মা

ওখানে, ওই বাড়িটিতে তোর যাপিত জীবন কেমন কাটে
যেখানে একজন রাত নিশীথে থাকতেন নির্ঘুম প্রার্থনারত,
তোর, আমার, আমাদের মঙ্গল কামনায় অবিরত
চাওয়াগুলো পূরণের চেষ্টায় ছিলেন বিরামহীন ব্যকুল,
সব ভালগুলো এনে দিবেন বলে ছুটতেন একুল- ওকূল
ওখানে, যেখানে সবকিছুতেই ছিল আমাদের ভাগাভাগি,
ভর দুপুরে হাতে পাওয়া পত্রিকা নিয়েই কেবল কাড়াকাড়ি
টিফিনের পয়সা বাঁচিয়ে কিছু দিতে পারা ছিল দুর্লভ সুখানুভূতি
ওখানে, ওই বাড়িটিতে তোর সবহারা একাকী জীবন কেমন কাটে
যেখানে একজন থাকতেন প্রতিনিয়ত নির্ঘুম নিঃশব্দ প্রার্থনারত,
তোর, আমার, আমাদের মঙ্গল কামনায় অবিরত____।
(একমাত্র ছোট ভাইটির উদ্দেশ্যে…)

মোট পড়েছেনঃ ৮৭৩জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. মা একটি নিরাপদ জগত
    একটি নিরাপদ আশ্রয় ।
    মা ব্যতীত ভালো থাকা যায় না , বুকে থাকে শূন্যতা ।

    ভাইয়ের প্রতি ভালোবাসা সহ মাকে নিয়ে লেখাটি সুন্দর হয়েছে ।

  2. ভাই থেকে মনে হচ্ছে দূরে আছেন আপু । আমার বড় বোনটিও এমন , শুধু জানতে চায় কেমন আছি আমি , নাস্তা করেছি কিনা , গোছল করেছি কিনা । আমি যে বড় হয়েছি , তা সে বুঝতেই চায় না 🙁
    শ্নেহ ভালোবাসা ময় লেখা ভালো লেগেছে আপু। -{@ (y)

  3. আমার চোখের জল চলে আসলো , আমার মায়ের কথাই মনে পড়ে গেল । আমার মাও এমন ইভাবে আমাদের সকলের জন্যই দোয়া করে , পৃথিবীর সকল মা কে আমার সালাম আর হৃদয়ের সবটুকু ভালোবাসা । (3 (3 -{@ -{@

  4. ‘প্রতিনিয়ত নির্ঘুম নিঃশব্দ প্রার্থনারত’ এমন শব্দ শুধু মা এর জন্যই প্রযোজ্য ।
    আপনার ছোট ভায়ের ও মঙ্গল কামনা করছি ।

মন্তব্য করুন