ছন্দ নিয়ে দ্বন্দ্বে আছি দীল ভরেনা দীল; ছন্দ কী তা কেমনে বুঝি নাম কি অন্ত্যমিল? হাটার ছন্দ নাচের তাল ভাল্লাগে হই বেসামাল; কুচকাওয়াজের কী বাহার? ছন্দ তো নয় মন্দ কিছু দ্বন্দ্ব তবু লয় যে পিছু দ্বন্দ্ব জমেই হয় পাহাড়! গানের ছন্দে ঘুম যে পায় নারীর হাঁটন মন নাচায়; বিষ্টি পড়ে টাপুর-টুপুর ভাল্লাগে যে নাচের নুপুর!… [বিস্তারিত]
বিভাগ: সাহিত্য
ভাঙ্গন দেয়ালের শুকনো ফাটলে তেলাপোকা দম্পতির নির্বিঘ্ন বসতি কোথাও জমে আছে কফ-থুতু এ যুগের জমাটবদ্ধ ঘৃণার প্রতিকৃতি-রূপে ডায়াসে দাঁড়ানো বক্তার কথা শুনছে কেউ? কিংবা বক্তা নিজে? নাকি সবাই অপেক্ষায় আচানক কিছু ভেঙ্গে পরার? সিগারেটের ধোয়ায় উড়ছে নোংরা ফিলোসফি মুড়িওয়ালার মুড়ি পরে গেছে ঘাসের উপর হঠাৎ কালো কাক অপেক্ষায় কখন গাড়ির চাকায় মারা পরে কুকুর -ছানা… [বিস্তারিত]
কবিতা-সুন্দরীর ছন্দিত ভুবনে আমি খুঁজি তার নন্দিত শরীর। বিপুল শব্দস্রোতে ভাসিয়ে হৃদয়কন্দর… সাঁতার কেটে চলি দ্রুতগামী মাছের মতোন! কবিতাপাগল অন্ধ আমি ছন্দে ছন্দে খুঁজি তার অনিন্দ্য-সুন্দর অভিসারী যৌবন? বন্ধুরা বলে, গদ্যের যুগে ছন্দের কী দাম রূপক কবিতা্রাও আজ কবিতা নয়; স্রেফ পত্রিকার কলামের মতোই কলাম সাজিয়ে দাও গেঁথে দুর্বোধ্য কিছু শব্দসম্ভার! অনবদ্য যৌবনা-কবিতার অনিটোল রূপ… [বিস্তারিত]
শোন সুরঞ্জনা তোমার কেশের সুবাস এখন আর আমাকে পাগল করে না। চারদিকে এখন শুধু পোড়া মাংসের গন্ধ কে এফসির চিকেন নয় , এখন মানুষই পুড়ছে জ্যান্ত । যতটা আগুন জ্বলেছিলো তোমার বিহনে তারচেয়ে ও বেশী জ্বলছে হৃদয় টা পেট্রোল বোমার আগুনে । আমার যে দু চোখে তুমি রাখতে চোখ চেয়ে দেখ আজ সেখান থেকে বেরুচ্ছে… [বিস্তারিত]
আমার স্বরে বাজে বাংলা বাংলা আমার আত্মা আমি কবিতার শব্দ সাজাই আর গানের শারি গল্পের কাহিনী উপন্যাসের অসিম রেখা টেনে নিয়ে যাই যেখানে নায়ক নায়িকারা অমর পাঠক পড়ে আর অশ্রু ঝড়ায় সবই বাংলায়। আমি বাংলা ভালবাসি বাংলা আমার ঘর আমার পাঠশালা আমার বিদ্যালয়, মহাবিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়। আমি বাংলা ভালবাসি আমি কাঁদি, আমি হাসি আমি অভিনয়… [বিস্তারিত]
কি এমন ক্ষতি হতো একটা কাক অথবা শালিক কিংবা শ্যামা দোয়েল, নিদেন একটা চড়াইয়ের জীবন হলে নাহয় হতো একটা বিরহী বুকের ডাহুকের জীবন। একটা জোনাক হতাম নাহয় - অনাবধানে ঢুকে পরা তোমার সাজঘরে, গহিন নিশিথে। নিজস্ব পুরুষটিকে ডেকে বলতে, দেখো দেখো একটা জোনাক বলতেই, আমি জানি। অথচ, তুমিতো জানোনা - তোমার নীরবতায় পুড়ে পুড়েই জ্বলছে… [বিস্তারিত]
একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজছি শব্দ ভান্ডার বাকরূদ্ধ মন অনাবাদি ভূমি কর্ষিত বুকে এক ফোঁটা জল যেন অনল একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজজি শব্দ ভান্ডার দুরন্ত স্মৃতি অনাবাসনে ভাসে শব্দের গোলাঘরে তালা বুকের জমিন উষর একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজছি শব্দ ভান্ডার নীলগিরি থেকে হিমাচল বিদীর্ণ মাটির বুকে রক্তের পিরামিড চোখে আসে… [বিস্তারিত]
