শুভ জন্মদিন

 

আমি শুনেছি,

বিদ্রোহী কবিতার দারুণ শ্লোগান।

আমি শুনেছি,

তীব্র কন্ঠে কবিতা আবৃত্তির টান।

 

আমি শুনেছি,

দরদী সহমর্মি সে গজল।

আমি শুনেছি,

সুমিষ্ট সে দুরুদে রাসূল।

 

আমি শুনেছি,

হে কবি! তোমার কবিতা পাঠের মন্ত্রমুগ্ধ ঘ্রাণ।

আমি শুনেছি,

সুরের রিংটোন নজরুল সংগীত গান।

 

আমি শুনেছি,

বারবার ফিরে আসবে এই দিনক্ষণ।

আমি শুনেছি,

দীর্ঘায়ু তোমার এ শুভ জন্মদিন।

মোট পড়েছেনঃ ১১০জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. শুভ জন্মদিনের শুভেচ্ছা বিদ্রোহী কবিকে। কবিতা ভালো লেগেছে। ভালো থাকুন সুস্থ থাকুন ‌ ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো

মন্তব্য করুন