অরিত্রিক ছন্দ ৮+৬ (অক্ষর বৃত্ত)
মনের সকল কথা বলি কার কাছে
বলা যাবে যথাতথা নেই লোক পাছে।
সদা হতাশায় ভুগি নাহি প্রেমে নারী
কার মনে চলি জুগি থাকে মন ভারী।
স্থান পায় না’তো কভু কারো মনে আমি
আমার কথাটা তবু জানে অন্তর্যামী।
এত ব্যথা মনে নিয়ে চলি দীর্ঘ পথে
ব্যথা মনে গেলে দিয়ে দুখে প্রাণে রথে।
ক্যামনে গো পাবো মুক্তি বিষন্নতা থেকে
আছে কি এমন শক্তি মোরে রাখে বেঁকে।
আমি একাকিত্ব বোধ ঘুচাতে যে চাই
ম্লান কে করিবে রোধ সেজন তো নাই।
রচনাকালঃ
০১/০৮/২০২১
মোট পড়েছেনঃ ৭৩১জন
আজ পড়েছেনঃ ০জন
চমৎকার
শুভকামনা রইল।।।
“মনের সকল কথা বলি কার কাছে
বলা যাবে যথাতথা নেই লোক পাছে”।– বিষ্ণণতায় না ভুগে খুঁজে নিতে হবে কথা বলার মানুষ।
সুস্থ আর ভালো থাকবেন।
চমৎকার মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
আপনার প্রতিও শুভ কামনা রইলো।
ধন্যবাদ
বিষন্নতা মানুষকে তিলে তিলে হত্যা করে। আল্লাহ সবাইকে এ থেকে মুক্ত রাখুন।
হুম…
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
মনের সকল কথা কেবল অন্তর্যামী ভালো জানেন।
আমাদের উচিত সর্বস্থায় তার শরণাপন্ন হওয়া।
শুভ কামনা 🌹🌹
হুম…
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
একই জবাব সবাইকে কপি করে দিচ্ছেন!! জবাব লিখতে এত আলসেমি হলে প্রতিদিন কবিতা লেখেন কীভাবে??
তা না।