কতো জায়গায় যে খুঁজলাম তোমাকে ,
সেই পূর্ণিমার রাতে ..
সেই একা গাছটার নীচে ,
পাগল করা সন্ধেবেলার –
-বারান্দাটায় ,ঝুম্ বৃষ্টি নামা বিসন্ন রাতে।
আমার চোখে একটু তাকাও !
ঐযে চোখের নীচে কালি !
তাও তোমার জন্য !!
তোমার আসার অপেক্ষায় ….
এক একটা একলা বসন্ত খোঁপার ভাজে জমিয়ে রেখেছি ।
আমায় ছুঁয়ে দেখতে…আসবে একবার ??
আমার জন্য তোমার কি কোন মায়া নেই , কিচ্ছুটি নেই ???
মোট পড়েছেনঃ ১,০৩৮জন
আজ পড়েছেনঃ ০জন
অন্তহীন অপেক্ষার থেকে
দ্বীপাতিত লক্ষ্যে চলে যাওয়া ভালো।
কবিতাটির নামটি যথার্থ হয়েছে ।
একদিন অপেক্ষার হবে অবসান
ভালো লেগেছে কবিতা ।
শুভকামনা—
যন্ত্রণাময় অপেক্ষা অবশ্যই দুঃসহ …
লেখাটি ভালই লাগল যদিও কবিতাকে একটু কম জানি ।
কাছে আসার এই অমৃত আহবান উপেক্ষা করার সাধ্য কার? নিশ্চয় আসবে, এক না একদিন আসবেই।
তোমার আসার অপেক্ষায় ….
এক একটা একলা বসন্ত খোঁপার ভাজে জমিয়ে রেখেছি ।
সুন্দর।শুভ কামনা।
সুন্দর কবিতা। অপেক্ষার হবে অবসান।
আমার জন্য তোমার মায়া নেই?
কি জানি হয়তো আছে নয়তো নেই
তবুও অপেক্ষার অবসান ঘটিয়ে
সে আসুক ফিরে