৮+৬ অক্ষর বৃত্ত ছন্দ
চেপে রাখা আঁখি জলে ভাসে সহোদর
কটুকাটব্য করেছে সারা দিনভর।
ফুটিলো প্রভাতে ফুল কেটে গেলো নিশি
বিষাদ বেদনাগ্রস্ত তপোবনে ঋষি।
বিষাদ বেদনা ভরা প্রতি নর নারী
বিবাদেই সম্পর্কটা ভাঙে তাড়াতাড়ি।
সহোদরের মতো রে আপন কেহ নাই
গলাগলি ভাব করে চলে তো সবাই।
ঝরিয়ো না নয়নের জলে পরে জন্য
পাবে শুধু কষ্ট আর নাহি হবে ধন্য।
পরচর্চা সবে করে নাহি তারা বোঝে
আপন পাপের বোঝা তারা নাহি খোঁজে।
আপন জন এমন পৃথিবীতে আছে
নিজের লোকের ক্ষতি জন্য ঘোরে পাছে।
স্বার্থপর নিজে লোক চাহে নাহি কেহ
ভালো হয়ে সবে করো একে অন্যে স্নেহ।
তাহলে নিজের স্বার্থে জন্য কেন করো
নানান রকম খেলা ভালো পথ ধরো।
ঝগড়াঝাঁটি ভুলেই হাতে রেখে হাত
একসাথে সবে মিলে কেটে দাও রাত।
রচনাকালঃ
০১/০৮/২০২১
মোট পড়েছেনঃ ৫৫৯জন
আজ পড়েছেনঃ ০জন
বেশ অন্তমিল কবি দা অনেক শুভেচ্ছা রইল
অতুলনীয় মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
আসলেই আমাদের নিজেদের সম্পর্কগুলো নষ্ট হচ্ছে, ভেঙ্গে যাচ্ছে। সুন্দর বলেছেন — তাহলে নিজের স্বার্থে জন্য কেন করো
নানান রকম খেলা ভালো পথ ধরো।
ঝগড়াঝাঁটি ভুলেই হাতে রেখে হাত
একসাথে সবে মিলে কেটে দাও রাত।
হুম…
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
শুভকামনা রইল সতত প্রিয়।।।
আপনার প্রতিও শুভ কামনা রইলো ভাই।
দারুন প্রকাশ ভালো লাগ্লো।
শুভকামনা রইল।।
শুভ ব্লগিং
শুভ ব্লগিং
আমি কবিতা কম বুঝি। তবুও শুভ কামনা।
শুভকামনা রইল।।।।