ক্যাটাগরি বিবিধ

খেজুরের রস

সুপর্ণা ফাল্গুনী ৮ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১১:৪৩:২৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য
আমার ছোটবেলাটা পুরোপুরি শহরকেন্দ্রিক ছিল। গ্রামের বাড়িতে যেতাম বছরে একবার। লঞ্চে যেতে হতো বলে পুরো একদিন লাগতো। আগেরদিন বিকেলে উঠলে পরেরদিন বিকাল হয়ে যেত পৌঁছাতে। মামার বাড়ি আগে পড়তো বলে আগে ওখানেই উঠতাম। ওখানে আমার বেশী ভালো লাগতো না । মায়ের কারণে বাধ্য হতাম ওখানে থাকতে। নিজের কোনো কাজিন ছিলোনা বলে খেলার সাথী হতো গ্রামের [ বিস্তারিত ]

গরম মসলা বিহীন মুরগীর মাংস রান্না।

ইঞ্জা ৭ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০৭:০৬:৩৯অপরাহ্ন বিবিধ ৪১ মন্তব্য
আমার এক মুঠো ভালোবাসার কোন এক পর্বে প্রথম লিখি এই রান্নার কথা, সেই সময়ই আমাদের প্রিয় সাবিনা ইয়াসমিন আপু, ছাইরাছ হেলাল ভাইজান সহ আরও কয়েকজন এই রান্নার রেসিপি দেওয়ার অনুরোধ করেন, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে রেসিপিটা আমার দেওয়া হয়নি, আজ গিন্নি এই রান্নাটি করছেন শুনে আর দেরি করলামনা ছবি তুলে নিতে, জানিতো সবাই এই রান্নাটার [ বিস্তারিত ]

মনিপুরী শাড়ি

আরজু মুক্তা ৭ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০৪:১৮:২৮অপরাহ্ন অন্যান্য ২৬ মন্তব্য
ঋতুর পালাবদলে প্রকৃতিতে বইছে ফাগুনের মনমাতানো বাতাস। সেইসাথে পোশাকেও আসবে পরিবর্তন। গরম কাপড় শোভা পাবে আলমারিতে। না গরম না ঠাণ্ডা, এমন আবহাওয়ায় দরকার আরামদায়ক পোশাক। কদর বাড়বে তাঁত কাপড়ের। বিশেষ করে এক্ষেত্রে জনপ্রিয়তা পাচ্ছে মনিপুরী তাঁত। মনিপুরীদের আদিবাস ভারতের মনিপুর রাজ্যে। তবে, আঠারোশ শতক থেকে সিলেট এলাকায় এদের বাস করতে দেখা যায়। শ্রীমঙ্গল ও মৌলভীবাজার [ বিস্তারিত ]

বসন্তের শর্তহীন প্রস্তুতি

ছাইরাছ হেলাল ৭ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০৩:২২:৩৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
স্ব-ইচ্ছায় সদাশয় বসন্ত উঁকি দিচ্ছে, অদৃশ্য-সুতোর নাচনে, জানালায়; নিয়ন্ত্রিত নিমন্ত্রণের স্ব-হৃদয় ভঙ্গিতে; সদ্য গজিয়ে ওঠা কবিতা-লেখার মত। কানুন-হীন অন্যমনস্ক ব্যাপারীর ন্যায় বিমিশ্র-চালাকিতে মানবিক নিক্তি লুকিয়ে, মসৃণ-প্রীততি বিলানোর ভঙ্গিতে ওৎ পেতে আছে, ফি-বছরের মত; ধ্রুপদী আঙ্গিকে সুনিবিড় ছায়া-জুড়ে ধর্মভীরু একটি নিম গাছ ঝরায়-খরায় শুধুই কবিতার কথা ভাবে, অবসন্নতার শর্তহীন প্রস্তুতিতে;

স্মৃতিচারণ

অনন্য অর্ণব ৭ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ১০:৩৩:০৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য
শেষবার তোকে কবে দেখেছিলাম ঠিক মনে নেই, তবে তোর শেষ কথাটা আজও আমার খুব কানে বাজে, ঠিক যেভাবে মন্দিরের সবকটি ঘন্টা একসাথে বেজে ওঠে আর চারদেয়ালে প্রতিধ্বনিত হয় দীর্ঘ সময়। আজকাল তুই আমার স্বপ্নেও আসিস। দিবাস্বপ্ন থেকে নিশীতে ট্রান্সফার। ভালোই হলো, এখন আর আমি কখনোই একা নই, অষ্ট প্রহরের ষড়ভাগ আমার পার্থিব আর দ্বিভাগ তোর [ বিস্তারিত ]

