মায়া বন্দরে কয়েক প্রহর – ৩

মায়া বন্দরে কয়েক প্রহর – ৩ 

নবকুমার দাস

 

দুজনের দুটি পথ এসে মিশেগেছে  ছায়া সুশীতল বনপথে

দুজনের দুটি মন এসে মিশেগেছে বড় সুরম্য মায়ারথে।

 

মায়া বন্দরে দোলা দেয় ঢেউ, বায়ু বয়ে যায় আনমনে,

অবিন্যস্ত কেশরাশি,হাসিখুশি প্রাণ,মৃদুমন্দ সুর রিনরিনে,

মায়া বন্দরে আজ অনেক যাত্রী,অগনন ছায়া, নরনারী,

পথ গেছে এঁকেবেঁকে সুদুর দিগন্তে, সাগর সারসের ওড়াউড়ি ।

 

বহুপথ এসে মিশে গেছে নীরবে,পান্থজনের জনপথে।

গোধূলিবেলায় দুটি মন মিশে গেছে মায়াময় হৃৎপথে।

মোট পড়েছেনঃ ৬৬২জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

  1. ভাগ্য ভাল যে দুজনের দুটি পথ মিশে গিয়েছে। কতজনের পথ দুদিকে বেঁকে যায়—কবিতার ভাবার্থ ভাল—-লিখুন আরো–অনেক অনেক শুভকামনা রইল

    1. ধন্যবাদ দিদিভাই । পথ বেঁধে দেয় বন্ধনহীন গ্রন্থি । এই গ্রন্থি অটুট থাকুক এই কামনা করবেন 🙏 পনেরোতম বিবাহবার্ষিকীতে এইটুকুই কাম্য ।

  2. মায়া বন্দরের প্রহরে আজ সুখ , আনন্দ ধরা দিয়েছে। দুজনের পথ একসাথেই মিলে মিশে থাকুক। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ রাত্রি

মন্তব্য করুন