অন্তর জুড়ে হৃদয়ে আমার।

তোমাতে আমাতে না হল দেখা নাইবা হল কথা।
তুমি তো আছো আমার অন্তরে আমার হৃদয়ের

অলিন্দে স্বর্গীয় স্নেহ মমতায় জড়িয়ে আমার প্রতিদিনের

ভালবাসার প্রতিটি মুহুর্তে প্রতিটি ক্ষণে প্রিয়জন আমার।

তোমার প্রতিটি উষ্ণ নিঃশ্বাস প্রাণে আনে শিহরণ দোলা

লাগে অন্তরে আলোড়ন তোলে দেহমনে প্রতিক্ষণ।

অনুরণন হয়ে উঠে মনের গহীনে গানের ঝংকারে।

তোমায় ভেবে দিন যায় কেটে যায় রাত অমাবস্যার আঁধার

কালোরাতে মনের আকাশে দেখি তোমার চাঁদ মুখ যা আমাকে

আপ্লুত করে। অবগুণ্ঠন তুলে কপালে দেই প্রেমের উষ্ণ চুম্বন।

দেহে উঠে এক অজানা কাঁপন। শিহরিত দেহ মনে উঠে ঝড় তুফান।

ভালবাসার প্লাবনে ভেসে বেড়ায় প্রেমের তরী উত্তাল সমুদ্রে। শান্ত হয়

সমুদ্র শান্ত হয় যুগল নিথর ক্লান্ত শ্রান্ত দেহ। প্রেমে যদি না থাকে

উন্মাদনা পাগলামী তবে জমে না যে মায়া মমতা ভালবাসার খুনসুটি

আর প্রেম পিরিতি। প্রেম তুমি থাকো অন্তর জুড়ে হৃদয়ে আমার।

মোট পড়েছেনঃ ১,৪০৬জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. আহ্ প্রেম ! তুমি থাকো হৃদয় জুড়ে। প্রেমে অবশ্যই উন্মাদনা থাকতে হবে তানা হলে তো ঠান্ডা প্রেম বুকে জমে থাকবে , উষ্ণতা ছড়াবে না। খুব ভালো লাগলো। শুভ কামনা রইলো

    1. দিদি দারুণ বলেছেন — “প্রেমে অবশ্যই উন্মাদনা থাকতে হবে তানা হলে তো ঠান্ডা প্রেম বুকে জমে থাকবে , উষ্ণতা ছড়াবে না”।
      ভালো থাকবেন। প্রীতিময় শুভেচ্ছা রইলো দিদি।

  2. তোমাতে আমাতে না হল দেখা নাইবা হল কথা।
    তুমি তো আছো আমার অন্তরে আমার হৃদয়ের

    আহা্ প্রেম। শুনেছি, “প্রেমের আনন্দ থাকে শুধু অল্পক্ষণ, আর প্রেমের বেদনা থাকে সারাটা জীবন”। তো শ্রদ্ধেয় কবি কি প্রেমের বেদনাহত? ভালো লাগলো কবিরা কবিতা।

  3. কি অদ্ভুত না! অসম্ভব অদ্ভুত প্রাণী আমরা
    তার সাথে দেখা নেই, কথা নেই
    তাকেই হৃদয় সিংহাসনে বসিয়ে
    অন্তরের দখলদার বানিয়ে
    রাজ্যত্ব করতে দেই, শান্ত করতে দেই মনের
    আর কি সুন্দর করে শোষণ করে নিপীড়ন করে
    মস্তিষ্কের!

    চমৎকার লিখেছেন
    ভালো থাকুন সবসময়

    1. আপনার চমৎকার মতামত খুব ভালো লেগেছে, আসলেই —“কি অদ্ভুত না! অসম্ভব অদ্ভুত প্রাণী আমরা”। ভালো থাকবেন। শুভ কামনা রইলো।

  4. চোখের দৃষ্টির বাইরে যা কিছু দেখতে হয় তা দেখতে হয় অন্তঃস্থ চক্ষু দিয়ে। হৃদ-রাজ্যের অধীশ্বর/ যেথায় বসত করে, সেথায় অন্তরটাই হয়ে যায় অর্ঘ্য-অঞ্জলী।
    মনছোঁয়া কবিতা।

    ভালো থাকুন, শুভ কামনা রইলো 🌹🌹

  5. “ভালবাসার প্রতিটি মুহুর্তে প্রতিটি ক্ষণে প্রিয়জন আমার।
    তোমার প্রতিটি উষ্ণ নিঃশ্বাস প্রাণে আনে শিহরণ দোলা
    লাগে অন্তরে আলোড়ন তোলে দেহমনে প্রতিক্ষণ”
    শ্রদ্ধেয় ভাইজান মুগ্ধ হলাম, দারুন লিখছেন।

    1. বোন আপনার ভালো লাগা আমার জন্য উৎসাহ, অনুপ্রেরণা সামনে এগিয়ে যাওয়ার জন্য।
      প্রীতিময় শুভেচ্ছা রইলো।

মন্তব্য করুন