ফুলজোর(সোনেলা মেগাজিন -২০২২)

ফুলজোরের সাথে হঠাৎ দেখা,

সিরাজগঞ্জ অববাহিকায়…. নুপূরে ছন্দ তুলে বয়ে বেড়ায় সে….ক্লান্তি শেষে যমুনায় গিয়ে মিশে। ভরা যৌবনে রূপ যেন তার উথলিয়ে পরে। রূপে মাতোয়ারা বিন্দু তখন থমকে দাড়ায়।রুটি রুজি কাজের দৌরাত্ম্যেকে কিঞ্চিত থামিয়ে দিয়ে…..বিন্দু তখন রূপ নদীতে ঝাপিয়ে পরে। সিনান করে সাঁতার কেটে রূপের সুধা মিটিয়ে শেষে……প্রেম যমুনায় হারাতে গিয়ে……চরমে যখন মরমও উধাও। হারিয়ে যায় সে…..ফিরে ফিরে চায় তব….আবার কবে দেখা হবে এই মোহনায় ।

 

ফুলজোর যমুনায় মিশে, ফুলজোর বিন্দুতেও মিশে।ঝড় তুলে বুকে, ঢেউ দিয়ে হৃদয়ে….বিন্দুকে সে বিদায় জানায়……আবার আসিও কাছে……বসিও এসে পারে……হৃদয়ে ঝংকার তুলে এমনি ভাবে,  আমায় যদি কখনো মনে পরে।

 

যদি কখনো মনে পরে,

আসিও বন্ধু….. আসিও আবার,

আমার কাছে…..আমার বুকে,

এই মোহনায়।

কোন এক শরতে কিংবা নব বর্ষায়।

 

ফুলজোড় একটি নদীর নাম,

বন্যাকান্দি,উল্লাহ পারা,সিরাজগঞ্জ।

মোট পড়েছেনঃ ৬১৪জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

  1. কুলু কুলু রবে বয়ে চলা স্রোতে বুকে
    ষোড়শী লহড়ির নৃত্য গেঁথে দিয়েছেন।
    অতি সুন্দর লেখা।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

মন্তব্য করুন