হ্যাপি রোজ ডে

সাবিনা ইয়াসমিন ৭ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০৩:০৭:২৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৭ মন্তব্য
ফুল পবিত্র। ফুল সুন্দর, সব সময়েই সুন্দর। ফুল ভালোবাসে না এমন কেউ আছে! ফুল ছাড়া কোনো বাগান কি দেখতে সুন্দর হয়! ফুল ছাড়া মালা গাঁথায় সার্থকতা থাকে! যেকোনো শুভক্ষণে অথবা বিয়োগ-শোকের সমাধিতে ফুলেরই রাজত্ব দেখা যায় সবখানে। ফুল সৌন্দর্যের প্রতীক, ফুল সুবাসের প্রতীক, ফুল ভালোবাসার প্রতীক। যে প্রেমে ফুল লেনদেন নেই, সেটা প্রেমই না। যেই [ বিস্তারিত ]

শব্দের হিসাব

নিতাই বাবু ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১০:১৫:১৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য
আদিযুগ থেকে আমরা যখন ধীরে ধীরে সভ্যজগতে পদার্পণ করতে শিখেছি। সেইসাথে মনের ভাব প্রকাশের দিক দিয়েও আমাদের অনেক পরিবর্তন হয়েছে। আদিযুগের আদিম মানুষ মনের ভাব প্রকাশ করতে আকার ইঙ্গিতে। মানে চোখের ইশারায়। এরপর মুখের শব্দ ধ্বনিতে ডাক চিৎকার, হাউমাউ করে একে অপরের সাথে মনের ভাব বিনিম করতো। এরও অনেকে পরে হয়েছে ভাষার আবিস্কার। ভাষা আবিষ্কারের [ বিস্তারিত ]

বসন্ত আসছে

তৌহিদুল ইসলাম ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৭:৫৮:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য
উত্তর বাতাসে নোনাজলের সোঁদা গন্ধে ম্রীয়মান আমি- ঝরাপাতার মর্মর ধ্বনির নিরবচ্ছিন্ন সুরে, নিশ্চুপে কান পেতে আছি নির্জনে অধীরতায় বসন্ত আগমনী বার্তার উচ্ছলসৌন্দর্য বর্ণনে। নিষ্কলুষ প্রাণসঞ্চারী নকশিকাঁথায় নিজেকে মুড়িয়ে নতুন কুঁড়িতে সবুজের মায়ায় আসছে সে- কিশোরীর লাজুক চোখের অব্যক্ত কথার চালাচালিতে, তরুণের গেরুয়া পাঞ্জাবির আলপনা হয়ে। বাসন্তী শাড়ির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা উষ্ণতায় পেলব অস্থিকোষের বসন্ত [ বিস্তারিত ]

সংরক্ষিত সাতছড়ির অরণ্যে

কামাল উদ্দিন ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৪:৩৮:৫১অপরাহ্ন ভ্রমণ ৩৫ মন্তব্য
সাতছড়ি জাতীয় উদ্যান বাংলাদেশের একটি প্রাকৃতিক উদ্যান। ১৯৭৪ খ্রিস্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ/সংশোধন আইনের বলে ২৪৩ হেক্টর এলাকা নিয়ে ২০০৫ খ্রিস্টাব্দে "সাতছড়ি জাতীয় উদ্যান" প্রতিষ্ঠা করা হয়। এই উদ্যানে সাতটি পাহাড়ি ছড়া আছে, সেই থেকে এর নামকরণ সাতছড়ি (অর্থ: সাতটি ছড়াবিশিষ্ট)। সাতছড়ির আগের নাম ছিলো "রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট"। এই জাতীয় উদ্যান হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রঘুনন্দন [ বিস্তারিত ]

চিঠি- ফাগুনের নামে

সাবিনা ইয়াসমিন ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০২:৪৩:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য
ফাগুন, ভালোবাসা নিও। কেন জানি আজ হঠাৎ করে তোমায় লিখতে ইচ্ছে করছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে তোমার সুন্দর হাসিমুখ। ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে ঐ ছড়িয়ে যাওয়া হাসিগুলো। আচ্ছা বলোতো, কতদিন আগে তোমায় দেখেছিলাম ? আমি মনে করতে পারছি না। কি করবো বলো? যেদিন প্রথম দেখা হলো, সেদিন থেকেই সময়টা যেন থমকে গিয়েছিলো। তারপর কেমন [ বিস্তারিত ]

