কয়েক দিন ধরেই আমার মালিক বাড়িতে নেই। এতবড় বাড়িতে আমি সম্পূর্ণ একা । একা থাকার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোন নিয়ম মানতে হয় না। যা ইচ্ছা তাই করা যায়। আর একা থাকার সবচেয়ে বড় অসুবিধা হলো নিজের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হয়। এবারই প্রথম না। এর আগেও অনেকবার একা থাকতে হয়েছে আমাকে। গ্রামের শেষ প্রান্তে… [বিস্তারিত]
বিভাগ: সাহিত্য
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!যাঁর মধ্যেই ছিল সাতকোটি বাঙালির প্রাণ,যাঁর বুক ফাটিতো হলে গরীবের অসম্মান।যাঁর নাম যুদ্ধের ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা,যাঁর আদর্শেই দেশকে ভালবাসতে শেখা।যাঁর সহ্য হতোনা কভু বাংলার অপমান,কবি জসীমউদ্দিনের লেখা-"মুজিবর রহমান,ওইনামে যেন বিসুভিয়াসের অগ্নি উদারী বান তাঁকেই খুঁজি যে ছাড়া নেই স্বাধীনতার দাম,যাঁর মধ্যেই দৃশ্যমান সোনার বাংলার নাম।শত্রুর চোখে চোখ রেখে যে বলতে পারে-"আমার… [বিস্তারিত]
সকাল সকাল নেট অন করে পোস্ট ইন্জা ভাইজানের মা নেই। ভীষন কষ্ট পেলাম। আমাদের যাদের মা-বাবা এখনও বেঁচে আছেন আমরা সত্যিই ভাগ্যবান। শীত এসে গেছে, তার উপর করোনা প্রকোপ তাই বুড়ো বাবা-মায়ের একটু বেশি যত্ন নেয়া প্রয়োজন। নিজেরা আমরা বাইরে থেকে এসে অবশ্যই তাদের কাছে যাবার আগে করনীয় কাজগুলো করে নেব। বয়স হবার জন্য তারা… [বিস্তারিত]
কেউ খুশিতে নাচছে বেজায় কেউ দুঃখে কাঁদে জো বাইডেন জিতেছে, আর ট্রাম পরাজয় ফাঁদে। কেউ মাখে রঙ,কেউবা গাধার গলায় পরায় মালা কাদায় হাতি পড়ল বলে অঙ্গে কারো জ্বালা। জয়-পরাজয় হোক না যারই লাভ হবে এক চুল ? তবে কেন এই দেশেতে এমন হুলুস্থুল! ওদের টাকায় খাচ্ছিদাচ্ছি? ওদের টাকায় বাঁচি ? তবে কেন সকাল বিকাল ওদের… [বিস্তারিত]
এক টুকরো সুখের দামে এক পৃথিবীর আশা এক নিমিষেই ছাড়লে তারেই বলি ভালোবাসা তবুও তার পিছুটানে ঘরে ফেরার দায় পুরুষ আমি বল্গাহরিণ হওয়ায় উপায় নাই ।। হাজার প্রহর পথের ধারে নূঁড়ির স্বরূপ বেশ - অবহেলায় অনন্ত যার পান্থ নিরুদ্দেশ সবহারাদের ভয় কি বলো দস্যু হানার হাকে রিক্ত বেদন বাজবে কি আর সিক্ত সিন্ধু বাঁকে ।।… [বিস্তারিত]
