পায়ে হেঁটে আসছে !

 

মজুর শ্রমিক মাইলের পর মাইল পায়ে হেঁটে আসছে।

যেন দলে দলে দাবী আদায়ের মিছিলে সামিল হচ্ছে।

তিল ধরণের ঠাই নেই তবুও ফেরিতে গাঁদা গাঁদি করে উঠছে।

করোনাকালে স্বাস্থবিধি সামাজিক দূরত্ব অহরহ উপেক্ষিত হচ্ছে।

তবুও গন্তব্য আর কর্মস্থলের উদ্দেশ্যে ওরা অবিরাম ছুটেই চলেছে।

অনেকের পায়ে ছেঁড়া জুতা অনেকে আবার নগ্ন পায়ে হাঁটছে।

ইট বালি পাথরের আঘাতে আঘাতে পা জখম আর রক্তাক্ত হচ্ছে।

তবুও মাইলের পর মাইল হেটেই চলেছে হেটেই চলেছে।

ক্ষুধার জ্বালায় শ্রমিক মজুরের পেটে দিকিদিকি আগুন জ্বলছে।

দীর্ঘ পথ পরিক্রমায় ক্লান্ত শ্রান্ত দেহ যেন অবশ হয়ে যাচ্ছে।

পানির পিপাসায় কাতর হয়ে দেহ মাটিতে নুইয়ে নুইয়ে পড়ছে।

জীবনের জন্য জীবিকার চাকা ঘুরানোর জন্য ওরা ছুটে চলেছে।

সময়মত কর্মস্থলে হাজির না থাকলে যে চাকুরিচ্যুত হতে হবে।

ঘাম জড়িয়ে কাজ করলে তবেই না মাসোহারা মিলবে।

ব্যাংক লুট করে শ্রমিকের ন্যায্য পাওনা না দিয়ে মালিকরা গড়ছে অর্থের পাহাড়।

সপ্তাহ কি দুই সপ্তাহ বসিয়ে বসিয়ে বেতন দিলে মালিক যেন হয়ে যাবে একেবারে ফতুর।

শ্রমিকের ঘামের ওপর দাঁড়িয়ে রক্ত পিপাসু রক্তচোষার দল হয়ে উঠে ধনকুবের।

শ্রমিকদের মর্যাদা দিতে না পারলেও কাজে না এলে ঘাড় ধরে বের দিতে করেনা কসুর।

কাজের বিনিময়ে খাদ্য এটাই বড় নির্মম নিষ্ঠুর বাস্তব সত্য।

জীবিকার কাছে জীবন অসহায় মানুষ সব সময় হয় পরাস্ত বা পর্যদুস্ত।

মোট পড়েছেনঃ ৮৫৪জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. জীবনের চেয়ে চাকুরির মুল্য বেশি
    তাই মানুষ দিগ্বিদিক হন্য হয়ে ছুটছে। কি করবেন খুদার জ্বালা নিজের চেয়ে সন্তানের পরিবারের যোগান দিতে হবেই তাই নাই কোন নিস্তার তাই মানুষ কর্মের জন্য হন্য হয়ে ছুটছে।

  2. গতবার একটা লেখা লিখেছিলাম, সবকিছু ইয়াদ রাখা যায়েগা।
    গতকাল যে ভিডিওটা আমাকে তোলপাড় করে দিছে তা হলো এক পঙ্গু ছেলের পায়ে হেঁটে আসা।
    আমি মানসিকভাবে অসুস্থ।
    শ্রমিক যেনো নিজেরাই মানুষ হতে চায় না,,,
    আমাদের এখন উচিৎ হবে ঢাকামুখি লোক কমানো।
    ভালো লিখেছেন।

    1. আপু আপনার মতামত প্রণিধানযোগ্য — “গতকাল যে ভিডিওটা আমাকে তোলপাড় করে দিছে তা হলো এক পঙ্গু ছেলের পায়ে হেঁটে আসা।
      আমি মানসিকভাবে অসুস্থ।
      শ্রমিক যেনো নিজেরাই মানুষ হতে চায় না”,,, — শুভ কামনা অবিরাম।

    1. আমাদের পরিকল্পনা এবং ব্যবস্থাপনা সুষ্ঠু ও যথাযথভাবে প্রয়োগ না হলে কাজের কাজ কিছুই হবে না ভাইয়া। ধন্যবাদ।

    1. জ্বি, সুন্দর বলেছেন — “জীবনে বেঁচে থাকার দায় অনেক”। আসলে আমরা হুজুগি টাইপের মানুষ। এখানে সবাই যে গার্মেন্টস কর্মী তাও নয়। ধন্যবাদ মতামতের জন্য।

মন্তব্য করুন