দহন

ছেলেটার প্রত্যেকটা সিগারেটের পেছনে একটা গল্প থাকে, একেকটা টানের পেছনে অনেকগুলা হতাশা থাকে।

সিগারেটখোর থেকে সিগারেটপ্রেমী হওয়ার গল্পগুলো সব সময় ‘নেশা করার উদ্দেশ্য’ হয় না॥

কিছু কিছু আগুন জ্বলে আরেকটা পোড়া গন্ধ চাপা দিতে। যে মাংসটা খুব ভেতরে কয়লা হচ্ছে, তার কোষগুলোর দুঃখী নিউক্লিয়াসদের কষ্টের কথা কেউ জানে না। কয়েকটা ধোঁয়া বেওয়ারিশ হয়ে যায়, কতগুলো বাষ্প হতে না পারা ছোট-খাট পানি ঢেকে দিতে॥

একা মানুষদের উলটে পালটে দেখা নিঃসঙ্গতা-তাদেরকে বুমেরাং এর মত ঝাঁঝরা করে মাঝে-সাঁঝে। ঐ হেরে যাওয়া কালো চামড়া কাউকে দেখানো যায় না। ঐ কষ্ট দাঁতে চাপা সিগারেট খুব যত্নে বোতলের ভেতর আটকে দেয়॥

ছেলেটা জানে মেয়েটার কোনো দোষ ছিল না। অসম্ভবের প্রেমে পড়া একান্ত সমস্যা-তাতে কারো দোষ থাকে না॥

কিছু কিছু সময়ের খবর কেবল কবরতলায় থাকে, কিছু কিছু ‘দোষ না থাকা’র সমাধান এলেবেলে ধোঁয়ায় ঘনীভূত ভালোবাসা॥

মোট পড়েছেনঃ ৫৩৫জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. সোনেলায় স্বাগতম -{@

    দহন নামে খুব সুন্দর একটি পোষ্ট নিয়ে এলেন প্রথমে সোনেলায়
    ” কিছু কিছু সময়ের খবর কেবল কবরতলায় থাকে, কিছু কিছু ‘দোষ না থাকা’র সমাধান এলেবেলে ধোঁয়ায় ঘনীভূত ভালোবাসা॥ ” অনেক ভালো লেগেছে এই অংশটুকু।

    নিয়মিত লেখুন, পড়তে চাই আপনার ভিন্ন ধর্মী লেখা গুলো।
    শুভকামনা।

  2. দহন তা কেন সিগারেটের ধোয়ায় ওড়াতে চান। সিগারেট আমার অসহ্য।
    তবু পোষ্টটি মানে আপনার অনুভুতিগুলো ফুটিয়ে তুলেছেন সুন্দর ভাবেই।
    ভালো থাকুন।

মন্তব্য করুন