মূল লেখায় যান

দূষিত ঢাকা

ইঞ্জাসমসাময়িক৩৮টি মন্তব্য

বায়ুদূষণ ====== ঢাকা বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ও দিল্লির চাইতেও বেশি দূষণের স্থান অধিকার করেছে, বাহ কি দারুণ কথা, বিশ্বে কোন না কোন কারণে ঢাকার নাম এলো তাহলে, আমাদের তো নাচা উচিত ধেইধেই করে কিন্তু একটা বিষয় শুনে তো চমকে উঠলাম, বছরে প্রায় এক লক্ষ তিরিশ হাজার মানুষ ইন্না লিল্লাহ খায়ঃ সূত্র আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান, কি… [বিস্তারিত]

আমার মা

ইঞ্জাএকান্ত অনুভূতি৩৬টি মন্তব্য

১৯৯০ সনের কথা, তখন আমি সিলেটে আমাদের গাড়ীর শোরুম দেখতাম, ওখানেই থাকতাম এক হোটেলে দৈনিক ১৫০ টাকা ভাড়ায় আমার আরেক স্টাফ সহ, সেখানে শোরুম দেখভালের সাথে সাথে পড়াশুনাটাও চলছিলো সমান গতিতে। সারাদিন অফিস, গাড়ী ডেলিভারি ইত্যাদিতে ব্যস্ত থেকে সন্ধ্যায় শ্রান্ত আমি ফিরে যেতাম হোটেলে,কিছুক্ষণ রেস্ট করেই পড়তে বসতাম, এই ছিলো আমার নৈমিত্তিক কর্ম। মাসে দুই… [বিস্তারিত]

বিচিত্রিতা

ইঞ্জাঅন্যান্য৪৩টি মন্তব্য

আজকে নিয়ে এসেছি আবার বিচিত্র ও চমকপ্রদ তথ্য, এইসব তথ্য দিয়ে নিজের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করুন। তাহলে শুরু করা যাক। এফেয়ার ১. বিবাহিত মানুষদের শতকরা ৬০ ভাগ কোনো না কোন অ্যাফেয়ারে জড়িয়ে আছে বা ছিল । ২. অবিবাহিত লোকজনদের চেয়ে বিবাহিত লোকজন দ্বিগুন পরিমানে চার্চে যায় । ৩. আমেরিকায় বিয়ের গড়পড়তা খরচ বিশ হাজার ডলার,ডিভোর্সের… [বিস্তারিত]

বিচিত্র অজানা

ইঞ্জাঅন্যান্য৩১টি মন্তব্য

জীবনে কত কিছুই না অজানা রয়ে গেছে, কিছু বিষয় জেনে রাখা ভালো, আবার কিছু বিষয় আছে বেশ চমকপ্রদ, আজ নিয়ে আসলাম এমন কিছু চমকপ্রদ অজানা নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। ১. আঙ্গুর বিস্ফোরিত হবে যদি আপনি মাইক্রো ওভেনে গরম করেন। ২.আপেল, পিচ ও রাস্পবেরিস ফল কিন্তু গোলাপ গোত্রীয়। ৩.পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফল হলো টমেটো।… [বিস্তারিত]

মায়া (শেষ পর্ব)

ইঞ্জাএকান্ত অনুভূতি৩১টি মন্তব্য

আগেই বলেছিলাম, মায়া দারোয়ান যে পথে হাটতে হাটতে পাহারা দিতো, তার ঠিক উল্টো পথেই যেতো, এইটাই তার কাল হলো, ভোরে আমরা উঠে ফ্রেস হচ্ছি, রেডি হবো স্কুলে যাওয়ার জন্য, এই সময় দারোয়ান ডাক দিয়ে বললো মায়া পড়ে আছে উঠোনের পানি যাওয়ার জন্য বানানো নালাতে। আমরা সবাই পড়িমরি করে দৌড় দিলাম ঘরের বাইরে, নালার সামনে এসে… [বিস্তারিত]

মায়া (৩)

