একমুঠো বৃষ্টি জলে তোমাকে খুঁজেছি
উৎসব, উল্লাস ছুঁয়ে ছিলো তোমায়
তুমি মিলিয়ে গেছো বিজলি উৎসবে।
একমুঠো সাগর জলে তোমাকে খুঁজেছি
তুমি গাঙচিল হয়ে নীলাকাশ, নীলজল
ছুঁয়ে নোঙ্গর করেছো দূরে।
একমুঠো রোদ্র-দুপুরে তোমাকে খুঁজেছি
তুমি তপ্ত বালুকণা হয়ে মিশেছো
প্রকৃতির কোলাহলে।
একমুঠো বিজলি উৎসবে তোমাকে খুঁজেছি
তুমি আসমান ছুঁয়ে চলে গেছো
অন্তহীন আঁধারে।
একমুঠো জোছনায় তোমাকে খুঁজেছি
তুমি জোনাকি পোঁকার মিটিমিটি
আলোয় ছায়া হয়ে মিলিয়ে গেছো।
একমুঠো অন্ধকারে তোমাকে খুঁজেছি
তুমি সাদা শুদ্র গোলাপের পাপড়ির
মিতালি আর সুগন্ধ বিলিয়ে, তুমি ছুঁয়ে
গেছো রাতের মেলবন্ধনে।
একমুঠো স্নিগ্ধ ভোরে তোমাকে খুঁজেছি
তুমি নবদীপ্ত সূর্যোদয় হয়ে ছড়িয়ে পড়ছো
মানুষের কোলাহলে।
আমি যাযাবর হয়ে প্রতিদিন তোমাকে
খুঁজেছি,ফুল, পাখি, প্রজাপতি আর
প্রকৃতির বিলবোর্ডে।
অসাধারণ ভাবে অনবদ্য প্রকাশ ।
ধন্যবাদ প্রিয়
শুভ কামনা সতত…
বাহ্ বেশ অন্যরকম খোঁজের সন্ধান পেলাম।
প্রিয় মানুষটি প্রকৃতির মতোই অস্তিত্বেে মিশে রয়।
ভালো লাগলো শুভকামনা
ধন্যবাদ আপু
শুভ কামনা সতত…
প্রকৃতির সবকিছু তুলে ধরেছেন।খুব ভালো লাগল আপনার কবিতা।নিয়মিত লিখুন।শুভকামনা।
ধন্যবাদ আপু
শুভ কামনা সতত…
ভালো লাগলো। প্রকৃতি বিষয়ক কবিতা
ধন্যবাদ আপু
শুভ কামনা সতত…
প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া প্রিয় মানুষকে খুঁজে ফেরা নিয়ে দারুণ কাব্যময় কবিতা পড়লাম। অনেক দিন পর আপনার লেখা পড়ে খুব ভালো লেগেছে। প্রিয়জন ফিরে আসুক তখন দুজনে মিলে প্রকৃতিতে অবগাহন করুন । ভালো থাকুন শুভ কামনা রইলো
ধন্যবাদ দিদিমণি
শুভ হউক আগামী পথচলা
শুভ কামনা সতত…
আমি যাযাবর হয়ে প্রতিদিন তোমাকে
খুঁজেছি,ফুল, পাখি, প্রজাপতি আর
প্রকৃতির বিলবোর্ডে।
দারুন বলেছেন।
শুভ কামনা রইলো।
ধন্যবাদ প্রিয়
শুভ কামনা সতত…
অসাধারণ এক ভাবনাপ্রকাশ কবি দা অনেক শুভ কামনা
ধন্যবাদ প্রিয়
শুভ হউক পথচলা
শুভ কামনা সতত ….