শ্বেত শুভ্র বলাকায় রক্তের ছোপ ছোপ দাগ, নীলাকাশটা ভরে উঠেছে কলঙ্কের কালিমায়। পিঙ্গলা মলয়ে দুর্গন্ধ ভেসে আসে মানব-চরিত্রের; স্রোতস্বিনী ময়ুরাক্ষীতে ক্ষুধার্ত হাহাকারের লহরী। নিয়নের আলোতে মুঠি মুঠি জোনাকির আত্নাহুতি; শামুকের খোলসে বিবেক, মনুষ্যত্ব, লজ্জা আবদ্ধ। চন্দ্রের আলোকবর্তিকায় লাশ-পোড়া ধ্রুম্রকুণ্ডলী । ফুল বাগিচায় বিষাক্ত সাপের ফোঁস ফোঁস, হাঁসফাঁস- সময়ের পেন্ডুলামে দুলছে জীবনবোধের কষাঘাত। চিরচেনা সম্পর্ক গুলো… [বিস্তারিত]
ইকরামুল বিয়ের আগে ছিলেন একজন ভবঘুর কবি।কাম কাজ নাই শুধু কবিতা লিখে কবিতা পাঠ করে সময় কাটান।নামাজ কালামেরতো বালাই ছিলো না-ন্যায় নীতির তোয়াক্কাও কখনো করেননি।তবে কলেজ লাইফে খুব সুন্দর সুন্দর কবিতা লিখতেন।বেশ কয়েকটি কবিতা তার বিভিন্ন পত্রিকায় প্রকাশও হয়েছে।এই কবি’র কবিতার প্রেমে মজে জাতকুল না ভেবে মালতী ইকরামুলকে ভালবেসে ফেলেন।দুই পরিবারের অমতে তারা এক সময়… [বিস্তারিত]
দিগন্ত মাঠে সরিষা দুপুর উষ্ণতায় গা ঝিম ঝিম করে- রাতের গায়ে হাত ছোঁয়া যায় না শীত শীত ভাবে- এরকম আগলা শীত ভালই লাগে ইট পাথর শহর জুড়ে; শিশিরে দুর্বলা ঘাসের স্মৃতি কুয়াশার চাদরে ডেকে রাখা উত্তাপ সূর্যমুখী ভোরে এক কাটা মুড়িমোয়ার স্বাদ! কতটা ভালই লাগে এখন বুঝতে হয় ভুল পূর্ণিমার চাদ শীতটা থাক ভাবনা ধরে… [বিস্তারিত]
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!যে আছে বাংলার বিশাল আকাশের বুকেউজ্জ্বল নক্ষত্র হয়ে,যে রবে অনন্তকাল বাঙালি জাতির হৃদয়েঅমর নায়ক হয়ে।দেশের টানে দেশপ্রেমিকদের প্রতিটি কাজে।স্বাধীনতায় বিশ্বাসী সকল আদর্শের মাঝে।সারা বাংলার প্রতিটি ভালো কাজের মাঝে।যাকে নিয়ে মুহম্মদ নূরুল হুদা বলেছেন-"বাঙালি তোমাকে চায়,তুমি চাও বাঙালির ভালো,বাঙালি মানুষ হয়বুকে যদি মুজিবের আলো"। তাঁকেই খুঁজি দেশের স্বার্থে যাঁর কাছে জীবন অতি… [বিস্তারিত]
মৃদু হাসির শীতটা বিছানায় আয়েশ করে বসেছে, উত্তরের মলয়ে হেম-বাবু এসেছে নবান্নের উৎসব রাঙাতে। সোনালী কিরীটে সবুজাভ জমিনটা রাজকন্যার সাজে, দিগন্ত জুড়ে রাজকীয় আলো ঝলমল করছে ইন্দ্রধনু-রঙে। দন্তহাসির দৈত্যটা হাড়ে কাঁপন ধরাতে ভীষণ ব্যাকুল; ফাঁদ পেতে অপেক্ষায়-উন্মুক্ত রক্তমাংসে রসনাবিলাস মিটাতে। কুয়াশার আবরণে ঢাকা প্রকৃতির উলঙ্গ ক্যানভাস। কন্টক মান্দারের চিরল ফুলে শালিক-টিয়ার আগমন; নতুন ধানের পিঠা-পুলিতে… [বিস্তারিত]