ইঞ্জাএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

মায়া সবচাইতে আনন্দ পেতো যখন আমি স্কুল থেকে ফিরে ওর দুই কান ধীরে ধীরে টানতাম, মাথায় হাত ভুলাতাম। এক সময় ও চিত হয়ে শুয়ে পড়তো আর আমি ওর পেটে হাত ভুলাতাম, ঢলতাম, এ ওর খুব পছন্দের ছিলো। ও ধীরে ধীরে বড় হতে লাগলো, পাঁচ ছয় মাস পর থেকে আব্বা ওর জন্য স্পেসাল মাংস রান্না করানো… [বিস্তারিত]

মায়া (২)

ইঞ্জাএকান্ত অনুভূতি৩২টি মন্তব্য

রাতে আব্বাকে দেখলাম পাটের বস্তা দিয়ে এলো ওর সামনে, যেন ও ওখানেই ঘুমাতে পারে। রাতে সব ভাই বোন মিলে মিটিংয়ে বসলাম, কি নাম রাখবো ওর? সেইসময় বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ইংরেজি ছবি ছিলো স্পেস 1999, সাইন্স ফিকশন ছবিটির সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর নাম ছিলো মাতা, যে তার পাওয়ারের মাধ্যমে যেকোন কিছুর রূপ নিতে পারতো, সাপ, তেলাপোকা, ভিনগ্রহের… [বিস্তারিত]

মায়া

ইঞ্জাএকান্ত অনুভূতি৪৩টি মন্তব্য

ছোটবেলায় তেমন দূরন্ত ছিলাম তা বলা যাবেনা কিন্তু কমও ছিলামনা। স্কুলে প্রবেশের পর প্রতিদিন টিফিন ছুটিতে আম্মার দেওয়া চার আনা (সিকি), আধুলি (পঞ্চাশ পয়সা) নিয়ে উর্দ্ধশ্বাসে দৌড় লাগাতাম স্কুল ক্যান্টিনের উদ্দেশ্যে, সেখান থেকে কনি আঙ্গুলের সমান আলুর চপ, ছোট সিঙ্গারা, সমুচা, আলুর সেন্ডউইচ কিনে খেতাম, স্কুল ছুটির পর আবার দৌড়, স্কুল গেইটের সামনে বিক্রি হতো… [বিস্তারিত]

আজমির শরীফ (জয়পুর ভ্রমণ)

ইঞ্জাভ্রমণ৩৬টি মন্তব্য

আজমির শরীফ (৫ম পর্ব) পরদিন সকাল সাতটার সময় ব্রেকফাস্ট করে হোটেল চেকআউট করে নিলাম, কারণ আজ ঘুরে ফিরে দেখে দিল্লি ফিরে যাবো। ড্রাইভার বললো, এইখানকার সব ঘুরে দেখতে হলে আরও দুইদিন আপনার থাকা উচিত ছিলো, এরপরেও আমি চেষ্টা করবো কিছু হলেও যেন আপনি দেখতে পারেন, এইখানে এক ফোর্ট (দূর্গ) আছে, চলুন ওখান থেকেই আপনি অনেক… [বিস্তারিত]

আজমির শরীফ (৪’থ পর্ব)

ইঞ্জাভ্রমণ২৭টি মন্তব্য

আমরা যাত্রা শুরু করলাম রাজস্থানের বিখ্যাত শহর জয়পুর দ্যা পিংক সিটির উদ্দেশ্যে, আজ রাতটা আমরা ওখানেই থাকবো, ট্রাভেল এজেন্ট আমার জন্য ওখানকার এক হোটেলে থাকার ব্যবস্থা করেছে। ভারতের আয়তনে সবচেয়ে বড় রাজ্য রাজস্থানের রাজধানী জয়পুর, রাজস্থান ভারতের পর্যটন স্থানগুলির একটিতে যুক্ত হয়েছে ভারতীয় গোল্ডেন ট্রায়াঙ্গলের তৃতীয় কোণ হিসেবে, জয়পুর দিল্লীর দক্ষিণ-পশ্চিমে ৩০০ কি.মি. দুরে, তাজমহল… [বিস্তারিত]

আজমির শরীফ (৩য় পর্ব)

