বাংলা মা

ওগো প্রিয় বাংলা মা আমার

জড়িয়ে রেখেছ যত্নে আঁচলে তোমার,

চুমু দিয়ে ভাসিয়েছ আনন্দ জোয়ার

চোখ রাঙ্গায় সাধ্য আছে কাহার?

 

ঝড়, ঝঞ্ঝা আসুক যত করে চুরমার

দূরে ঠেলে দিয়েছ সব অন্যায় আবদার,

শক্তিতে দুর্বার, হাতে নিয়ে তলোয়ার

দিয়ে হুংকার, দেশ মুক্ত করেছ রাজাকার।

 

দিয়েছ স্বাধীনতার স্বাদ ঘরে সবার

শস্য-শ্যামল ভরা সবুজের সমাহার,

মাথা নত করে জানায় সম্মান বিশ্বদরবার

সেইতো আমার বাংলা মা,  আমার অহংকার।

মোট পড়েছেনঃ ৭৬৭জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. দেশের প্রতি ভাষার প্রতি সত্যিকার চেতনা বোধ থাকা দরকার আমাদের সবার। দারুন চেতনা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে লেখার মাঝে।
    ভালো থাকুন।

  2. দেশপ্রেমের বড় অভাব পরিলক্ষিত হচ্ছে তারচেয়েও বেশী অভাব মানবতার, আদর্শের। কবিতাটি অসাধারণ লেগেছে আমার কাছে। মায়ের আঁচলে , আদরে জড়িয়ে থাক সন্তানেরা। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো

    1. ঠিক বলেছেন আপু, মানবতা, আদর্শ আজ প্রশ্নবিদ্ধ। সমগ্র বিশ্বে শান্তির সুবাতাস বয়ে যাক। আর শান্তির জন্য সকল হৃদয় হয়ে উঠুক চির বসন্ত রূপে। ধন্যবাদ আপু, ভাল থাকবেন।

  3. শস্য- শ্যামল ভরা সবুজের সমাহার,
    সেইতো আমার বাংলা মা,আমার অহংকার।
    কিন্তু এই অহংকার কি আমরা সত্যিকার অর্থে ব্যবহার করতে পেরেছি কি? তবুও আশাবাদী মানুষ হিসেবে চাই সব কিছু শান্তির বার্তা নিয়ে চির সবুজে ভরে থাকুক।

মন্তব্য করুন