বুকের হু হু করা অনুভুতি গুলো দু চোখ বেয়ে নামে ~
আমি কাঁদতে চাইনা আর !!
ভালোলাগা আর ভালোবাসার হোলীখেলায় ডুবতে চাই ~
সীমাহীন আকাশে , সীমাহীন তারাদের সুখের মিছিলে ছুটতে চাই ~
আমি ও তো উষ্ণতা চেয়েছিলাম ~
টগবগ করে ফুটতে চেয়েছিলাম ~
আগুন চেয়েছিলাম শরীরে ।
তবে কেন শূন্যতা দ্বৈতের মতো ঘিরে থাকে ?
একটি ভীষণ না থাকা কে সঙ্গে নিয়ে প্রতিদিন আমি কেন ঘুমুতে যাই ?
প্রতিদিন কেন একটু একটু করে নিঃশেষ হতে থাকি ?
মোট পড়েছেনঃ ১,০৪৫জন
আজ পড়েছেনঃ ০জন
ভালো লিখেছেন ।
সব লেখায় এত হতাশা কেনো ?
আশার লেখাও লিখতে হয় মাঝে মাঝে ।
লিখবো , কথা দিলাম । ভালো থাকবেন ।
বুকের ভেতরে হু হু করা হতাশা কেণ?
থাকতেই পারে ~ ভালো থাকবেন ।
🙁 🙁 (y) -{@ (-3
এত হতাশা,এত শূন্যতা কিসের? ঝেড়ে ফেলুন। জেগে উঠুন।
আচ্ছা ~চেষ্টা করবো অবিরত ।
দারুন
ধন্যবাদ
ঠিক বলেছেন আমিও আর কাঁদতে চাই না 🙁
চলেন , এক সাথে কান্না ঝেরে ফেলি ~