সাকিব আল হাসান, তার ভুল থেকেই নিতে হবে শিক্ষা

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় এবং উজ্জ্বল নক্ষত্র। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এই তারকা ক্রিকেটার সবধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তিনি জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পরও সে কথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কে জানাননি। দুই বছর আগে আইপিএলে খেলতে গিয়ে জুয়াড়িদের কাছ থেকে পাওয়া প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন [বিস্তারিত সাকিব আল হাসান, তার ভুল থেকেই নিতে হবে শিক্ষা]

গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টায় মরিয়া একটি গোষ্ঠী

মাহবুবুল আলম // পরিকল্পিতভাবে কোন সংখ্যালঘু ব্যক্তির নামে ফেসবুকে ধর্ম বা মহানবীর (সাঃ) অবমাননার গুজব ছড়িয়ে জনতাকে উস্কানি দিয়ে বার বার সাম্প্রদায়িক হামলার মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে দেশের চিহ্নিত একটি মহল । বিএনপি ও তার মিত্র শক্তি পেছনে থাকলেও প্রকাশ্যেই সামনে থেকে নেতৃত্বে জামায়াত, হেফাজতসহ মৌলবাদীরা। প্রতিবারই গুজবের বিষয়টি প্রমাণিত হলেও [বিস্তারিত গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টায় মরিয়া একটি গোষ্ঠী]

আবারও সক্রিয় দ্বাদশচক্র

মাহবুবুল আলম ।। আন্দোলনের মাধ্যমে সরকার পতনে ব্যর্থ হয়ে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে ষড়যন্ত্রের ছক কষছে অশুভ চক্র। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ড সামনে রেখে ইতোমধ্যেই বিদেশে তৎপরতা শুরু করেছে স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধী গোষ্ঠী। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ করে বিশ্বব্যাংকের ঋণ আটকে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছিল যে মহল [বিস্তারিত আবারও সক্রিয় দ্বাদশচক্র]

এই তো জীবন, পাওয়া আর হারানোর

দেশে এখন গুমোট, বিষণ্ণ পরিবেশ। দেশের বাহিরে অর্থাৎ দেশ এবং স্বজনহীন এই দূরদেশে সুদূর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা গৃহবধূরা কেমন আছেন ? কেমন আছেন স্বপ্নের দেশ আমেরিকায় দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে আসা সেইসব সহজ-সরল, লাজুক বধূরা ? তাদের স্বপ্নের সাথে বাস্তবের মিল কিংবা অমিলই বা কতোখানি এমনতর বিষয়গুলো উঠে এসেছে আমাদের চারপাশের বাস্তবতা থেকে। [বিস্তারিত এই তো জীবন, পাওয়া আর হারানোর]

চোখের আড়ালে দুর্নীতিযুক্ত বিআরটিএ অফিস

একটি সিএনজি অটো রিক্সা এর দাম সতের লক্ষ টাকা যা একটি ভালো প্রাইভেট কার এর দামের চেয়েও বেশী! গত কয়েকদিন যতটা সিএনজিতে চড়েছি, প্রতিটির চালকের সাথে আলাপ করে জেনেছি সিএনজি ক্রয় করে রাস্তায় নামাতে খরচ হয় ষোল লাখ থেকে আঠার লাখ টাকা। যে কারণে এর জমা দিতে হয় বেশী, মিটারে চললে তেমন টাকা আয় হয় [বিস্তারিত চোখের আড়ালে দুর্নীতিযুক্ত বিআরটিএ অফিস]

এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার

প্রথম সন্তান জন্মের দুইমাস আগেই চাকুরিটি ছেড়ে দিয়েছিলাম শুধুমাত্র সন্তানকে মন উজাড় করে সময় দিবো বলে। তার সাথে গায়ে গা ঘেঁষে থাকবো বলে। আমার আর কাজে ফেরা হয়নি। হয়নি মানে আজ অব্দিও ফেরা হয়নি। সেই সময়ে প্রতিনিয়ত আধো আধো বোলে তাকে কথা বলা শিখতে, দাঁড়াতে, হাঁটতে শিখতে সাহায্য করছিলাম। আমরা মা-ছেলে গভীর এক মমতায় জীবনের [বিস্তারিত এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার]

