আমি তোমার জন্য এসেছি (পর্ব-তেরো)

-বিছানায় শুয়ে অনেকক্ষন ধরে এপাশ-ওপাশ করে চলছে আরাফ চোখ দু’টো ঝিমিয়ে আসছে ও এখন ঘুমাতে চায় না; অন্তত মন বলছে না। আরও কিছুক্ষন ভাবতে হবে।
ভাইয়া, ভাবি, মা, বাবা সবার এইটাই চাওয়া আরাফকে বিয়ে করতেই হবে।

অনেক ভেবে আরাফ সিদ্ধান্ত নিল। ময়মনসিংহে যেতেই হবে, প্রিয়ার সাথে কথা বলা ছাড়া আর কোন উপায় নেই আরাফের। ময়মনসিংহে যাবার ট্রেনটা ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল ৭.৩০ মিনিটে তার আগেই ভোরে স্টেশনে পৌঁছতে হবে।

আজ ঘুমাতে দেরি হলে ভোরের ট্রেনটা মিস হয়ে যাবে! আরাফ ভাবতে ভাবতে হঠাৎ ঘুমের রাজ্যে হারিয়ে গেল।

ঠুন ঠুন ঠুন করে কয়েকবার ফোনটা বেজে গেল, আরাফ ওয়াশরুমে ছিলো তাই রিসিভ করতে পারে নাই।
আরাফ মোবাইলটা হাতে নিয়ে দেখল শীলা কল দিয়েছিলো। হয়ত জরুরী কোন প্রয়োজনেই কল করছে। আচ্ছা স্টেশনে যেতে যেতে কথা বলে নিব। এখন ফোন দিয়ে কথা বললে বাসা থেকে বের হতে দেরি হয়ে যাবে, ফের না ট্রেন মিস হয়ে যায়!

আজাদের মনটা আজ বেশ ভালো সকালের হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু আজাদ একটু ঘর কুঁড়ে, সারাদিন অফিস তারপর বাসায় প্রিয়াকে নিয়ে গল্প করে সময় কাটান। প্রয়োজন ছাড়া তেমন বাসার বাইরে যায় না বললেই চলে।

আজ সকালে এক কাপ চা খেয়েই বাসা থেকে বের হয়ে গেল আজাদ। শ্বাশুড়ী মা বেশ কয়েকবার আজাদের কথা মিরার কাছে জানতে চেয়েছে, মিরা ততবারই জানি না বলেই জবাব দিয়েছে।

তবে বাজারের ব্যাগটা কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না, আজ শুক্রবার মিরার বুঝতে বাকি রইল না আজাদ বাজার করতে গিয়েছে। মিরা কাজে মন দিল, শ্বাশুড়ী মা সস্তির নিঃশ্বাস ফেলে তাসবীহ্ হাতে নিয়ে নিজের রুমে গেলেন।

প্রিয়ার স্কুল নেই তবু সে পড়ার টেবিল থেকে ওঠে না। সারাক্ষন বইয়ের ভিতর মাথা গুজে রাখে চিন্তা একটাই, ভালো রেজাল্ট করতে হবে। মিরা নাস্তা দিয়ে গেছে কখন খাওয়ার নাম নেই। প্রিয়া চেয়েও দেখে নাই প্লেটে কি আছে, মনযোগ দিয়ে পড়ছে। বিজ্ঞান বিষয়টা একটু কঠিন তাই এটাতে একটু বেশি সময় দেয় প্রিয়া।

মা আমি একটু বেরুচ্ছি ফিরতে হয়ত রাত হতে পারে, তুমি বাবাকে বলো টেনশন না করতে। বলতে বলতে আরাফ দোতলা সিঁড়ি বেয়ে নিচে নামছিলো, মনোয়ারা নিচে সোফায় বসে ছিলেন। সকালে হাঁটাহাঁটির পর একটু বিশ্রাম করেন। কোথায যাবে আরাফ.?
মা ফিরে এসে বলবো।
আমার একটু তাড়া আছে, বলেই মায়ের পা ছুয়ে সালাম করলো আরাফ।

