শার্টের বাঁ পকেট
তখনও এলোমেলো চুল তোমার উড়ছিলো
দখিনা দ্রোহী বাতাসে।
বকুলের ঘ্রাণে চারপাশ মুখরিত;
নীলাকাশে কিছু শুভ্র মেঘমালা,
অনন্ত উচ্ছ্বাসে এলোমেলো ছুটে চলা।
শার্টের বাঁ পকেটে জমা ছিলো কিছু উচ্ছ্বাস,
কিছু অন্তকরণ,
তোমার সাথে পত্র মিতালি।
তুমি কি জানতে শার্টের বাঁ পকেটে কতো কিছু
জমা ছিলো তোমার জন্য ?
তোমার জন্য যত্ন করে রাখা গোলাপের পাপড়ি,
কিছু চিরকুট, কিছু আহবান।
বর্ষার হিজলের গাঢ় সবুজ পাতায়
মোড়া রক্তিম ফুলমালা।
শার্টের বাঁ পকেটে জমা সহস্র শতাব্দীর কথোপকথন,
আর তোমার সেই প্রিয় রজনীগন্ধা ফুল।
মোট পড়েছেনঃ ৭২৮জন
আজ পড়েছেনঃ ০জন
অনন্যসাধারণ লিখনী।
ধন্যবাদ প্রিয় দাদা …………
ওয়াও। ভালো লাগলো কবিতাখানি।
ধন্যবাদ আপু ..
শার্টের বা পকেটে এতকিছু রাখা যায় জানা ছিলো না। শুধু পকেটে নয় , হৃদয়ে সবকিছু যত্নে থাকুক । শুভ কামনা রইলো
অনেক ধন্যবাদ আপু
যাকে যেখানে আগলে রাখলে
প্রিয়জন ভালো থাকবে সেখানেই থাকবে ।।
ভালো লাগলো খুব।
অনেক ধন্যবাদ প্রিয় দাদা …………
“শার্টের বাঁ পকেটে জমা সহস্র শতাব্দীর কথোপকথন”
——-চমৎকার
অনেক ধন্যবাদ প্রিয় দাদা …………
বের করার দরকার তো, না হলে সে জানবে কিভাবে?
ধন্যবাদ