মায়া বন্দরে কয়েক প্রহর-৬
নবকুমার দাস
মায়াবন্দরে বাশিঁ বাজে, সুর চুঁয়ে পড়ে পরিব্যাপ্ত চরাচরে,
আবারো গোষ্ঠজীবন, নবনী সুধা, শ্রীমতী রাধিকা ঘরেঘরে,
হ্লাদিনী প্রফুল্লতা চৌদিকে বহমান এই জগৎ সংসারে প্রেমে
তবুও শোকগাথা,বিষাদের বীজ শিমুলের মত আসে নেমে
মহাজাগতিক ধূলাখেলা,প্রলয় পতনের পর সৃষ্টি আবার আবার,
অতিসাধারণ মানব জনম তবুও কাপ্তানি করে সওয়ারি ছয় মল্লার ।
মায়ঞ্জন ঘন সুধা দৃষ্টিতে চেয়ে থাকি ভেলকি আলোছায়ায়
বাশিঁ বাজে,সুর চুঁয়ে পড়ে মহালোকে নিষ্কাম মায়ায়
কান পেতে শুনি,ভেসে যাই নক্ষত্রলোকে , আকাশগঙ্গায় ।।
মোট পড়েছেনঃ ৭৫৭জন
আজ পড়েছেনঃ ০জন
দাদা আজকের পর্বটা এখন পর্যন্ত বেষ্ট । অনেক অনেক সুন্দর হয়েছে। শোকগাঁথা, বিষাদের বীজ শিমুলের মত নেমে আসে- অসাধারণ লাগলো । নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই 🙏🌳
ভারী চমৎকার প্রকাশ — কান পেতে শুনি,ভেসে যাই নক্ষত্রলোকে , আকাশগঙ্গায় ।।
ধন্যবাদ চৌধূরী সাহেব । শুভেচ্ছা নেবেন। 🙏🌳
শুভ কামনা।
খুব আকর্ষণীয় ও প্রাণবন্ত লেখা ।
পড়ে ভালো লাগলো।
সুশোভিত কথামালা ।
দাদাভাই ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ।
কান পেতে রই বিরহ, প্রেম সব কিছুর জন্য
হুম, এটাই জীবন, স্বাভাবিক ছন্দ । ভালো থাকবেন দিদিভাই । 🙏
বেশ অনুভূতির প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল
ধন্যবাদ ভাই । ভালো থাকবেন ।🍀🍁
আপনার লেখা বরাবরই ভালো লাগে দাদা। কিন্তু আফসোস আপনার মুল্যবান মন্তব্য থেকে অনেকেই বঞ্চিত হচ্ছেন। আশাকরি আশাহত করবেন না কাউকে।
শুভকামনা রইলো।
আচ্ছা, খেয়াল করিনি দাদাভাই । এবার থেকে মন্তব্য দেওয়ায় চেষ্টা করবো ।
দাদা, ব্লগে একে অন্যের লেখায় মন্তব্য আদানপ্রদান পারস্পারিক সম্পর্ক মজবুত করে।
একদম ঠিক কথা ।