মূল লেখায় যান

চিৎকার

নীহারকবিতা, সাহিত্য৫টি মন্তব্য

আমাকে যখন 'শান্তি' নামক একটি ম্যাচবাক্সে তৈরি মঞ্চে হত্যা করা হচ্ছিল,আমি খুনীর চোখের দিকে তাকালাম,তাকিয়ে থাকলাম॥ আমার চোখ তাকে জিজ্ঞেস করল, 'মানবতা এবং ধর্ম বলতে তুমি কি বোঝ?' প্রয়াতঃ মানুষটি যে আমার গলায় চাপাতি ঠেকিয়েছিল,সে ভ্রু কুঁচকোল,'যৌক্তিকতা' মাখানো এক দলা থুতু ফেলে দিল মেঝেতে এবং চিল্লিয়ে উঠল মৃত মানসিক গলায়, "চোপ শালা,কাফের কন্ঠনালী গুলোকে বার… [বিস্তারিত]

আর্টিস্ট-১

নীহারগল্প, সাহিত্য১২টি মন্তব্য

মধ্যরাত পেরোনো শহুরে একটা জানালা.....টিপ টিপ বৃষ্টি পড়ছে বাইরে....হলুদ ল্যাম্প পোস্ট এর নিয়ন ঘেরা অন্ধকার আর জানালায় পড়া স্টুডিও লাইটের ‘আবছায়া’দের শেড দেখা যাচ্ছে কাঁচে... স্থির ক্যানভাস-জল রঙা মেঘের ছিটে লেগে ‘গতিময়তা’র রূপক হয়ে উঠছে প্রতি মুহূর্তে... জানালার এপাশে,গম্ভীর একটা ঘর-শৈল্পিক ভাবালুতা লেগে আছে যার সেখানে এখানে... মেঝেতে ছড়িয়ে থাকা ফুলস্কেপ বা এ ফোর সাইজের… [বিস্তারিত]

নৌকো

নীহারএকান্ত অনুভূতি১৯টি মন্তব্য

নদীর পারের এই গুঁড়িগুলো ভীষণ পছন্দ রুদ্রের। জোয়ার ভাটায় তার নিত্যসঙ্গী এরা।পানি কমুক বাড়ুক-সে একদম নদীর কাছাকাছি থাকা অনাথ কাঠের টুকরোটার ওপর বসে থাকে- অন্যগুলোতে থাকা হয় খুব কম... তবে হ্যাঁ,ঐ যে আরেক কোণে একটা নাম না জানা গাছ আছে ওটার নিচে ফেলে রাখা শ্যাওলা ধরা যে মূলগুলো,ওদেরকেও মাঝে মধ্যে ‘বন্ধু’ বানায় সে। ঘাটের লোকেদের… [বিস্তারিত]

সম্মানিত নগরপাল, আপনার ঘাসখাওয়া বাসস্থান থেকে নির্গত হতে হতে প্রায়শঃ উচ্চারণ করেন আমার নাম। আপনি কেনেন রুই মাছ-তাদের কাঁটাখেকো চাকরটিকে হাঁকান 'কুত্তারবাচ্চা'। আমি তলীয় শহরের ত্রিকালীন সামরিক-যাদের 'নেড়ি কুত্তা' বলা হয়ে থাকে। জানেন? আপনার গাড়ীর নিচে চাপা পড়তে পড়তে আমার ঘেউ ঘেউ করা হলনা- চাকাগুলো ঘাড় ভাঙার পরও ছিটকে বেড়োনো কুকুরজাত বুদ্ধিগুলো রাস্তাকে চুষিয়ে দিল।… [বিস্তারিত]

শিকল

নীহারএকান্ত অনুভূতি, গল্প২৪টি মন্তব্য

হাতের পেপার ওয়েটটার ওজন একটু বেশিই মনে হচ্ছে ডাক্তার হাফিজ এর। একটি সরকারি মানসিক হাসপাতালে ৩ বছর ধরে কর্মরত আছেন তিনি।কেস হিস্ট্রি টা আরেকবার পড়ার জন্য হাতে নিলেন।বাইরে দমকা হাওয়া বইছে। কালো মেঘগুলোর মতই ছড়িয়ে পড়ছে দুশ্চিন্তা তাঁর নিউরনে। দেড় বছর আগের একটা দিনে ফিরে গেলেন তিনি-হসপিটাল এর রুম নং: ১৪৩,যেসব মাথার কলকব্জাগুলো অচল হয়ে… [বিস্তারিত]

দহন

নীহারএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

ছেলেটার প্রত্যেকটা সিগারেটের পেছনে একটা গল্প থাকে, একেকটা টানের পেছনে অনেকগুলা হতাশা থাকে। সিগারেটখোর থেকে সিগারেটপ্রেমী হওয়ার গল্পগুলো সব সময় 'নেশা করার উদ্দেশ্য' হয় না॥ কিছু কিছু আগুন জ্বলে আরেকটা পোড়া গন্ধ চাপা দিতে। যে মাংসটা খুব ভেতরে কয়লা হচ্ছে, তার কোষগুলোর দুঃখী নিউক্লিয়াসদের কষ্টের কথা কেউ জানে না। কয়েকটা ধোঁয়া বেওয়ারিশ হয়ে যায়, কতগুলো… [বিস্তারিত]