শহরে কাঁক ফুল ফোটে ভোরে
একদম স্নিগ্ধতার ভোরে
এ-শহরে শিশিরবিন্দুর বড্ড অভাব!
এ-শহরে মাছিরা মধু সংগ্রহ করে বাঁচে।
প্রেমিকার গোলাপি ঠোঁটের মধু!
শ্রম নেই, ঘাম নেই, ক্লান্তি যেখানে বিনোদন
অথচ, মশা যুদ্ধ করে বাঁচে
বউয়ের কোলে সুখের অসুখ!
ঘুম নেই, পবিত্রতা নেই! ভালোবাসা সেখানে নিরস্ত্র।
রক্তবমি তাদের সকালের নাস্তা ;
শহরে চিলের সংখ্যা নেই!
বহুগুণ তার-ও দ্বিগুণ
বনবন করে ঘুরছে
অলিগলি, বাছাই করা অট্টালিকায়।
আসলে! শহরে দুঃখ অসুখের ঔষধ নেই।
মোট পড়েছেনঃ ৭০০জন
আজ পড়েছেনঃ ০জন
চমৎকার এক অনুভবে প্রকাশ কবি দা
অনেক শুভেচ্ছা রইল———ছবিটা আমার কবিতা থেকে নিয়েছেন
ধন্যবাদ প্রিয়, জ্বি ভা।
চমৎকার প্রকাশ
শুভেচ্ছা রইল
ভালোবাসা জানবেন!
ভালো লাগলো।
শুভ কামনা।
ধন্যবাদ প্রিয় ব্লগার
কবিতাটিতে শহরের পরিবেশের বাস্তবায়তা ফুঁটে উঠেছে। খুব সুন্দর লেখা।
ধন্যবাদ,! খুশি হলাম জেনে।
সত্যি শহরে দুঃখ অসুখের ঔষধ নেই।ভালো লাগল ভাইয়া।
আসলেই নেই!
শহরের বিমুর্ততা পেলাম দারুন ভাবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। সতত শুভেচ্ছা ও শুভকামনা
ইনশাআল্লাহ! আপনার জন্যও ভালোবাসা রইলো
তাও শহর ভালোবেসে ওখানে ভীড় জমাই। প্রকৃতি ভুলে আমরা বড় যান্ত্রিক।
প্রত্যেকটি মানুষই!
ভাই আপনার প্রোফাইল ছবিটি পরিবর্তন করুন। কারন বইয়ের প্রচ্ছদটি বিতর্কিত। এই প্রচ্ছদের কারনেই গতবার বইমেলায় আপনার বই প্রকাশিত হয়নি তাইনা? এবং হুমায়ুন আহমেদের পরিবারও এতে সম্মতি দেয়নি।
বিতর্কিত কিছু সোনেলায় না রাখাই উত্তম। শুভকামনা।
পরিবর্তন করেছি
ধন্যবাদ আপনাকে ভাই।
একদম।