ইঞ্জাভ্রমণ২৯টি মন্তব্য

শুক্রবার বলে প্রচুর লোক এসেছে আজ, সবাই ভিতরে প্রবেশ করছে জিয়ারত করার জন্য, আমি ঘরটার কোনে দাঁড়িয়ে অনেকক্ষণ জিয়ারত করলাম সুরায়ে কালাম পড়ে, জিয়ারত শেষ হলে উপস্থিত সবাইকে নিয়ে এক মওলানা মুনাজাত করলেন, যদিও আমি আগেই মুনাজাত শেষ করেছি এরপরেও সবার সাথে শরীক হলাম, মুনাজাত শেষে আমার মাতোয়ালি খাজা বাবার দরবারে বাঁধা লাল হলুদ সুতার… [বিস্তারিত]

আজমির শরীফ (২য় পর্ব)

ইঞ্জাভ্রমণ৩২টি মন্তব্য

মাতোয়ালী আমাকে জিজ্ঞেস করলো, খাজা বাবার দরবারে দেওয়ার জন্য গোলাপ পাপড়ি ও গিলাফ নিতে চাই কিনা? জবাবে বললাম, গোলাপ পাপড়ি নেবো শুধু। উনি বুঝে গেলেন আমার নিয়ত, এক দোকানে নিয়ে গিয়ে এক ঝুড়ি গোলাপ পাপড়ি কিনে দিলেন, এরপর আমাকে নিয়ে এগিয়ে চললেন গেইটের দিকে, গেইটের ভিতর নিয়ে গিয়ে প্রথমে নিয়ে গেলেন দরবারের ঔরস শরীফের জন্য… [বিস্তারিত]

আজমির শরীফ ভ্রমণ

ইঞ্জাভ্রমণ৩০টি মন্তব্য

২০০৫ সালের কথা, দিল্লি এয়ারপোর্টে নেমেই টেক্সি ক্যাব নিয়ে যাচ্ছি হোটেলের পথে, ক্যাবওয়ালাকে জিজ্ঞেস করলাম কোন ভালো ট্রাভেল এজেন্ট পাওয়া যাবে কিনা, থাকলে আগে ওখানে নিয়ে যাও। সে এক ট্রাভেল এজেন্টের অফিসে নিয়ে গেলো, ওখানে বসেই ফাইনাল করে অল্প কিছু এডভান্স করলাম, কথা হলো ওরা সুজুকি এস্টিম পাঠাবে, এক রাত জয়পুর থাকবো আসার পথে, পরদিন… [বিস্তারিত]

তাজমহল (শেষ পর্ব)

ইঞ্জাভ্রমণ৩৬টি মন্তব্য

তাজমহলের প্রবেশ দুয়ার। আমরা এগুলাম তাজমহলে প্রবেশ করার জন্য, ভিতরে প্রবেশ করে আশ্চর্য হলাম কোথাও কোন বাতি নেই, কেমন যেন অন্ধকার ধরণের। গাইডকে জিজ্ঞেস করাতে বললো, এ পুরানো স্থাপত্য, এইখানে বাতি জ্বালানোর প্রয়োজন কি, এমনিতেই সন্ধ্যার আগে তাজমহল বন্ধ হয়ে যায়। আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম তাজমহল, তাজমহলের ঠিক মাঝ বরাবর দুইটি কবর মার্বেল টাইলস… [বিস্তারিত]

এক মুঠো ভালোবাসা (২১তম পর্ব)

ইঞ্জাউপন্যাস২৮টি মন্তব্য

ব্রেকফাস্ট শেষে সবাই রুমে ফিরে এলে অনিক আফরিনকে বললো, তুমি ব্যাগেজ গুছিয়ে নাও, আমাদের বারোটার সময় বেরুতে হবে। ওকে, তোমার কিছু গুছিয়ে দিতে হবে? না, তুমি যাও। মা তোমাদের তো আমাদের চার ঘন্টা পর ফ্লাইট, তোমার আর বাবার লাগেজ গুছিয়ে নাও, ইন্টারকম বেজে উঠাতে অনিক এগিয়ে গিয়ে রিসিভ করে হ্যালো বললো। অপর প্রান্ত থেকে রিসেপশনিস্ট… [বিস্তারিত]