আমরা স্মৃতিচারণ করি
আমাদের পূর্বপুরুষদের কারো স্মৃতি নয়
এমন কোনো স্মৃতি যেটা আমার তোমার
ধরো—
স্মৃতির কলাপাতায় খামখেয়ালি
পুতুলের পিঠে দেখা যে কালো দাগটা
তাঁর- প্রয়োজনীয়তা উন্মুক্ত করি গবেষণায়।
.
নাকফুলটা সরে গেছে, দেখতে পাও!
অমৃসণ হাতের প্রলেপে রেগে যাচ্ছে সে
তাঁর- আস্তরণ খসে পড়ে শাড়ির গন্ধ মেখে।
.
আমরা আর কারো স্মৃতিচারণ করবো না
আমরা পূর্বপুরুষের স্মৃতিচারণে ভয় পাই
না জানি কখন অবকাঠামোর বিনাশ ঘটে।
বলো! এবার মানুষ জানুক–
তোমার আমার স্মৃতিতে পরস্পরে সুখ পাই
আর বাতাসের গতিবেগে শুনতে পাই-
সম্পর্কের বন্ধুত্ব নষ্ট হলে বিনাশ হয় মানুষের।
মোট পড়েছেনঃ ৮৮৯জন
আজ পড়েছেনঃ ০জন
আরো কয়েকবার পড়তে হবে।
অসুস্থ মগজে এত কঠিন লেখা ঢুকছে না 🙁
এত শক্ত করে কিভাবে লেখো?
আপু, আপনার সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করি সবসময়।
আর যদি কবিতা সম্পর্কে বলতে হয়-
আমি খুব সহজ করে বলি, কিছুটা আড়াল করে।
ধন্যবাদ আপু 😍
ভালো থেকো সারাক্ষন। শুভ কামনা নিরন্তর 🌹🌹
‘সম্পর্কের বন্ধুত্ব নষ্ট হলে বিনাশ হয় মানুষের’- এটাই সম্পর্কের মূলমন্ত্র হওয়া উচিত তাতে করে মানুষ আজ অধঃপতনে যেতো না । অনেক দিন পর আপনার একটা সহজ লেখা পেলাম। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
আপু, আমি সবসময় সহজ করে বলতে চাই, কিছুটা আড়াল করে।
আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আপনিও ভালো থাকবেন সবসময়।
আমরা গোপন অনুভূতিগুলোর স্মৃতিচারণা করে সুখানুভূতি লাভ করতে পছন্দ করি। মানুষ মাত্রেই তাই।
ভালো থেকে ভাই।
হ্যাঁ, ভাইয়া।
আমরা সৌন্দর্যের বেড়াজালে নিজেকে আটকে রাখি। এটাই প্রকৃতির নিয়ম।
আপনিও ভালো থাকবেন সবসময় 😍
সৃষ্টিশীল লেখনী ।
ধন্যবাদ ভাইয়া। সুস্থ থাকুন সবসময়।
শেষ লাইনটাই চুম্বক।
অফুরন্ত ধন্যবাদ আপু।
শেষ লাইনটা চুম্বক হলেও, উপরে উপমা বেষ্টিত ঘটনাকে সমর্থন করে চলতেই হয়।
সুন্দর মন্তব্যের জন্য অনুপ্রাণিত।
সম্পর্কের আরেক নাম স্মৃতি স্মৃতি না থাকলে কোন সম্পর্ক থাকবে না———————-
ধন্যবাদ ভাইয়া 😍
কিছু অনুভূতি মানব সম্পদে পরিণত হয়।সেগুলো পাওয়ায় আসেনা কখনও, তবুও সেই অনুভূতির সুখ ছোঁয়া টুকু খুজে বেড়াই ঠিক ই। সম্পর্কের উপখ্যানে স্মৃতিরুপে দেখা দেয়।শেষের লাইন টি বাজিমাৎ করেছেন।ভাল লাগলো। শুভ কামনা রইলো।
অফুরন্ত ধন্যবাদ আপু 😍
তোমার আমার স্মৃতিতে পরস্পরে সুখ পাই
আর বাতাসের গতিবেগে শুনতে পাই-
সম্পর্কের বন্ধুত্ব নষ্ট হলে বিনাশ হয় মানুষের।****
বিনাশ হয় মানুষের লাইনটি কানে বাজছে।
দারুন প্রকাশ।
শুভ কামনা রইলো।
অজস্র ধন্যবাদ আপু।
ভালো থাকবেন সবসময়