পিচ ঢালা এই পথের উপরকাটে সারাবেলা,যে যেমন কাজ দেয়করি না তো হেলা। রৌদ্রে পুড়ি নিত্যদিনভালো থাকার জন্য,কষ্টে আমার স্ত্রী সন্তানউদরে নেই অন্ন। হঠাৎ যখন ভুল করিবকে মালিকগণ,অনেক সময় প্রহার করেকাঁন্না করি তখন। দূর্ঘটনা নিত্য সাথীজীবনে অর্ধেক মরে আছি,গরিব ঘরে জন্ম আমারভস্ম স্বপ্ন নিয়ে এসেছি। হাড় ভাঙ্গা পরিশ্রমেনিজেকে ভাবি ধন্য,ধর্ম বলে এমন উপার্জনপূণ্য আর পূণ্য। ------------রচনাকালঃ২৮-০৭-২০২০ [বিস্তারিত]
বিভাগ: সাহিত্য
দাও গো প্রভু চরণ তলে, ঠাঁই! তুমি আমার প্রাণের স্বামী তুমিই মালেক সাঁই। যতই করি ছল চাতুরী দম্ভে কথায় জারি জুরি তিন ভুবনে তুমি ছাড়া আর কেহ মোর নাই। না যদি পাই তোমার কৃপার দ্বার, বৃথাই যাবে মানব জনম সব খোয়ে মান সার। আমি তোমার দাস গো প্রভু পারবে কি তা সইতে তবু জ্ঞান বিনে… [বিস্তারিত]
মাছরাঙা পাখিটি চুপটি করে বসে থাকে, পুকুর,বিল, ঝিল, নদীর বাঁকে। ধীর,শান্ত,ছোট্ট বর্ণিল পাখিটি, ওৎ পেতে থাকে ধরবে বলে শিকারটি। খেলার ছলে মীনদল করে যখন লুটোপুটি, ছো মেরে ধারালো চঞ্চুতে ধরে তখন মাছটি। মাছরাঙা দেবে আমায় তোমার বর্ণিল জামা, হারিয়ে যাবো দূর দিগন্তে, নেইতো কোনো মানা। প্রতিসরণ মেনে তুমি যেমন ধরো শিকার, আমিও তেমন করে আনবো… [বিস্তারিত]
জীবন তো চলে তার নিজ গতিতে স্বপ্ন এসে বাঁধা হয়ে দাঁড়ায়, জীবন বিচরণের মাঝ পথেতে জীবনের উদ্দেশ্য তাই নয়, জীবনের কাজ স্বপ্ন দেখা তা বাস্তব রুপ দানে সাহায্য করা। জীবনের স্বল্প পরিসরে পৃথিবীতে রচিত হবে অমর কীর্তি, নয় হলে জীবনের নেই কোনো মূল্য থাকবে না এই ধরায়। জীবনকে চলতে হয় স্বপ্নকে সাথে নিয়ে, তাছাড়া জীবন… [বিস্তারিত]
নিষ্পাপ আশাগুলো - শামীনুল হক হীরা মাটির নিচে আজ যাদের বসত ভিটা হলো!তাঁদেরও হয়তো অনেক আশা ছিলো..তাঁরা ভাল মন্দ যেমনই ছিলো...তাঁদের আশাগুলো হয়তো নিষ্পাপ ছিলো..বুক ভরা আশা রেখেই তাঁরা আজ কবরে..... কোথায় আছে তাদের নিষ্পাপ আশাগুলো?অনেক যত্নে যা বুকের মাঝে সাজিয়েছিলো.বহু মানুষ হাজারো আশা রেখে চলে গেলো. আমিওতো একদিন চলে যাব মাটির নিচে!অনেকে কাঁদবে সাথে… [বিস্তারিত]
দাও দাও করা আগুন দেখেছো? বলবে হ্যা যেটা দেখেছো সেটা কয়লার আগুন; মনের অনল দেখনি! যেনো অদৃশ্য ইটভাটা! কথার বারুদ বুঝছো- বলবে হ্যা সেই বারুদের কারখানা আছে নিশ্চয়, একেই বলে মনহিংসার বারুদ, কখনো প্রয়োগ করেছো, বলবে না; মিথ্যা বুঝও, বলবে হ্যা, সেকেণ্ডে কতবার মিথ্যা বল? আশ্চর্য হয়ে যাবে- তাই না- যাকে বলে রহস্যময় সময়,জীবনে সিন্ধু… [বিস্তারিত]
আজ অফিসে কিছুক্ষণ পরপর মেহেদি যাকেই ফাঁকা পাচ্ছে তার টেবিলে বসে নিজের সদ্য বিবাহিত জীবনের অভিজ্ঞতা শোনাচ্ছিলো। বস জানেন-- "উর্বশী চায়ে চিনি দিতে ভুলে গেছে। অবশ্য চিনি ছাড়া চা দারুন টেস্ট তাইনা?" "বললাম-- হুম।" আবার কিছুক্ষণ পরে-- "বস একটা কথা বলি?" -- "হুম বলো।" "উর্বশীতো সকালে ঘুম থেকে উঠতে পারেনা, তাই আমিই রুটি বানাচ্ছি ক'দিন… [বিস্তারিত]
