আমার জন্ম আমার ভুমি,আমার দেশ,আমার মাটি,আমার বাংলাদেশ; আমার এমন অহংকারে গর্ব করা কেবলি মুক্তি যুদ্ধের অবদান।এ দেশের সব কিছুই আমার আমাদের।সেই দেশের রাজধানী ঢাকা থেকে ১৬ কিলোমিটার পূর্বে নারায়ণগঞ্জ মহানগরীর একটি থানা সিদ্ধিরগঞ্জ ওমর পুর এলাকা যেখানে আম জন্ম হয়েছিলো জন্ম।এ এলাকাটিকে সাধরনতঃ আমরা উপ শহরও বলতে পারি।সিদ্ধিরগঞ্জ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি থানা। সিদ্ধিরগঞ্জ… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
ফেইসবুক কি আসলেই সামাজিক যোগাযোগের মাধ্যম? আড্ডা দিচ্ছেন একসাথে অনেকে, সাথে খাওয়া দাওয়াও আছে। কি করছি আমরা এসব আড্ডায়? আড্ডার চেয়ে অধিক গুরুত্ব পাচ্ছে সেলফি তোলা এবং খাদ্যের ফটো তুলে তা ফেইসবুকে আপলোড দেওয়া। সামনে উপস্থিত বন্ধুদের উপেক্ষা করে অদৃশ্যমান বন্ধুদের মাঝে ফটো শেয়ার করাটা কি আসলেই সামাজিকতা? এমন অনেক আড্ডায় থাকার অভিজ্ঞতা আমার হয়েছে… [বিস্তারিত]
হেঁটে যাব কোনো একদিন অবারিত মাঠের প্রান্তে নুইয়ে পড়া আকাশের নীলটুকু ছুঁতে বসে রব আদিগন্ত নদীর বুকে। তোমার কোমর জড়িয়ে শক্ত করে বেঁধে দিব আঁচলের বেড়। গোধূলীক্ষণে মিলিত হাসির উচ্ছাসে মধুর হয়ে উঠবে দিন ও সন্ধ্যার সে মিলনক্ষণ। তোমার চোখের পানে চোখ রেখে চেয়ে রব অপলোক দেখে নিও এ চোখে তখন সদ্য ক্ষান্ত বর্ষনের শীর্ণ… [বিস্তারিত]
বিশালাকার বাসের ভেতর যখন দেখলাম আমি একমাত্র যাত্রী, হুট করে শরীরের ভেতর একটা কালো পর্দার মতো পড়তে দেখলাম। সময়টা দিনের বেলা হলেও অবশ অনুভুতিটা সরছিল না। ধর্ষনের খবর এখন আর আগ্রহ নিয়ে কেউ পড়েনা, কোনই নতুনত্ব নেই। মেমোরিতে এতো নাম জায়গা দেবার মতো আর কোন স্পেসও নেই। কয়টা মেয়ের নাম মনে রাখা যাবে? বাসের ভেতর… [বিস্তারিত]
শুধু , আমার করে কেউ থাকেনা আমার ঘরে জানলা দিয়ে ওই যে আকাশ সেও যে অন্য কারো অনেক দূরে। নীরবতা শুধুই আমার যেইনা ভাবি হঠাৎ করে হৈ-হুল্লোড় চারদিকে সাড়া পড়ে। কেন জানি একা লাগে আমার মতো রাতও একা দিনের কাছে হাত পেতে চাই দাওনা আমায় সঙ্গ তোমার; তখনই যে ঝড় ওঠে, হারিয়ে ফেলি আবার তোমায়।… [বিস্তারিত]
ইদানিং ছোটখাটো বিষয় নিয়ে বড্ড রেগে যাচ্ছি। কারো সামান্য ভুলও সহ্য হচ্ছে না। বাইরেও এর প্রভাব ফেলছি। ভুল করা দেখলেই মনে হয় চাপকে চামড়া তুলে দেই। আবার পরক্ষনেই নিজেকে সামলাচ্ছি ঠিকই। গাম্ভীর্যের মুখোশ পরছি কিনা জানি না। হঠাৎ হাসলেও মনে হচ্ছে রাবারের মতো একটানা হাসি দিয়ে থেমে যাচ্ছি পরক্ষনেই। ভাবছি, আমাদের সমাজ ও পরিবারে এমন… [বিস্তারিত]
অনেক আগে অর্থাৎ আমার নানা দাদাদের সময়। তখন নাকি মুখে মুখেই জমি দান হয়ে যেতো। আবার জমি রদবদলও হতো। তাই দান করা জমি ও বদল করা জমি সেসব সূত্রে বসবাসকারিরাই জমির মালিক হয়ে যেতো একসময়। আমার নানাও এরকমভাবে সরকার বাড়ির লোকদের ঘরতোলার জন্য কিছু ভিটে জমি দিয়েছিলেন, কারণ তাদের ঘর তোলার জন্য ভাল ভিটে জমি… [বিস্তারিত]
এসব কি হচ্ছে আজকাল? পথে-ঘাটে-মাঠে-ঘরের ভেতর সবজায়গাতেই যেনো ধর্ষণের মহোৎসব চলছে। একসময় ছিলো মেয়েদেরকে উঠিয়ে নেয়া, তারপর চললো এসিড সন্ত্রাস। কয়েকবছর থেকে একেবারে লাগাতার ভাবে শুরু হয়েছে ধর্ষণলীলা। আগেও ছিলো, কিন্তু এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। কী শিশু, কী বৃদ্ধ, কী তরুণী সবাই যেনো গণিমতের মাল। পাকিস্তানীরা যেমন যুদ্ধের সময় যে নারীকে পেয়েছে, তার সব খেয়েছে। মেরেছে… [বিস্তারিত]
