নীরবতা।

তারপর একদিন 

বহুদিন পর

তুমি একটা বাদামী রঙের শাড়ি পড়ে আসবে,

বড় কোন নদীর মতো হাহাকার বুকে তুলে

সারিবদ্ধ নৌকোর ঘরে ফেরার মতো করে,

তুমি আসবে।

চারপাশে অযত্নে বেড়ে ওঠা আগাছার ছাউনি

নীরব বাতাস। 

এদিকটায় জনসমাগম নেই,

এদিকটায় কেউ আসেনা,

এদিকটায় গুমরে কাঁদে আকাশ।

এদিকটায় বৃষ্টির মতো করে নেমে আসে

দীর্ঘশ্বাস।

খানিক বসে নরোম ঘাসে

হাতের স্পর্শে জানতে চাইবে কেমন আছি?

ঘেমে যাবে তুমি, কাঁদবেনা জানি;

তুমিও জানো কান্না আমি ঘৃণা করি।

বাড়ি ফিরে যেতে যেতে

মনে হবে, বুকের ভেতর লুকিয়ে ছিলে যারে,গভীরে!

বহুদূরে ফেলে গেলে তারে, শূন্য পৃথিবীর ওপারে।

মোট পড়েছেনঃ ১,৫৬৮জন আজ পড়েছেনঃ ০জন

৫টি মন্তব্য

  1. বাদামি রঙের শাড়ি। একটু ব্যতিক্রম। সবাইতো নীল, চাঁপা, কলাপাতা রঙ পছন্দ করে। বুকের ভেতর রাখা দীর্ঘ শ্বাস শূন্যতার উপারেই চলে যায়। তাকে আর ধরা যায় না। শুভ রাত্রি।

  2. শূন্য পৃথিবীর পারে,,,
    দারুন লেগেছে।
    নিরবিচ্ছিন্ন কোলাহলে সে কি এসেছিলো কভু!
    সে কি আসে সাথে নিয়ে শব্দের ঝুড়ি?
    লিখে চলুন,,,

মন্তব্য করুন