ভালবাসা মানে (পর্ব-০২) - শামীনুল হক হীরা ভালবাসা মানে হল অবিশ্বাসের ব্যস্ত নদী,ভালবাসা মানে হল জমানো কান্না নিরবধি।ভালবাসা মানে হল পুরো অভিনয়,ভালবাসা মানে হল সময় অপচয়।ভালবাসা মানে হল ছলনা আর নষ্ট স্মৃতি,ভালবাসা মানে হল নাটক আর প্রেমপ্রীতি।ভালবাসা মানে হল হাসি ভরা মুখ,ভালবাসা মানে হল স্বর্গ ভরা সুখ।। [বিস্তারিত]
কবে শুনেছি সেই কোকিলের গান আজও মন পড়ে সেই দিনের কথা, ভাবতে গেলে মনে জাগে আমার ওগো প্রেয়সী, সত্যি দারুন বিরহ ব্যথা। সেই কবে বয়েছে দখিনা বাতাস খুলেছে গেছে দরজা, পত্রবিহীন বৃক্ষের শাখায়, পুষ্পের বিরহের কষ্ট, আজও আমার প্রাণে দোল খায়। রচনাকালঃ ১৪/০২/২০২১ [বিস্তারিত]
কেমন আছো গোধূলির পরে আসা সন্ধ্যা ? কেমন আছো জোসনা ভরা রাত ? কেমন আছো গীটারের টুংটাং শব্দ ? কেমন আছো কফি হাউস ? কেমন আছো বন্ধুরা সবাই ? কেমন আছো বাঁকা চাঁদ ? কেমন আছো সদ্য প্রেমিক প্রেমিকারা ? কেমন আছো উত্তাল সমুদ্রের পাথরে লাগা ঢেউ ? কেমন আছো গাঙচিল সাদা নীল মেঘ ?… [বিস্তারিত]
জীবনের শুরু অকস্মাৎ নহে বাবা মার দীর্ঘ পরিকল্পনা পর, হয় একটি জীবনের শুরু, সকলের কাম্য সুখ, দুঃখ নহে কাম্য কারো। জীবনে সবাই তো সুখী হতে চাই, কিন্তুু বিধাতা যার ললাটে রাখেনি সুখ, সে কেমনে পাবে তার নাগাল, কখনো আসবে না তার কাছে সুখ। সত্যি দরিদ্র ঘরে জন্ম নিলে সকলকেই আজন্ম সুখের জন্য বিপ্লব করতে হয়।… [বিস্তারিত]
করুণ অক্ষি মেলে জৌলুস বিনে মলিন বদনে কাঁদে সকাতরে একা, বাঁধা ছিল সুসময়ে মমতার ঋণে মিলে না এখন আর সুহৃদের দেখা। সদা ছিল ভুবনটা মুখরিত গানে যেন তা ফাগুনে জাগা বাগিচার শোভা, রাত আছে বাকি তবু বিরহের তানে কেড়েছে বারিদ বুঝি ইন্দুর প্রভা। হৃদয় গৃহটা খোশে মশগুল থাকে যতদিন আশা সেথা জ্বেলে দেয় বাতি, নিরাশে… [বিস্তারিত]
বড়বড়িয়া হাজরা বিদ্যাপীঠ---/অরুণিমা মন্ডল আমার স্কুল ,আমার কৈশোর বেলা যেখানে কেটেছে, মেদিনীপুরের মাটির সেঁদো গন্ধ বড় বাজারের চিৎকার,স্কুলে হেঁটে যাওয়া রাস্তার বাঁক,বাঁকের সাইডে বাজানো হিন্দী গান” , প্রার্থনার ঘন্টা, প্রিয় স্যারদের মুখ, ম্যাডামদের হাসি, স্কুলের টিফিনের হইহই ইংলিশ স্যার টির বাইরে ক্লাশ করানো ধুতি পরে আসা উনার প্রথম দিন ফাইভে র প্রথম ক্লাশে ভয়ে শাড়ি… [বিস্তারিত]
ঐ দেখা যায় জারুল হিজলঐখানে মোদের গাঁওদুই ধারে দুই নদীর পাশেবাধাঁ আছে ডিঙি নাও। কাশবনের কাশফুল লেগে আছে তটেশরতকালের ফুলের মালায়ভরে গেছে পথ ঘাটে। কিলবিলকিল করছে মীন চেয়ে দেখি বসেশীতকালে স্নান করেনানান রকমে হাঁসে। মোদের গাঁয়ের সহজ মানুষকামার কুমার চাষানদীর জলে নাওয়া খাওয়ানদী তাদের ভরসা। মায়া মমতায় জড়াজড়ি করেআনন্দ উৎসবে গেহখানি রয়েছে ভরেমায়ের কোলে শুয়ে-বসে… [বিস্তারিত]
নেশা - শামীনুল হক হীরা যখনি মনে মনে ভাবি একাত্তরের কথাদেশদ্রোহীর বুকে গুলি চালাতে নেশা জাগে,যখনি মনে মনে ভাবি এই দেশের কথাবাঙ্গালি হতে পেরেছি ভেবে বড় ভাল লাগে।যখনি মনে মনে ভাবি স্বাধীনতার কথাসমুদ্রের ঢেউয়ে সোনার বাংলা চিত্র ফোটে,যখনি মনে মনে ভাবি মুক্তিযুদ্ধের কথাভোরের পূর্ব আকাশের বুকে লাল সূর্য উঠে।যখনি মনে মনে ভাবি প্রিয় বঙ্গবন্ধুর কথামহানায়ক… [বিস্তারিত]

