বাবা ও মেয়ে এক সাথে দগ্ধ হিংস্র রাজনিতীর শিকারে ছুড়া পেট্ট্রোল বোমার আগুনে, কাদে আকাশঁ কাদে বাতাস আতংকে দেশ বাসী জনতা। ছোট্র শিশু যার এখনও রঙ্গীন ক্ষণস্হায়ী পৃথিবীর রূপ-রস কিছুই চেখে দেখা হয়নি অথচ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে, দগ্ধ হয়ে হাসপাতালের বেডে। দগ্ধ শিশুটির চোখে মুখে প্রশ্ন কে হবে তাদের আলোর দিশারী কে হবে… [বিস্তারিত]
জামিল মিয়া আগে লেবার দের সর্দারি করতেন । এখন পেট্টোল বোমা মারা কন্টাক নেন । অল্প পরিশ্রমে বেশী ইনকাম । কাজের আগে অর্ধেক পরে বাকিটা । আগে মানুষ তাঁকে দেখলে ঠিকমতো কথা বলত না এখন অনেকেই দেখলে সালাম দেয় । ইনকাম পাতি ও ভাল হচ্ছে । দেশ নিয়ে এত চিন্তা করার সময় তাঁর নেই ।… [বিস্তারিত]
সারাটা দিন খেলে বেড়াবে ছেলেটা, পড়াশুনার প্রতি একটুও মনযোগ নেই। স্কুল ছুটি হলেই বাড়িতে এসে পুকুরে ঝাপ দিয়ে ছেলেদের সাথে সাতার কাটতে শুরু করবে। খাওয়া দাওয়ার কথা ভূলে গিয়ে ডুবাতে থাকবে পানিতে। উঠবে চোখ লাল করে। বাবা মা আরো বিরক্ত হল যখন দেখল কোথা থেকে একটা শালিক পাখির ছানাকে ধরে এনেছে খোকা। সারা দিন সেই… [বিস্তারিত]
-সিগারেটের ছাই ও একটি জোড়া লাগা প্রেম- রাত দুইটা বাজে। ঘড়ির কাটার টিক টিক শব্দ ভেসে আসছে। জালানা দিয়ে হালকা চাঁদের আলো ঘরের টেবিলটার উপর আছড়ে পরে রুপালী রং ধারন করল। টেবিলের উপর সিগারেটের একটা প্যাকেট রাখা আছে। শাপলা ঘুমিয়ে আছে। হঠাৎ ঘুম ভেংগে গেল ওর। বিছানায় থেকে হাতটা বাড়িয়ে দিল টেবিলটার উপর। অন্ধকারে হাতরে… [বিস্তারিত]
টুইয়ের আজকাল খুব মন খারাপ থাকে। বড়ো হলে নাকি মন খারাপ বেড়ে যায়, সৌম্যতা বলেছে। সেটা ও একটু একটু করে বুঝতে পারছে। আগে কাঁদলেই মামনি দৌঁড়ে আসতো, এখন দূর থেকেই বলে, "এই কি হয়েছে? এত্তো বড়ো মেয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে। লজ্জ্বাও নেই। চুপ কর!" এতোই কি বড়ো হয়ে গেছে টুই যে কান্না পেলে কাঁদতেও… [বিস্তারিত]
নির্বিঘ্ন আকাশ চাই - চকচকে ইস্পাতনীল আকাশ, সূর্যের থেকে নেমে আসা ইন্টারসেপটর জেট আর এট্যাকারের পাহারায় থাকা গর্ভবতী বোমারুর গর্জন হীন একটুকরো নির্বিষ আকাশ দাও। একবার প্রাণ ভরে বাচি - নিখুত সবুজ চাই - ন্যাড়া বনতলে গলিত শবে শকুনির তীক্ষ্ণ চঞ্চুর উৎসব বিহীন। ফুরাডান আর বাসুডিনের গন্ধমাখা কালশিটে তেলভাসা জল আর গন্ধক ছাইয়ের কুষ্ঠাক্রান্ত সবুজ… [বিস্তারিত]
এক. ##একজন মুক্তিযোদ্ধা## সন্ধ্যা হতেই আমরা ৫ জন একটা অভিযানের উদ্দেশ্য যাত্রা শুরু করলাম। জংগলে লুকিয়ে রাখা অস্ত্রগুলো বের করে কাঁধে ঝুলিয়ে চাদর দিয়ে ঢেকে রাখলাম। আমাদের প্রত্যেকের গায়ে কালো রংয়ের চাদর। কালো রংয়ের পোশাকের সুবিধাটা হল অন্ধকারর সহজে দেখা যায়না। কালো চাদর পরার আরেকটি সুবিধা আছে তা হল শীত কম লাগে। তাই শীতের সময়… [বিস্তারিত]
না রে বন্ধু! হলো না আর আমাকে দিয়ে! অনেক ভেবে অনেক বিবেচনায় পরাজয় মানলাম অবশেষে। ভেবেছিলি তুই পেরে যাব এবার, পারতেই হবে এবারে আমার। কিন্তু না রে! পারিনি আমি কিছুই হলো না ছিল যা হবার। যখন কিছু দেখি নাকো চোখে গিয়েছি শেষে চেয়ারম্যানের বাড়ি। ভেবেছিলাম উনি বুঝবেন একটু সহায়তা নিব তার কাড়ি। তা কি আর… [বিস্তারিত]