মনোয়ারা চিন্তায় পড়লেন! আরাফ পরীক্ষা বা কোন শুভ কাজে গেলে বাবা মায়ের দোয়া চেয়ে সালাম করে নেয়। আজ তাহলে কি কাজ যা মাকে বলতে পারলো না হাজার কথা মাথায় ঘুরতে লাগলো।

আরাফ রুম থেকে বেরিয়ে গেল। মনোয়ারা চেয়ে দেখলো সন্তানদের সাথে তার কত দূরত্ব দৃষ্টি হয়েছে। আগে আরাফ মায়ের সাথে সব শেয়ার করতো আর এখন প্রয়োজন মনে করে না। সেজন্য সে নিজেই দ্বায়ী। সমাজের উন্নয়ন,পার্টি, সেমিনার এসব করে, মানুষকে ভালো রাখতে গিয়ে নিজের সন্তানদের সাথে সময় দিতে পারে নাই।
মনোয়ারা এসব ভেবে মনে মনে আফসোস করলো।

আরাফ বাসার সামনে দাঁড়িয়ে আছে রাস্তায় যানবাহন নেই চললেই চলে। পথিকের তেমন আনাগোনা লক্ষ করা গেল না। স্কুল, কোচিং পড়তে যাওয়া প্রিয়ার বয়সি কিছু ছেলে মেয়ে আরাফের সামনে থেকে হেঁটে গেল। আরাফ রিক্সার জন্য অপেক্ষা করছে, খালি রিক্সা নেই। যা পাওয়া যায় তাতে স্কুল, কোচিং গামী ছেলে মেয়ে মা -বাবা,বা নিকট কোন আত্নীয় সাথে নিয়ে যাচ্ছে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে। কিছুক্ষন দাঁড়িয়ে থাকার পরে আরাফ একটা সিএনজি পেল তাতে চড়েই সোজা স্টেশনে পৌছায়।

আরাফ মোবাইল বের করে দেখল ট্রেন ছাড়ার আধা ঘন্টা পূর্বে কমলাপুর স্টেশনে পৌঁছায়। এখন সময় ৭.০০ বাজে ট্রেন ময়মনসিংহের উদ্দেশ্যে ছাড়বে সকাল ৭.৩০ মিনিটে।

প্রিয়ার স্কুল বন্ধ! প্রাইভেট নেই! কোচিং নেই! আজ বাসায় থাকবে। ওর সাথে অনেক সময় গল্প করা যাবে। আজ প্রিয়াকে আমার মনের সব কথা বলবো অনেক ভাবনা আরাফের মন রঙিন হয়ে যায়। এখনো ট্রেন ছাড়তে ৩০ মিনিট বাকি এই সময়টুকু শীলাকে ফোন দিয়ে কথা বলে নেই।

শীলা খুব ভালো মেয়ে ভদ্র,শিক্ষিত,সুন্দরী,মিষ্টি একটা মেয়ে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনারের একমাত্র মেয়ে শীলা। ধানমন্ডিতে নিজেদের দু’টো বাসা একটাতে ওরা থাকে, অন্যটা ভাড়া দেওয়া। আমি জানি শীলা আমাকে খুব ভালোবাসে। কিন্তু আমি তাকে….

…..চলবে।
সুরাইয়া নার্গিস আলিফ।

মোট পড়েছেনঃ ৬৪৩জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

    1. শুভ বিকাল।
      ধন্যবাদ ও ভালো রইল দিদি ভাই।
      পর্বের গল্পের একটু রহস্য থাকা ভালো দিদি ভাই, না হলে পরের পর্ব পড়ার আকর্ষন থাকে না 😊

      ইনশাল্লাহ্ আগামীপর্বে সবটা জানতে পারবেন।
      সুন্দর মতামতে অনুপ্রাণিত হলাম দিদি ভাই, সব সময় পাশে থাকুন।

      ভালো থাকুন, সুস্থ থ্কুন।
      শুভ কামনা রইল।

  1. আরাফ কি তাহলে সিদ্ধান্ত হীনতায় ভুগছে ?
    প্রিয়া নাকি শীলা ? জটিল হয়ে উঠল বুঝি।
    ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ নববর্ষ।

