এইসব ভালোবাসা মিছে নয়

শেষ নিশ্বাস বন্ধ হোক অদৃশ্য ছায়ায়।
আত্মাটুকু ভেসে যাক অতৃপ্ত মায়ায়।

শেষ পলক পড়ে যাক দুফোঁটা অশ্রু বেঁয়ে।
শেষ হাসিমুখ বিদায় হউক সুনজরে চেয়ে।

শেষ আকুতির অনুমতি হোক একটু আলিঙ্গন।
শেষ বিদায়ের অনুষ্ঠান হোক চিলতে চুম্বন ভোজন।

তবুও, তুমি রয়ে যাবে এই অভাগার
কল্পনায়।
আমৃত্যু স্মৃতিপথে আর শেষ প্রহরের
প্রার্থনায়।

মোট পড়েছেনঃ ৭৫০জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. কল্পনা থেকে বাস্তবে ধরা দিক এই কামনা রইলো। কি প্রেম মরনেও এত আকুলতা সে কি বৃথা যেতে পারে? ভালো থাকুন সবসময় শুভ কামনা

  2. “তবুও, তুমি রয়ে যাবে এই অভাগার
    কল্পনায়।
    আমৃত্যু স্মৃতিপথে আর শেষ প্রহরের
    প্রার্থনায়।“

    ভালবাসার সার্থক রুপায়ন
    শুভ কামনা।

  3. অসাধারণ লিখলেন ভাই, কিন্তু অল্প এই লেখাতে কি মন ভরে, ব্লগে যত বড় লিখবেন ততই ভালো, আপনি তো ভালো গল্প লেখেন, দেননা ব্লগে, পড়ি। 😁

মন্তব্য করুন