অপরাহ্ণের ম্লান রোদ্দুর, ছায়াশীতল বিষন্ন পথ ডেকে বলে,"চলে এসো পথ চলি গোধূলি এখনো অনেক বাকি।" আলস্যের তপ্ত দুপুর, রুক্ষ জট পাকানো চুলে ঢাকা পড়েছে শীর্ণ কপাল কালি ঢালা দুটি চোখে ঘুমের আবেশ অপরাহ্ণের এ ম্লান রোদ্দুর এক ফোটা লাবণ্য এনে দিবে কি এ মুখে? বিষন্ন পথ মাড়িয়ে মাঠের এ প্রান্তে অপেক্ষামান গোধূলী। এ যেন ঠিক,… [বিস্তারিত]
জীবন পরিক্রমায় এখন বয়সের শেষ প্রান্তে চলে এসছি। একমগ কফি হাতে বসে ভাবছি অনেক স্মৃতি। আসলে ভাবছি না, স্মৃতিগুলো ভেসে ভেসে উঠছে। প্রতিটা মানুষেরই শৈশব খুব প্রিয় হয়। আমারও শৈশব খুব আনন্দময় ছিল। বাবার চাকরিসূত্রে গ্রামের বাড়ি থেকে অল্প দূরত্বে হসপিটালের কোয়ার্টারেই থাকা হতো। কিন্তু বেশিরভাগ সময় আমি নানবাড়িতেই থাকতাম। দাদার বাড়িতেও থাকতাম, কিন্তু তা… [বিস্তারিত]
ধর্মীয় উন্মাদনা প্রকট ভাবেই বসবাস করছে এই দেশের মুসলিমদের মাঝে। #ভারতে মুসলিমদের উপর যে কোন অত্যাচারে, লাগাও মাইর এদেশের হিন্দুদের। #মায়ানমারে মুসলিমদের উপর অত্যাচারে, লাগাও মাইর এদেশের বৌদ্ধদের। মনে হয় ভারতের হিন্দু বা মায়ানমারের বৌদ্ধরা চলে আমাদের দেশের হিন্দু আর বৌদ্ধদের নির্দেশে। কিন্তু বিদেশে মুসলিমরা যখন মুসলিমদের হত্যা করে, মসজিদে আত্মঘাতি বোমা মেরে মুসলিমদের হত্যা… [বিস্তারিত]
চারদিক থৈ থৈ পানি।এ বছর ২০১৭ সালের বন্যাটা ছিলো অস্বাভাবিক সঙ্গে অনবরত বৃষ্টি হওয়াতে পানি সয়লাব হয়ে গিয়েছিলো স্বয়ং দেশের রাজধানী ঢাকা ও চট্রগ্রামেও।শহরের অনেক এলাকেই যাতায়াতের মাধ্যম নৌকাকে ব্যাবহার করেছেন।অনেকেই এ সব বন্যা পীরিত মানুষের পাশে দাড়িয়েছেন।অনেকে এখনো তাদের ত্রান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অনেকে আবার ঈদের পর এ সব বন্যাপীরিত মানুষের পাশে দাড়াবেন।এরই মাঝে… [বিস্তারিত]
এখন আমার ক্যালেন্ডারি বয়স ৪৪। যখন থেকে জন্মদিনের মানে বুঝতে শিখেছি, প্রতিটি বছরকেই নতুন মনে করে আনন্দে মেতে উঠি। জীবনের একেকটি ধাপ, কতো কতো মোড় পাড়ি দিয়ে আজ এখানে এসেছি। ভালোবাসায় আপ্লুত হয়েছে, নীরব কান্নায় চোখ ভিঁজিয়েছি, প্রচুর যুদ্ধ করেছি হাসিমুখে, আবার প্রাণভরে নেচে উঠেছি। যদিও পৃথিবীর প্রায় সকল মানুষের জীবনই এমন। আমিও তার ব্যতিক্রম… [বিস্তারিত]
অন্ধকার নরকের দীর্ঘ শ্মশ্রু প্রেত দলের অধিষ্ঠাত্রী এক রহস্যময়ী রাক্ষসীর বিকট চিৎকারে, সৃষ্টির সেরা মানবকুলের দিক দিশাহীন ছুটে চলা, জ্যোৎস্নালোকিত অজানা প্রান্তরের দিকে। পথে অথৈই সাগর, কখনো বা রোমান যুগের দ্বি-ধার তলোয়ারের মতো এ্যালিফ্যান্ট ঘাসের বন। মানবতার অস্পষ্ট দৃষ্টি তাদের জন্য দিশার আলো জ্বালেনি। ছুটে চলা বৃদ্ধের চোখে দৃষ্টি নেই, তবু তার আছে এ পৃথিবীর… [বিস্তারিত]
খেজুর গাছের পাতা দিয়ে একটা রানী মুকুট বানিয়ে দিতে চাই, নেবে? পরবে তো? দেখো বহুকাল এপাড় ওপাড়, তবু যেন অন্ধের মতো সুন্দর ছুঁতে পারিনি। বৃষ্টি দেখেছি, কান পেতে রিমঝিম রিদম শুনেছি তবু যেন সামথিং ইজ মিসিং। কিছু একটা নেই, নেই। অন্ধ মানুষটা তার এক একটা অনুভূতি যেমন করে চেটেপুটে নেয়, তা যেন পেয়ে উঠিনা। চোখ… [বিস্তারিত]





