মাঝে মাঝে ডুবে যাই জানো, গভীর অতলে ডুবে যাই! জলের তলে হাতড়াই ঘর, আত্মসংকল্প বাদামী গগনবেড়ের নিশ্চিত আত্মহননের মতো, দুম করে ঢুকে যাই টর্নেডোর চোখের ভিতর! দৃশ্যমান মহাবিশ্বে ঘাপটি মেরে থাকা নিবিড়তম অন্ধকার, ঘিরে ধরে চারিধার! চেনা ছাদের চারকোণা থেকে উল্লম্ব রশ্মির মতো নামা, কালো তুলোর মতো অন্ধকার চেপে ধরছে এখন, একটা অদ্ভুত অনুভূতি প্রতিটি [ বিস্তারিত ]