মূল লেখায় যান

নিরাপদ থাকুন নিরাপদ রাখুন

মাহবুবুল আলমকবিতা২৩টি মন্তব্য

মাহবুবুল আলম ||

লকডাউনে বন্দী মানুষ, নিজের বন্দীশালায়
চারিদিকে অজানা ভয়, তাড়িয়ে শুধু বেড়ায়;
এই বোঝি এই দিলো হানা, করোনা ভাইরাস
কখন জানি কে হয়ে যায়, অচ্ছ্যুত এক লাশ।

নিজকে রাখুন সু-নিরাপদ, রাখুন নিজ ঘরে
তা না হলে এই করোনায়, কখন কে যে মরে;
এই মরাতো ছোঁয় না কোনো, আত্মীয়-স্বজন
পালিয়ে বেড়ায় প্রাণের ভয়ে, যে যার মতোন।

যারা ঘুরে বাজার করে, আনছে থলি ভরে
একই সাথে করোনাকেও আনছে সাথে করে;
বাসায় ঢুকে করোনা ভাইরাস, শুরু করে কাম
সবার দেহে ছড়িয়ে দেয়, করোনারই জার্ম।

নিজে বাঁচুন দেশকে বাঁচান, বাঁচান পরিজন
এতেই সবায় শান্তি পাবেন, শান্ত হবে মন;
লকডাউনের নিয়ম-কানুন, মানবে না যে ভাই
সেই জনের অকালমরণ, কেউ যে রুখার নাই।

এ উছিলায় সে উছিলায়, বাদ দিন বাইরে যাওয়া
ঘরের ভেতর না টিকলে মন, হয়ে যাবেন হাওয়া।

[ ছবি : জনতা প্রকাশের ওয়াল থেকে ]

২৪ এপ্রিল ২০২০

মোট পড়েছেনঃ ৮৬০জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. এ উছিলায় সে উছিলায়, বাদ দিন বাইরে যাওয়া
    ঘরের ভেতর না টিকলে মন, হয়ে যাবেন হাওয়া,

    চমৎকার উপস্থাপন দাদা ,
    ঈশ্বর আল্লাহ সহায়, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

  2. ছবিটা একদম মিলে গেছে কবিতার সাথে। সাবধান না হলে অচ্ছুৎ লাশ হতে হবে। লকডাউন মানতে হবে নিয়মমত। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কবিতা উপহার দেবার জন্য। শুভ কামনা রইলো

  3. একমাত্র সৃষ্টিকর্তা ভরসা
    তিনি চাইলে মেরেও বাঁচিয়ে রাখতে পারেন।
    তবে এমন মৃত্যু যেনো শত্রুরও না হয়।

    কবিতার সাথে ছবিটার দুর্দান্ত মিল।
    চমৎকার লিখেছেন

  4. বাঁচতে হলে এবং স্বজনদের সুস্থতা নিশ্চিত করতে হলে বাহানা ভুলে ঘরে থাকার কোন বিকল্প নেই।
    সংযুক্ত ছবিটি লেখার সাথে একদম মিলে গেছে।

    ভালো থাকুন প্রফেসর সাহেব,
    শুভ কামনা 🌹🌹