মূল লেখায় যান

মায়া বন্দরে কয়েক প্রহর-৬

নবকুমার দাসকবিতা১৫টি মন্তব্য

মায়া বন্দরে কয়েক প্রহর-৬ নবকুমার দাস মায়াবন্দরে বাশিঁ বাজে, সুর চুঁয়ে পড়ে পরিব্যাপ্ত চরাচরে, আবারো গোষ্ঠজীবন, নবনী সুধা, শ্রীমতী রাধিকা ঘরেঘরে, হ্লাদিনী প্রফুল্লতা চৌদিকে বহমান এই জগৎ সংসারে প্রেমে তবুও শোকগাথা,বিষাদের বীজ শিমুলের মত আসে নেমে মহাজাগতিক ধূলাখেলা,প্রলয় পতনের পর সৃষ্টি আবার আবার, অতিসাধারণ মানব জনম তবুও কাপ্তানি করে সওয়ারি ছয় মল্লার । মায়ঞ্জন ঘন… [বিস্তারিত]

মায়া বন্দরে কয়েক প্রহর-৫

নবকুমার দাসকবিতা১৪টি মন্তব্য

মায়া বন্দরে কয়েক প্রহর-৫ নবকুমার দাস ছেড়ে যেতে হবে এই মায়াবন্দর একদিন দূর অজানায়, পাড়ি দিতে হবে অনন্ত রাত্রের পথে অমোঘ যাত্রায় । যে যাত্রার পথ মসৃণ অশ্রুসজল,সুপ্রবল ঝঞ্ঝা দুর্বিপাকে নাবিকের চঞ্চল মন,তবু সাড়া দিতে হবে দুরের সে ডাকে কালের যাত্রাপথে অবিরাম যাওয়া আসা অগণন বন্দরে, অলকমেঘ জানে মাস্তুলের সন্তাপ-শোক, অন্তরে অন্তরে । ছেড়ে যেতে… [বিস্তারিত]

মায়া বন্দরে কয়েক প্রহর-৪

নবকুমার দাসকবিতা৪টি মন্তব্য

মায়া বন্দরে কয়েক প্রহর-৪ নবকুমার দাস দিনশেষে বারেবারে ফিরে আসে নাবিক মন এই মায়াবন্দরে, তুমি সেই বাতিঘর,দিশা দেখাও তমনিশায় উর্মিমুখর সাগরে, ছেঁড়া পাল,ভাঙা হাল,বাতিল কম্পাস বুকে আশা জাগে, নাব্য হৃদয়ের পোতাশ্রয়ে শ্রান্তমন বিরামে চনমনে ফের টগবগে, নোঙরে টান,গ্যাংওয়ে ধরে পন্টুন,জেটিঘাট পুনরায়, মাস্তুলশীর্ষে পতপত পতাকা, বদরবদর সুর সপ্তডিঙায়, অভিলাষ অতিক্রমের,খরস্রোত পথ,ঝঞ্ঝাবাত উপল তটরেখা, বন্দরে বন্দরে ঘোরাঘুরি,ঘুর্ণিপাক… [বিস্তারিত]

মায়া বন্দরে কয়েক প্রহর – ৩

নবকুমার দাসকবিতা৬টি মন্তব্য

মায়া বন্দরে কয়েক প্রহর - ৩ নবকুমার দাস দুজনের দুটি পথ এসে মিশেগেছে ছায়া সুশীতল বনপথে দুজনের দুটি মন এসে মিশেগেছে বড় সুরম্য মায়ারথে। মায়া বন্দরে দোলা দেয় ঢেউ, বায়ু বয়ে যায় আনমনে, অবিন্যস্ত কেশরাশি,হাসিখুশি প্রাণ,মৃদুমন্দ সুর রিনরিনে, মায়া বন্দরে আজ অনেক যাত্রী,অগনন ছায়া, নরনারী, পথ গেছে এঁকেবেঁকে সুদুর দিগন্তে, সাগর সারসের ওড়াউড়ি । বহুপথ… [বিস্তারিত]

মায়া বন্দরে কয়েক প্রহর – ২

নবকুমার দাসকবিতা১২টি মন্তব্য

মায়া বন্দরে কয়েক প্রহর - ২ নবকুমার দাস অনির্ণেয় স্রোতে ভেসে আছি আকাশগঙ্গায়, গহীন কৃষ্ণগুফা এবং আলোময় নীহারিকায়, চঞ্চলা চারপাশে,অনন্ত জলধি সৌরসংসারে; মায়াজালে আটকে রয়েছি,মধুময় ভ্রমে ভ্রমরে। এই মায়া পৃথিবীর মধুশালায় আমদের সহজ সুর, আমাদের পলক প্রহর, স্পন্দন বৃত্ত অজেয় মৃত্যুর; নক্ষত্ররেণু গড়েছে আমাদের, সতত ভিন্নতর সন্নিবেশ। খরতর চাঁদের মোলায়েম জোছনা,সৌরমুকুটের উদ্ভাস গড়েছেন আমাদের প্রিয়তমা,চপল… [বিস্তারিত]