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!স্নিগ্ধ নিশীতে ঝলমলে তারাদের মেলাতে,আঁধার রাতের মায়াবী চাঁদের আলোতে।ঝিঁঝি পোকার সুরেলা মধুর গুঞ্জনে,আকাশে উড়ন্ত বুনো পায়রার আলিঙ্গনে।বাঙালির বুকে যে মিশে আছে মায়ার বাঁধনে,বিশ্ব যাকে চিনেছিল সাহসী অসাধ্য সাধনে।যাকে নিয়ে প্রিয়কবি জসীমউদ্দিন লিখেছেন-"তারা যা পারেনি তুমি তা করেছ,ধর্মে ধর্মে আর,জাতিতে জাতিতে ভুলিয়াছেভেদ সন্তান বাংলার"। তাঁকেই খুঁজি দুরন্ত দুর্জয় অমর বাণী জয়বাংলার সকল… [বিস্তারিত]
মরলে হাতি লাখ টাকা, তাও মরুক হাতির দল, গাধাটাকেই আজ বেছে নাও গাধার দলে চল। এই বলে সব আমজনতা ছুটল গাধার দলে, তবুও হাতি সাদাবাড়ি রাখবে নানান ছলে! বলল সবাই গাধাই ভাল হাতিই অধম জাত, গাধাই মানুষ,হাতি কেবল দিনকে বানায় রাত। গায়ের জোরে জাত কেড়ে নেয় পাত কেড়ে নেয় লোকের, এই হাতিটাই পাল্টে খোলস রূপ… [বিস্তারিত]
হায় স্বপ্ন এখন কেনো- আগে ছিলে কই! এখন কেনো হয়ে উঠো শেষ রাতের গল্প- গদ্য কবিতার রূপ লাবণ্য- হায় স্বপ্ন ! ভোরের সূর্যমুখি আর্তনাদ কে শুনে সূর্যতাপ মিষ্টি হাসেতিই বন্যা- কে রুকে ঝর্ণা- তবুও অভিমানি অনুরাগ- হায় স্বপ্ন- স্বপ্ন। রঙধনু ভাসে দুপুরের কিছু রঙিন চাওয়া পাওয়া- শেষটা হলো বিকাল আসতেই সন্ধ্যার শিহরণ কথায় হারাল- না… [বিস্তারিত]
তোমার নেশায় ডুবে আছি আজো, আজো তোমার কথা ভেবে ভেবে স্বপ্ন রচি বাসনার। হৃদয়ের কুটিরে হানা দাও স্বপ্নের ময়ূরপঙ্খী নায়ে, অপেক্ষার প্রহর গুনি পূর্ণিমায় অঙ্গ ভেজাবো বলে; একমুঠো মিষ্টি রোদে তুমি আমি দু'জন হাতে হাত রেখে- মেঠোপথটি মাড়িয়ে যাবো ভীষণ আবেশে; তেপান্তরের মাঠ পেরিয়ে হারাবো দিগন্তের সীমান্তে। কামনার বহ্নিশিখা ধিকি ধিকি জ্বলছে অষ্টপ্রহর, দেহের শাখা-প্রশাখায়… [বিস্তারিত]
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!ধবধবে সাদা পাঞ্জাবী আর মোটা কালোফ্রেমের চশমার আড়ালে,উল্টো সিঁথিতে তামাকের পাইপ হাতেবজ্র কন্ঠের কেউ সামনে দাঁড়ালে।হৃদয় কাড়া প্রকৃত প্রেম ভালবাসার মাঝে।অন্যায় বিরুদ্ধে সত্য সংগ্রামের মাঝে।যাকে নিয়ে কবি নির্মলেন্দু গুণ লিখেছেন-"আমি জানি,সংগ্রামই সত্য,সংগ্রামই সুন্দর।প্রেম, সেও এক সংগ্রাম"। তাঁকেই খুঁজি যে পরাধীনতার পিঞ্জিরা থেকেমুক্ত করেছিল বাঙালি জাতিকে।বাংলাদেশকে ছিনিয়েছিল বিশ্ব দরবারে।যেখানে হায়েনারা বলেছিল বাঙালি… [বিস্তারিত]








