দেশীয় চুমুখাত

ঝুড়িতে হাত আমিও রেখেছিলাম;

বিশ্বাস ছিলো
জামদানি শাড়ির মতো বড় হবো
নির্দ্বিধায় বৈধ পথে এগিয়ে
চোরাপথে আমিও দেখতে পারতাম
দেখিনি; দখলকৃত হাওয়ায় ফিরে গেছি

বিলবোর্ডে সাঁটানো আলপথে
কেন্দ্রশাসিত প্রেমিকাপন্থির জয়োল্লাস
ফিরতে ফিরতে ক্ষোভে নেতিয়ে গেলে
এক শ্রেণির পোশাকীয় স্কেলে—তাঁর
যে পুরুষ কাঁপিয়েছে কাঁপন ধরা ঠোঁটে
বিবেক থেকেই আমি জানতে চেয়েছি
বলতে পারেন-
আমার চুমুতন্ত্রের হন্তারক কে?‌ কারা?

সেদিন থেকেই-
দেশীয় চুমুর ক্ষত নিয়ে চুমুখাত ভেঙে গেছে।

[ ছবিটি গুগল থেকে নেওয়া]

মোট পড়েছেনঃ ৭৬০জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

মন্তব্য করুন