নিকৃতি

তোমার ঠোঁটের ফাকে
তিনটা কথার ছবি আকতেই।
তুমি আঁতকে উঠে
আমায় ঠেলে ফেলে বললে,
আমি ধর্ষিতা হতে চাইনা ।
আমি আহত চোখে বললাম
ভালোবাসা ও নিগ্রহের মধ্যে
পার্থক্য বলতে তুমি কি বোঝ?
তুমি বললে ,আজকাল পুরুষেরা ভালোবাসেনা।
ভালোবাসা আদায় করে নেয়।
সুযোগ নেয় শারীরিক প্রয়োজনে।
বিভিন্ন ঢংয়ে,বিভিন্ন মোড়কে।
জেনে রাখো প্রেমহীন ভালোবাসাই ক্ষুদ্রতা।

মোট পড়েছেনঃ ৬৪৩জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. আজকাল পুরুষেরা ভালোবাসেনা।
    ভালোবাসা আদায় করে নেয়।
    সুযোগ নেয় শারীরিক প্রয়োজনে।
    বিভিন্ন ঢংয়ে,বিভিন্ন মোড়কে।
    জেনে রাখো প্রেমহীন ভালোবাসাই ক্ষুদ্রতা।

    সহমত দ্বিমত কিভাবে তা বলি
    স্বার্থপর ভেবে নিজের মতো চলি।
    খুব ভালো লিখেছেন
    শুভ কামনা।

  2. বর্তমানে কিন্তু তা-ই হচ্ছে! কবিতার ছলে বর্তমান সময়ের ধর্ষণলীলার উদাহরণ টেনে দিলেন কবি। শুভেচ্ছার সাথে শুভকামনা সারাক্ষণ।

  3. অনেকের কাছে প্রেম ভালোবাসা মানেই দেহ-ভোগের লালসা কামনা। এমন প্রেম দীর্ঘস্থায়ী হতে পারেনা। কবিতা ভালো লেগেছে ভাই।

মন্তব্য করুন