মৌন বিকেল

সূর্যটাও আজ খেলা শিখে গেছে
তাপ পরিত্যক্ত ঘোষণা করে খেলে
আমার পাঁজর ভাঙার গুঞ্জন উঠে না।
.
বিষণ্ণ একটা সীমানা মেপে নেই
কাউকে বলিনি; অথচ ডাক দেই
দীর্ঘ নীরবতার শোক ভাঙা রোদে
ভুল বানানে বার্তা পাঠাও
              ‌‌                 :ডাক দিয়ো না।
.
দীর্ঘকালীন ক্লান্ত চোখে ভুলে যাই
ভুলে যাও আমাকে সময়ের অপেক্ষায়
আবার সেই বার্তা পাঠাও
                                :ডাক দাও এখন।
.
এভাবেই সূর্যালোকে মেঘের খেলায়
রোজ এক ভুল নামকরণের স্বপ্ন মাখি,
ডাক দিয়ো
         আমি ডাক দেই
                       তুমি ডাক দাও
চিরায়ত সংগীতের বিশেষ বাক্যালাপে-
তোমার আমার ভুলে ভরা ঠাসা ঠাসা প্রেম।
[ছবিটি ব্লগ থেকে নেওয়া]
মোট পড়েছেনঃ ১,১৮৩জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. বাহ, চমৎকার প্রকাশ — চিরায়ত সংগীতের বিশেষ বাক্যালাপে-
    তোমার আমার ভুলে ভরা ঠাসা ঠাসা প্রেম।
    ভালো থাকবেন। ধন্যবাদ।

  2. ঠাসাঠাসি আর ডাকাডাকির কবিতায় খুনসুটি পুরোদমে দেখা গেলো।
    কবিতার সাইজ বড় হয়েছে! আর সুন্দরও 🙂

    রেগুলার লিখো নাজমুল,
    শুভ কামনা 🌹🌹

    1. কবিতার বড় ছোট ভাবনার সাথে সম্পর্কিত। চাইলেও টেনে লম্বা করা যায় না। কবিতা মানেই অতিরিক্ত শব্দ পরিহার করা।

      ধন্যবাদ প্রিয়াপু 😍

  3. সূর্যটাও আজ খেলা শিখে গেছে
    তাপ পরিত্যক্ত ঘোষণা করে খেলে
    আমার পাঁজর ভাঙার গুঞ্জন উঠে না-দারুন লাগলো বরাবরের মতই। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো

মন্তব্য করুন