একজন “মফিজ” এর সমসাময়িক সাক্ষাৎকার- “ছাত্র রাজনীতি”-পর্ব ৪র্থ

আবুল অনেক চেষ্টার পর মফিজের মোবাইলে লাইন পেল।মন মেজাজ বেশ বিগরে আছে মফিজের উপর।অনেক দিন হয়ে গেল চ্যানেলটিতে নতুন কোন প্রোগ্রাম নেই। চ্যানেলের দর্শক শুভাকাঙ্খিরা বেশ চিন্তিত।অভিযোগ অনুযোগ জানিয়ে অসংখ্য ই-মেইল এসেছে মফিজের অফিসিয়াল মেইল বক্সে। সাক্ষাৎকারটি পুনরায় শুরু করার অনুরোধও এসেছে অসংখ্য বার।তাই বেশ কয়েক দিন যাবৎ আবুল মফিজকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছেন [বিস্তারিত একজন “মফিজ” এর সমসাময়িক সাক্ষাৎকার- “ছাত্র রাজনীতি”-পর্ব ৪র্থ]

প্রিয় ইলিশ নিয়ে কিছু কথা

ইলিশ আমাদের জাতীয় মাছ। ইলিশ মূলত সামুদ্রিক মাছ। বাট প্রজননের সময় ইলিশ উজান ঠেলে লোনা পানি ছেড়ে মিঠাপানির নদীতে চলে আসে। ইলিশ যখন কনসিভ করে অর্থাৎ পেটে সদ্য ডিম আসে তখন ইলিশের গায়ে চর্বি জমে। অই সময়েই ইলিশ সবচেয়ে সুস্বাদু। যখন পেট ডিমে ভরে যায় তখন আস্তে আস্তে চর্বি কমে যায় আর ডিম ছাড়ার পর [বিস্তারিত প্রিয় ইলিশ নিয়ে কিছু কথা]

দেশকে এগিয়ে নিতে দুর্নীতির দুষ্টচক্রকে গুড়িয়ে দিতেই হবে

মাহবুবুল আলম বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সবচেয়ে ভয়ানক ব্যাধি হলো দুর্নীতি যা আমাদের দেশের সকল উন্নয়ন ও অর্জনকে ধূলোয় মিশিয়ে দেয়ার জন্য যথেষ্ট। শুধু বাংলাদেশেই নয় বর্তমানে বিশ্বজুড়েই দুর্নীতিকে মারাত্মক সামাজিক সংকট ও সমস্যা হিসেবে গণ্য করা হচ্ছে। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তর, প্রতিটি অঙ্গ প্রতিষ্ঠান আজ দুর্নীতির শিকার। কোনো সমাজকে কলুষিত করে তাকে বিপর্যয়ের [বিস্তারিত দেশকে এগিয়ে নিতে দুর্নীতির দুষ্টচক্রকে গুড়িয়ে দিতেই হবে]

আবরার হত্যায় মেধাবী তত্ত্ব, সভ্যতা ও নৈতিকতার দ্বান্দ্বিক পর্যালোচনা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল ভিলেন হচ্ছে হিটলার। এই একজন ব্যক্তির জন্য পুরো বিশ্বজুড়ে যুদ্ধ চলেছিল। আহত নিহত হয়েছিল লক্ষ লক্ষ মানুষ। হিটলার শুধু ইহুদিই নিধন করেছিল এক লাখের উপর। নির্যাতন নিপীড়ন এর বিভৎসতার এক অন্য রুপ দেখেছিল বিশ্ববাসী। এই হিটলার কিন্তু প্রচন্ড মেধাবী ছিলেন। খুব দরিদ্র পরিবার থেকে শুধু মেধার জোড়ে হিটলার হয়েছিলেন জার্মানির চ্যান্সেলর। চমৎকার [বিস্তারিত আবরার হত্যায় মেধাবী তত্ত্ব, সভ্যতা ও নৈতিকতার দ্বান্দ্বিক পর্যালোচনা]

সরকারপ্রধান হিসেবেই নয়, একজন মা হিসেবেও আবরার হত্যার বিচার করব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমি শুধু সরকারপ্রধান হিসেবেই নয়, একজন মা হিসেবেও আবরার হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার করব।’ মা তুমি দিয়েছ পরিচয় মাতৃত্বের, মাতৃত্বের পরিচয় রক্ষার দায়িত্ব নিশ্চিত তোমার। মা তুমি করেছ পিতৃ হত্যার বিচার, এবার করবে সন্তান হত্যার বিচার। দেখব জানব, বুঝব তোমারি [বিস্তারিত সরকারপ্রধান হিসেবেই নয়, একজন মা হিসেবেও আবরার হত্যার বিচার করব : প্রধানমন্ত্রী]

