রাতের অবসাদ

প্যান্টের ভাজে জমে থাকা মরুভূমির—
বালিতে বেঁচে থাকে, মৃত পিরামিড
পিরামিডের ভেতর সমাহিত আছে—
হ্যামিলনের হাজারো হাজারো ইঁদুরছানার;
মমি কোরা বিগ্রহ।

যখন প্রায়,গবাক্ষ সজ্জার শ্যাষ অবসরের যোগাড়—
তখনি আমার রাতের অবসাদ চূর্ণ কোরে ফেলা হয়!
জাগরুক হয়ে দ্যাখি—
রাতের অবসাদে যা দ্যাখেছি;সবই ইন্দ্রীয়গ্রাহ্য।

আমার সম্মুখে—
তৃণমূলের শীতলপাটি বিছিয়ে শুয়ে থাকে—
চৈত্র মাসের ভ্যাপসা শীতনিবারক,
নিষিদ্ধ দুযত খেলার কাসিনোতে অভিযান চালায়—
অনুরঁজিত লালসা।

গাছে জল না ঢেলে;মানুষের উপর ঢালার জেরে ক্ষোভ ফুঁসেছে মৈথিলী—
দাপটে কয়েকটা গাছের উদ্ভবও হয়—
আমার বক্ষের ছাতির ওপর দিয়ে!

মোট পড়েছেনঃ ৮২৭জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. খুব খুব ভালো লিখেছো। প্রথম অংশটা দারুন উপমায় ভরপুর। রাতের অবসাদে যদি এমন সুন্দর, উপমাসমৃদ্ধ লেখা বের হয় তবে কিছুক্ষণ না হয় থাকুক এমন অবসাদ।
    একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। নিরাপদে থেকো , সুস্থ থেকো

  2. কবি মন কখনো অসঙ্গতি মেনে নিতে পারেনা!
    পারেনা বলেই অবসাদ উগ্রে দেয় পঙক্তিতে,
    যতো ক্লেদ খেদ কবিতায় বাসা বাঁধে,
    কবি তলোয়ার খঞ্জর নয় ফুল দিয়ে আঘাত করে,
    আঘাতের চিহ্নে পুষ্পরেনুর দাগ কাটে।
    কবি তখনি ডানা মেলে গাঙচিলের সাথে দিগন্তে ছুটে!

  3. প্যান্টের ভাজে জমে থাকা মরুভূমির—
    বালিতে বেঁচে থাকে, মৃত পিরামিড
    পিরামিডের ভেতর সমাহিত আছে—
    হ্যামিলনের হাজারো হাজারো ইঁদুরছানার;
    মমি কোরা বিগ্রহ।*** অসাধারণ লাগলো। শুভ কামনা রইলো ভাইয়া।

মন্তব্য করুন