মায়া বন্দরে কয়েক প্রহর – ১

নবকুমার দাসকবিতা১৭টি মন্তব্য

মায়া বন্দরে কয়েক প্রহর – ১ নবকুমার দাস চরাচরে এসেছি আনন্দ কলরোলে কালের যাত্রায়, মায়াময় জগতে প্রবেশ পঞ্চজনে ,ছয়েক মাত্রায় । ছুঁয়ে থাকো তুমি অভিলাষে সংগোপনে মনের গভীর অতলে, যেন পরিযায়ী সারস ঝাপটায় ডানা, স্খলিত রাতের নাভিমূলে । জোনাকির মত জ্বলে নেভে, নিভু নিভু স্মৃতির আসরে, ঢেউ তুলি, মুহূর্ত মিশে যাই বীতশোক কালের গভীরে ।… [বিস্তারিত]

অমর পাল

নবকুমার দাসকবিতা৯টি মন্তব্য

আপনি মশাই সেই বোস্টম গায়েন যিনি করুণ-রসে ভিজিয়ে দেন অঘ্রানের শিশিরের মত আমার মত অতিদু্র্বল দুর্বাদলশ্যাম মন । প্রতি ভোরে হাহাকার ওঠে হৃদিতন্ত্র জুড়ে, “রাই জাগো, রাই জাগো - - -” অদেখা গোষ্ঠে কানু মন ছুটে যায় বারবার, অধরা মাধুরীপানে বিনি সুতোর মালা দুলতে থাকে গৌর অঙ্গে, চৌপহর ভজতে থাকেন নিত্যানন্দ অনাথের নাথ গৌরা রে...… [বিস্তারিত]

চন্ডীদাস,ভণিতাহীন

নবকুমার দাসকবিতা১০টি মন্তব্য

।। চন্ডীদাস, ভণিতাহীন।। নবকুমার দাস “সবার উপরে মানুষ সত্য ” সত্য সত্য , জগৎ অনিত্য । দ্বন্দ্ব , আজও মিটল না , দ্বিজ-বড়ু,নানুর না ছাতনা ? প্রেমরসেতে ভক্তি মিশালে, কাহ্ণাঞি-রাধে মন মজালে। কেদেঁ মরে কোন রজকিনী ? চিনি চিনি তবু ঠিক চিনিনি ! “আকুল শরীর মোর বেয়াকুল মন। বাঁশীর শবদেঁ মো আউলাইলোঁ বান্ধন।” নেই কানাই,… [বিস্তারিত]

আব্বাসউদ্দীন আহমেদ

নবকুমার দাসকবিতা১১টি মন্তব্য

আব্বাসউদ্দীন আহমেদ নবকুমার দাস আজও কি ফান্দে পড়িয়া বগা কান্দে তোর্সাপাড়ে ? কেমন আছেন গাড়িয়াল ভাই, মৈষল বন্ধু, আমার মাহুত বন্ধুরে? কি ওই কাজল ভ্রমরা রে কোনদিন আসিবেন বন্ধু ক’য়া যাও,ক’য়া যাও রে, কত রব আমি পন্থের দিক চাইয়্যা রে ?" দরিয়া চটকা সুরে আজো বুঁদ হয়ে থাকি সহজিয়া গানে । কেমন আছেন আব্বাসউদ্দীন ,… [বিস্তারিত]

লালন শাহ

নবকুমার দাসকবিতা১৪টি মন্তব্য

উড়ে যায় অচিন পাখি কোন শূণ্যপানে মিশে যায় কোন আশমানে, কে জানে ? “সময় গেলে সাধন হবে না দিন থাকতে দিনের সাধন কেন জানলে না ?” সব জেনেশুনেও মেতেছি এ কোন খেলায় ! জাত-অজাতের প্রশ্ন তুলে বাড়ির কাছের আরশিনগর, দেখা হল না ! পড়শি যে মনের মানুষ, তা আর বুঝবো কবে? আট কুঠুরি নয় দরজায়… [বিস্তারিত]

জন্মদিন

নবকুমার দাসকবিতা১৯টি মন্তব্য

জন্মদিন নবকুমার দাস বাতাসে জমেছে মিহি হিম ,চুঁয়ে পড়ে কাঁঠাল পাতায় , রাত কুয়াশায় সংরাগ কাঁপে,দুই চোখের কাজললতায়। সমুদ্র নীল আকাশের নীচে,আদিগন্ত চরাচরে যেন নেই কেউ, দুটি মন ভেসে আছে অনন্ত শূন্যে,শঙ্কাময় হৃতি কম্পন ঢেউ। শুয়ে আছে হেমন্তের গর্ভিনী ধানক্ষেত, 'সুগন্ধিম পুষ্টিবর্ধনম ', নবান্নের ভোরে আরক্ত পূর্ব দিশা, প্রথম প্রশ্বাস,কাঁদন প্রথম । অনন্ত শূন্য পথে,মেঠো… [বিস্তারিত]