আসুন, ভিন্ন মত পোষণকারীকে হত্যা করা হয়েছে শুনে নীরব না থেকে প্রতিটা হত্যার বিরুদ্ধে সমষ্টিগত আওয়াজ তুলে সোচ্চার হই।

২০১৩ সাল থেকে ভিন্নমত পোষণকারীদের নির্মমভাবে কুপিয়ে মারার ঘটনা এদেশে ব্যাপক আকারে শুরু হয়েছিলো। একেকটা হত্যাকাণ্ড ঘটনোর পরই ধর্মের নামে চারদিকে বিভ্রান্তি ছড়িয়ে দেয়া হতো হত্যাযজ্ঞটিকে জাস্টিফাই করার জন্য। ব্লগাদের হত্যার পর তাকে ‘নাস্তিক’ ট্যাগ দেয়া হতো হত্যাটিকে জায়েজ করার জন্য। আর আপনারা সাধারণেরাও নিশ্চুপ থেকেছেন ধর্ম রক্ষার নামে। অথচ আপনাদের একবারও ভাবনায় আসেনি, মত [বিস্তারিত আসুন, ভিন্ন মত পোষণকারীকে হত্যা করা হয়েছে শুনে নীরব না থেকে প্রতিটা হত্যার বিরুদ্ধে সমষ্টিগত আওয়াজ তুলে সোচ্চার হই।]

প্রবাসে বউ-শাশুড়ি সমাচার – ২

ঘোমটা মাথায় ভীরু নয়নে এদিক ওদিক তাকিয়ে যে মেয়েটি অতি সন্তর্পণে শ্বশুরবাড়ি পদার্পণ করে, সে-ই একদিন মা হয়ে উঠে। অতঃপর কালের পরিক্রমায় শাশুড়ি হয়।  বলছিলাম বউ-শাশুড়ি সম্পর্ক নিয়ে। যে সম্পর্কটি চিরকালই একরকম জটিলতার মধ্য দিয়ে যায়। এই জটিলতা একরকম ব্যাধির মতো। একাধিক গবেষণা থেকে জানা যায়, বউ-শাশুড়ি সম্পর্ক বিশ্বের প্রায় সব দেশেই একই রকম। কেন [বিস্তারিত প্রবাসে বউ-শাশুড়ি সমাচার – ২]

দেবী দুর্গার বাহন তত্ত্ব।

দেবীর বাহন কীভাবে বেছে নেওয়া হয়??? এইবার মা আসছেন ঘোটকে বা ঘোড়ায় চেপে। দশমীর দিন তিনি ফিরেও যাচ্ছেন ঘোড়ায় চেপে। অর্থাৎ এই বছরে দেবীর আগমন ও গমন ঘোটকে। শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বলছেন,ঘোড়ায় আগমন ও গমন মোটেই শুভ নয়। ঘোড়া ছটফটে প্রাণী। সে যখন যায়, সব কিছু ছত্রভঙ্গ হওয়ার আশঙ্কা থাকে। তাই দেবীর ঘোটকে আগমন ও গমনে [বিস্তারিত দেবী দুর্গার বাহন তত্ত্ব।]

পর্নোগ্রাফি আসক্ত শিক্ষার্থী ও যুবসমাজ

মাহবুবুল আলম বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির এই উৎকর্ষতার যুগে নিজের ঘরের দরজা বন্ধ করে রাখা যেমন সম্ভব নয়, তেমনি খোলা রাখতে হলে ভেবেচিন্তে খোলা রাখতে হবে। দরজা জানালা বন্ধ থাকলে তথ্য-প্রযুক্তির সুফল থেকে আমরা বঞ্চিত হবো, তেমনি পুরোপুরি খোলা রাখাও নিরাপদ নয়। কেননা, দরজা জানালা খোলা পেয়ে তথ্যপ্রযুক্তি জগতের যাবতীয় আবর্জনা ও দূষিত গন্ধ আমাদের পরিবেশ [বিস্তারিত পর্নোগ্রাফি আসক্ত শিক্ষার্থী ও যুবসমাজ]