প্রেমিকা / সিগারেট ।।

প্রেমিকা,

তুমি হলে সিগারেটের মতো,

যতোবার ভাবি এই শেষ টান,

ছেড়ে দিবো চিরতরে।

তারপর.. 

খানিক বাদে আবারো ফিরে যাই 

ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বনে টেনে নেই সমস্ত তৃপ্তি।

ভাবি, এ ছাড়া হয়তো বাঁচবো না।

বাঁচবো সত্যি। 

 

 

তোমাকে যতোবার ছেড়ে যেতে চাই দূরে,আরো দূরে।

ততোবারই আমি হয়ে যাই তোমার উঠোনে শিশির

বিন্দু। তোমার তাপে উবে যাই।

তবুও তোমাকে ছাড়তে পারিনা।

 

প্রেমিক হলেই হয়তো এমনটাই হয়।

সত্যিই এমনটাই হয়।

মোট পড়েছেনঃ ৭৫১জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. আহারে! বড্ড দূরাবস্থা। কষ্টই লাগলো।
    সিগারেটের দাম কিন্তু বেশ বাড়ছে ছেড়ে দেয়াই ভালো। যদিও আমরা নিজেরাই পারি না।
    শুভকামনা।

মন্তব্য করুন