ঊনচল্লিশ বছর পর,
আজ গ্রীষ্মের রৌদ্রের তাপদাহে হাঁটছি,
শুধু তুমি আসবে বলে।
তোমার আগমনের বার্তায়,
মধুমাসের সকল ফল বাড়িতে এনেছি,
তুমি আমি একসাথে তা খাব বলে।
ওগো প্রিয়, তুমি ছিলে না তাই
আমি কোনো দিন গ্রীস্মের রৌদ্রর তাপদাহে হাঁটিনি,
খায়নি কোনো ফল মধুমাসের।
ঊনচল্লিশ বছর পর,
আজ আমি আনন্দে বৃষ্টিতে ভিজছি,
শুধু তুমি আসবে বলে।
তোমার আগমনের বার্তায়,
বর্ষার ভেলা তৈরি করেছি,
তুমি আমি একসাথে বর্ষার জলে ভেলায় ভাসব বলে।
ওগো প্রিয়, তুমি ছিলে না তাই,
আমি কোনো দিন বৃষ্টিতে ভিজিনি,
বর্ষার জলে ভাসিনি কখনো ভেলায়।
মোট পড়েছেনঃ ৮৬২জন
আজ পড়েছেনঃ ০জন
নিশ্চয়ই আসবে কোনো এক বর্ষায়
তখন ইচ্ছেমত ভাসবেন ভেলায় …
দারুণ মনোমুগ্ধকর লেখনি হে কবি।
হুম ঠিক বলেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সতত
ভালো লাগা রেখে গেলাম
শুভকামনা রইল সতত
কোন এক বর্ষায় তার আগমন ঘটবে…..
শুভকামনা রইল।
হুম ঠিক বলেছেন
শুভকামনা রইল সতত।