আনন্দের সময়

 

মন ছুটে যায় – শৈশবের ওই
আমার ছোট্ট গায়,
সেথায় আমি – ঘুরিফিরি
চড়ে ভাসি নায়।

শৈশবের ওই – কত স্মৃতি
আজি মনে ভাই,
এমন মধুর – সময় তবে
ধরার বুকে নাই।

ইচ্ছে খুশি – ঘোরাঘুরি
মন অভিলাষ খেল,
জীবনের ওই – আনন্দ আর
নানা রকম ভেল।

নদের জলে – তরী নিয়ে
তুলি শাপলা ফুল,
ইচ্ছে খুশি – মন আনন্দে
করছি কত ভুল।

ঘাস ফড়িংয়ের – পিছু ছুটে
গেছি কত দিন,
নদের জলে তরী নিয়ে
ধরছি প্রচুর মীন।

 

রচনাকালঃ
০৩/০৮/২০২১

 

৪+৪/৪+১

মোট পড়েছেনঃ ১১১জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. দুরন্ত শৈশবের অপূর্ব স্মৃতি ফুটে উঠেছে — “মন ছুটে যায় – শৈশবের ওই
    আমার ছোট্ট গায়,
    সেথায় আমি – ঘুরিফিরি
    চড়ে ভাসি নায়”।

মন্তব্য করুন