার, ০৬:০১:১০অপরাহ্ন গল্প, সাহিত্য ১১ মন্তব্য
“সেদিন অনেক রাত অব্দি বাঁশী বেজেছিল নবীনা’দিদের পুকুরঘাটে। আমি তো নির্বাক শ্রোতা বা দর্শক। ঝুমুরের চোখ দু’টো করমচার মতো লাল দেখেছি, বুঝেছি অনেক কিছুই। বলতে কি পেরেছি কিছু?”----বলতে বলতে বড়’মা কাঁদছিলেন। বড়মা’র ছোট ফুফু ছিলেন এই ঝুমুর, সমবয়সী। অমন রূপবতী মেয়ে বুঝি আর হয় না, বড়’মার ভাষ্য।  একানব্বুই বছর বয়েসী অশীতিপর এই বৃদ্ধা আমার মায়ের [বিস্তারিত]

সমকামিতা

কাফি রশিদ ২৭ জুলাই ২০১৩, শনিবার, ০১:২৪:৩৮অপরাহ্ন বিবিধ ১৭ মন্তব্য
আপনি সমকামী, সর্বকামী, বিষমকামী নাকি নিরামিষ হবেন তা নির্ভর করে আপনার জিন, হরমোন ও পরিবেশের উপর- এখানে আপনার শারীরিক গঠন, রুচি বা ধর্মের কিছু করার নাই। একজন সমকামী ব্যক্তির সমকামী হওয়ার পেছনে তাঁর মস্তিষ্কের গঠন, অ্যামনকি বংশধারারও প্রভাব রয়েছে। সমকামী প্রবণতার জন্য X ক্রোমোজমের Xq28 নামক ব্যান্ডটিকে দায়ী করা হয়, যেটা কিনা সমকামীদের ক্ষেত্রে X [বিস্তারিত]
আবারো চুরি করিলাম । এক অভিমানিনী কন্যার ওয়াল থেকে আবারো তার কয়েকটি স্ট্যাটাস কপি পেস্ট করেছি , তার অনুমতি ছাড়াই । সে হচ্ছে এমন মেয়ে যে কিনা ছিনেমায় নায়ককে মার খেতে দেখলেও কাদতে শুরু করে(একটু বেশি বলে ফেললাম, এর চেয়ে কম কিছু দিয়ে উপমা দিতে পারছিলাম না) । তাই তার কখন কিসে মন খারাপ হয় [বিস্তারিত]

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

তানিশা মুমু ২৭ জুলাই ২০১৩, শনিবার, ০১:০৩:২১অপরাহ্ন সঙ্গীত ৭ মন্তব্য
ফান্দে পড়িয়া বগা কান্দে রে ফাঁদ বসাইছে ফান্দি রে ভাই পুঁটি মাছো দিয়া ওরে মাছের লোভে বোকা বগা পড়ে উড়াল দিয়া রে।। ফান্দে পড়িয়া বগা করে টানাটুনা ওরে আহারে কুংকুরার সুতা, হল লোহার গুনারে।। ফান্দে পড়িয়া বগা করে হায়রে হায় ওরে আহারে দারুন বিধি সাথী ছাইড়া যায় রে।। আর বগা আহার করে ধল্লা নদীর পারেরে।। [বিস্তারিত]

টুপ টাপ বৃষ্টির শব্দ

শাহ আজিজ ২৭ জুলাই ২০১৩, শনিবার, ১২:২১:৩৪অপরাহ্ন বিবিধ ৭ মন্তব্য
টুপ টাপ বৃষ্টির শব্দ চারদিকে নেই কোন কোলাহল তাই যেন মনে হয় সব কিছু স্থব্দ চার দিকে অবিরাম বৃষ্টির টুপ টাপ শব্দ হিম হিম বাতাসে গায়ে জাগে আজ যেন শিহরন এই ক্ষণে তোমায় ভেবে পুলকিত হয় মন । 2/5/12.....7.30

“”মা””

শাহ আজিজ ২৭ জুলাই ২০১৩, শনিবার, ১২:১৭:০৪অপরাহ্ন বিবিধ ৪ মন্তব্য
>মা যে আমার মিষ্টি ভীষণ >মধুর তাহার হাসি >তাহার কাছে থাকলে আমি >আনন্দেতে ভাসি । >মা নাম টি আমার কাছে >সব চাইতে প্রিয় >মাগো তোমার চরণ ধূলা >তুমি আমায় দিও । >শাহ আজিজুর রহমান .......21/02/2010....11am

বিষ

ছাইরাছ হেলাল ২৬ জুলাই ২০১৩, শুক্রবার, ০৮:৩২:০৩অপরাহ্ন বিবিধ ২৪ মন্তব্য
ভাবছি , পিছু নেব সুন্দরী তন্বী অপরিণত একটি সেবিকার । প্রায় ভিড়-হীন সুনসান হাসপাতালের করিডোরে , লাশকাটা ঘর এড়িয়ে ; অলক্ষ্যে ছুড়ে দেব সবিষ তীর ঝক্‌ঝকে ধবধবে সাদা অবগুণ্ঠনে । কফিনে শুয়ে অপলক সরু চোখে দেখছে শুধু এই অর্থহীন আমাকেই ।

ফেরা

বনলতা সেন ২৬ জুলাই ২০১৩, শুক্রবার, ০৭:১৭:৪৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
কুমারী ঝর্না ফিরে যাই ফিরে যাওয়া পথে , লাল বা নীল হাসি পাতার মড়মড়ে শব্দে ; পিপাসা ক্লান্ত বিকেল অপেক্ষা ঘন রাত্রির ।

আর্কাইভ