মূল লেখায় যান

দুটি অনু-কবিতা

সুরাইয়া পারভীনকবিতা১৬টি মন্তব্য

আহ্! যদি বৃষ্টি হতাম; শ্রাবণের এই রাতে

আধ-ভাঙা চাঁদের রুপোলি-

আলো গায়ে মেখে ঝরে পড়তাম,

তোমার উঠানে কিংবা ছাদে!

ভিজিয়ে দিতাম; জড়িয়ে নিতাম-

তোমায় খুব করে!

 

বৃষ্টিস্নাত প্রেম

 

আহ্! যদি চাঁদ হতাম;বর্ষার আকাশে

মেঘমল্লারের সাথে পাল্লা দিয়ে-

ঝুলে থাকতাম আকাশের গা’য়ে!

বৃষ্টিস্নাত লোভনীয় আলো হয়ে!

দখিনা জানালার কার্নিশ বেয়ে,

চুয়ে পড়তাম; ছুঁয়ে দিতাম চিবুক-

তোমার আলতো স্পর্শে!

 

বৃষ্টিস্নাত চাঁদ

২য় ছবি ফেবু থেকে নেওয়া

মোট পড়েছেনঃ ১৯৫৪জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. মহান সৃষ্টিকর্তা মানবের কাঙ্খিত মনের আশা অপূর্ণ রাখে না। একভাবে-না-একভাবে মনের আশা কিঞ্চিৎ হলেও পূর্ণ হয়। কবির কবিতায় কাঙ্খিত মনের আশাও পূর্ণ হবে বলে আশা করি।
    আপনার সুলিখিত কবিতাখানা আমাকে মুগ্ধ করেছে। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দিদি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।