কবিতারা খুব সংকীর্ণ মনা হয়
মনের ইচ্ছা, অনুভুতি বুঝে না উঠে
যতোটা গভীর থেকে, সংগোপনে
সর্বস্ব নিয়ে যায় লুটে ।
বুকে যতো লালন করি, ধারণ করি
ভাষায়, সারমর্মে , উঠে না তা ফুটে
তবুও কবিতাই ছুঁয়ে যায় কেবল
আমার যতো প্রেম, তোমর হৃদয় তটে ।
স্বপ্নকে যতোটা আমি দেখি
কবিতায় আর কতোটুকু লেখি
চিন্তায় চেতনায় সবই থাকে বাকি
কবিতার মাঝে কবিতা ই দেয় ফাঁকি ।
কবিতা আর উপমায় আমি
তোমার সাদৃশ্য খুঁজি
তোমার উপমা শুধু তুমিই
কবিতা না বুঝুক, আমি বুঝি ।
তবুও, কবিতা আর আমি, অহর্নিশি
থাকি পরস্পর সহবাসে
তোমার ইন্দ্রীয়তে বসত গড়ি
কবিতার নিঃশ্বাসে, আমার বিশ্বাসে ।।
রচনা কাল ঃ ২১/০৩/২০২২
ঢাকা
মোট পড়েছেনঃ ৬৯৪জন
আজ পড়েছেনঃ ০জন
কবিতাপাড়ায় কবি এমনি হয় কবি দা ভাল থাকবেন———-
ধন্যবাদ ভাই
কবিতায় সব জেগে উঠে , মনপ্রাণ সতেজ তোমার পদচারনায়। সুন্দর প্রকাশ কাম্রুল ভাই।
ধন্যবাদ
চমৎকার প্রকাশ।
ধন্যবাদ ❤️❤️🌹🌹