- বল না, মা, বল আর কত দিন,
আমরা সহ্য করব পাকিস্তানীদের,শাসন নামক পাশবিক পৈশাচিক নির্যাতন ।বল না,মা বল –আর কত দিন আমাদের বাক স্বাধীনতা হরিত থাকবে,আমরা কি কোনো কাজে কোনোদিন মতামত দিতে পারি না।বল মা, বল –এভাবে কি জীবন চলতে পারে,পারে না মা, পারে না,জীবন তো এভাবে চলতে পারে না।মাগো, জীবন মানে স্বাধীনতাস্বাধীনতা মানেই তো মা জীবন,জীবন তো কখনো বর্বরতা মেনে নেয় না।মাগো,আমাদের দেশে এসে,ওরা কেন আমাদের অস্তিত্ব বিলীন করতে চাই।মাগো,ওরা তো ভিনদেশীকেন ওরা আমাদের সংস্কৃতি ধ্বংস করতে চাই,কেন ওরা ওদের নিজস্ব সংস্কৃতি,আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চাই,কেন, মাগো কেন?কেন,মাগো ওরা এমন করে আমাদের তরে ,ওরে খোকা শোন,শুধু বাংলায় স্বাধীনতা নেই বলেসমগ্র বাংলা গ্রাস করেছে পাকিস্তানীরা,তাহলে মাগো আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই ,মুক্তি ।
বল না,মা, বল –
কেন ওরা আমার ভাইকে মারছে,
কেন ওরা আমাদের উপর করে এত অত্যাচার নির্যাতন।
ওরে খোকা, বাংলার স্বাধীনতা নেই তাই,
পাকিস্তানীরা বাংলাকে করছে তোলপাড়,
তাহলে মাগো কবে আসবে স্বাধীনতা
কবে আসবে,
বল না, মা, বল-
আর কত দিন থাকব স্বাধীনতা বিহীন,
কীভাবে আসবে স্বাধীনতা বল না মা, বল-
ওরে খোকা শোন,
মুক্তির জন্য যুদ্ধ করতে হবে, যুদ্ধ?
মুক্তি জন্য যুদ্ধ,
মাগো, যুদ্ধ কী? বল না –
শোন রে খোকা শোন,
যুদ্ধ মানে,পাকিস্তানীদের অন্যায় অবিচার নির্যাতন
আর নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে
নিজের অধিকার আদায়ের পন্থা।
সকলে ঐক্য বদ্ধ হয়ে,
পাকিস্তানীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে হবে,
পাকিস্তানি শত্রুদেরকে প্রতিহত করতে পারলে
দেশ মুক্ত হবে,
তাতে স্বাধীনতা আসবে,
তাতে আসবে মুক্তি।
—————
রচনাকালঃ
০৩/০২/২০২১
মোট পড়েছেনঃ ৫৬৭জন
আজ পড়েছেনঃ ০জন
সেই স্বাধীনতা আর মুক্তি এখনও মানুষ খুঁজে বেড়ায়।
অসাধারণ মন্তব্য
শুভকামনা রইল
স্বাধীনতা আমরা আজও পাইনি।
শুভকামনা রইল প্রিয় পাঠক