    1. শুভ বিকাল দাদা।
      ধন্যবাদ ও ভালোবাসা রইল, আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
      আশা করি আগামী পর্বে সব জটিলতার অবসান হবে।
      দেখা যাক শীলা, তানিয়া, প্রিয়া আরাফ বেচে নেবে এখন সেটাই দেখার বিষয়।

      ভালো থাকুন, সুস্থ থাকুন।
      শুভ কামনা রইল আপনার জন্য।

  2. বাহ পাঠকদের উৎকন্ঠায় রেখে গল্প ছেড়ে দিলেন।
    দারুণ দারুণ 👏 👏
    পরের পর্বের অপেক্ষায় শুভকামনা রইলো
    ভালো থাকবেন সুস্থ থাকবেন না
    নববর্ষের শুভেচ্ছা রইলো

    1. শুভ নববর্ষ।
      ধন্যবাদ ও ভালো রইল আপু।
      পর্বের গল্পের একটু রহস্য থাকা ভালো, না হলে পরের পর্ব পড়ার আকর্ষন থাকে না 😊

      ইনশাল্লাহ্ আগামীপর্বে সবটা জানতে পারবেন।
      আপনার সুন্দর মতামত পেয়ে খুব ভালো লাগলো আপু, এভাবে উৎসাহ্ সব সময় পাশে থাকবেন।

      ভালো থাকুন, সুস্থ থ্কুন।
      শুভ কামনা রইল।

    1. ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
      সুন্দর মতামতে অনুপ্রাণিত হলাম, সব সময় এভাবে উৎসাহ্ দিয়ে পাশে থাকুন।
      পরের পর্ব পড়ার আমন্ত্রন রইল।

      ভালো থাকুন, সুস্থ থাকুন।
      শুভ কামনা রইল আপনার জন্য।

    1. ধন্যবাদ ও ভালো রইল দাদা।
      পর্বের গল্পের একটু রহস্য থাকা ভালো, না হলে পরের পর্ব পড়ার আকর্ষন থাকে না 😊

      ইনশাল্লাহ্ আগামীপর্বে সবটা জানতে পারবেন।
      আপনার সুন্দর মতামত পেয়ে খুব ভালো লাগলো , এভাবে উৎসাহ্ সব সময় পাশে থাকবেন দাদা।

      ভালো থাকুন, সুস্থ থ্কুন।
      শুভ কামনা রইল।

      1. ধন্যবাদ দিদি, পরের পর্বের অপেক্ষায় উৎসাহ আর আনন্দ নিয়ে পাঠক হয়ে থাকলাম।
        আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো, ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ।

    1. ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
      সুন্দর মতামতে অনুপ্রাণিত হলাম, সব সময় এভাবে উৎসাহ্ দিয়ে পাশে থাকুন।
      বিস্তারিত জানতে হলে পরের পর্ব পড়তে হবে, পরের পর্ব পড়ার আমন্ত্রন রইল।

      ভালো থাকুন, সুস্থ থাকুন।
      শুভ কামনা রইল আপনার জন্য।

  3. শীলা, তানিয়া, প্রিয়া- তিনটি মেয়ে আরাফের সামনে।
    ভাগ্যবান সে 🙂
    তবে বিয়ে বা প্রেম বিষয়ে প্রিয়ার সাথে আলাপ করে কি লাভ? সে তো একটা পিচ্চি।
    অপেক্ষা করি পরের পর্বের জন্য।

    শুভ কামনা।

    1. ধন্যবাদ ও ভালো রইল ভাইয়া।
      পর্বের গল্পের একটু রহস্য থাকা ভালো, না হলে পরের পর্ব পড়ার আকর্ষন থাকে না 😊
      শীলা,তানিয়া,প্রিয়া দেখা যাক আরাফের সিদ্ধান্ত কি হয়! প্রিয়া পিচ্চি তাই আরাফের কথার উওরে প্রিয়া কি বলে সেটা জানতে হলে আগামীপর্ব পড়তে হবে।
      আপনার সুন্দর মতামত পেয়ে খুব ভালো লাগলো , এভাবে উৎসাহ্ সব সময় পাশে থাকবেন ভাইয়া।

      ভালো থাকুন, সুস্থ থ্কুন।
      শুভ কামনা রইল।

মন্তব্য করুন