মায়া বন্দরে কয়েক প্রহর-৫
- নবকুমার দাস
ছেড়ে যেতে হবে এই মায়াবন্দর একদিন দূর অজানায়,
পাড়ি দিতে হবে অনন্ত রাত্রের পথে অমোঘ যাত্রায় ।
যে যাত্রার পথ মসৃণ অশ্রুসজল,সুপ্রবল ঝঞ্ঝা দুর্বিপাকে
নাবিকের চঞ্চল মন,তবু সাড়া দিতে হবে দুরের সে ডাকে
কালের যাত্রাপথে অবিরাম যাওয়া আসা অগণন বন্দরে,
অলকমেঘ জানে মাস্তুলের সন্তাপ-শোক, অন্তরে অন্তরে ।
ছেড়ে যেতে হবে এই মায়াবন্দর একদিন দূর অজানায়,
পাড়ি দিতে হবে অনন্ত রাত্রের পথে অমোঘ যাত্রায় ।
মোট পড়েছেনঃ ৬৪৪জন
আজ পড়েছেনঃ ০জন
এই লেখাটি সম্পাদনায় ক্লিক করে নীচে খসড়াতে ক্লিক করে খসড়ায় রাখুন দাদা। সোনেলায় দুটি পোস্টের ব্যবধান ২৪ ঘন্টার বিরতি দিয়ে লেখা প্রকাশ করতে হয়।
আচ্ছা বেশ । তাই হবে ।
সুন্দর লেখা
ধন্যবাদ দাদা ভাই⚘ 🙏
অবধারিত সত্য — ছেড়ে যেতে হবে এই মায়াবন্দর একদিন দূর অজানায়,
পাড়ি দিতে হবে অনন্ত রাত্রের পথে অমোঘ যাত্রায় ।
অনেক অনেক ধন্যবাদ দাদা 🙏🌷
এসেছি অন্ধকার, অজানা জগৎ থেকে আবার ফিরে যেতে হবে অন্তিম যাত্রায় এটাই যে প্রাণীকুলের চিরন্তন নিয়তি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ রাত্রি
ঠিক কথা । অনেক অনেক ধন্যবাদ দিদিভাই 🙏🌱
এটাই নিয়তি
সম্ভবত তাইই দিদিভাই 🙏🌱
মায়াবন্দরে আমরা অতিথি হিসেবে আছি॥ চলে যাব একসময়॥
একদম তাই দিদিভাই তবে এই অস্তিত্বটুকু বাঙ্ময় ও স্মরণীয় করে রাখতে চাই মরনশীল আমরা । 🙏♻️
ছেড়ে যেতে হবে তবুও পরে রবে মন বন্দর নগরে।এটাই নিয়তি।ভালো লিখছেন।শুভ কামনা নিরন্তর।
ধন্যবাদ দিদিভাই । ভালো থাকবেন । 🙏🍀