সংসার সংসার খেলা

সুরাইয়া পারভীন ৫ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০৯:১২:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
'আমার তোমাকে চাইবার অজস্র কারণ থাকলেও তোমার আমাকে চাইবার কোনো কারণ নেই' এটা জেনেও বারংবার তোমাকে চেয়ে কেবল নিজেকেই ছোট করেছি। নিচে নামাতে নামাতে এতোটাই নিচে নামিয়েছি নিজেকে যে ইচ্ছে করলেই আর নিচু মাথা উঁচু করার জ্যো নেই আমার। নির্লজ্জতার  সব সীমা অতিক্রম করে একদিন বলেছিলাম ভালোবাসি। আমি ভালোবাসি বলার আগে তোমার জীবনে কেউ আছে [ বিস্তারিত ]

ইদানীং –বোধ কাজ করে

বন্যা লিপি ৫ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০৩:৫৫:০৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য
ইদানীং একেবারেই ঘুম হচ্ছে খুবই কম। ডাক্তারের দেয়া মাথা ঠান্ডা রাখার ঔষধ খুব কম নেয়া হয়। নিতে হবে। খুব অল্পতেই চটে যাওয়া মানুষ আমি।ইদানীং চটতেও ভুলে যাচ্ছি। আশেপাশের মানুষের ভীড়ে বড্ড একা লাগে। হাজারো রকম কথাদের ভীড়ে আমার ক্রোধ বাড়ে।বাড়ে অসহায়ত্ব। মাঝে মাঝে মনে হয়, আমি আসলে কেমন? প্রিয় ডায়লগ একখানা প্রায়ই প্রায় মানুষকে শোনাই।* [ বিস্তারিত ]

পাতারা ফের এসেছে ফিরে

ছাইরাছ হেলাল ৪ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৯:০২:০৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য
  ক্ষতিপূরণ হয়ে পাতারা ফের এসেছে ফিরে, জানলার ওপাড়ে/ওপাশে, অরক্ষিত/অদীক্ষিত পরিসরে মিশে আছে খানিকটা দ্বিধায়, শিশির-স্নানের সমান্তরাল রশ্মি গায়ে লেপ্টে; ওঠো, উঠে তাকাও, জানালা ছুঁয়ে, দ্যাখো পাতাদের প্লাবন ভূমি, অপেক্ষার উঠি উঠি সকাল, স্নায়ুর প্রান্তিকে উচ্চকিত হৃদ-ধ্বনি কমনীয় অমরতায় স্থির দাঁড়িয়ে আছে, কুয়াশা গুটিয়ে অবিকল সুবাতাস বসন্ত পরম্পরায় ছলকে দেবে; আরবার যদি দেখা পাই অলোকসুন্দর [ বিস্তারিত ]

হাতে হাত মেলানো মারাত্মক ক্ষতিকর!

নিতাই বাবু ৪ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৮:৩৮:২৮অপরাহ্ন চিকিৎসা ৩১ মন্তব্য
আদিযুগ থেকে আমরা একে অপরের সাথে ভাব বিনিময় করে থাকি। কেউ হাত উঁচিয়ে সালাম দিই! কেউ নিজের দু'হাত জোর করে নমস্কার জানাই। কেউ বুকে বুক মিলিয়ে কোলাকুলি করে থাকি। তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি যেটা করে থাকি, সেটা হলো হাতে হাত মিলিয়ে হ্যান্ডশেক বা করমর্দন।  বর্তমানে যে-সব নিত্যনতুন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বা দিচ্ছে, সে-সব [ বিস্তারিত ]

সঙ্গী

অনন্য অর্ণব ৪ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৬:০৮:০৬অপরাহ্ন সঙ্গীত ২১ মন্তব্য
লিরিক //সঙ্গী// কতটা পথ হাঁটলে সাথে সঙ্গী তারে কয়... আমি একটা জীবন তোমার সাথেই হেঁটে যেতে চাই আমি একটা জীবন তোমার সাথেই হেঁটে যেতে চাই কতটা পথ হাঁটলে সাথে সঙ্গী তারে কয় আমি একটা জীবন তোমার সাথেই হেঁটে যেতে চাই আমি একটা জীবন তোমার সাথেই হেঁটে যেতে চাই আমার ছিলো যতো অনাগত আরো তত চাই [ বিস্তারিত ]

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর্কাইভ