আহারে!
বিমুগ্ধ গন্ধ মেখে দাঁড়িয়ে থাকা,
নদীর স্রোতের ঠোঁটে।
যে স্রোতে প্রেমের রক্ত ভেসে ভেসে ঢেউ খেলে।
নিষ্পলক চোখে চোখ, চোখাচোখি,
আঁকিবুঁকি আঙুলে আঙুলের ছোবল।
দিশেহারা ছন্নছাড়া দেহপিঞ্জর
হৃৎপিণ্ড হাউমাউ কাঁদে বেলা অবেলায়।
ছবিঃ সংগৃহীত
মোট পড়েছেনঃ ১,৬৭৯জন
আজ পড়েছেনঃ ০জন
যে স্রোতে প্রেমের রক্ত ভেসে ভেসে ঢেউ খেলে।
গভীর অনুভূতি ।
নিষ্পলক চোখে চোখ, চোখাচোখি,
আঁকিবুঁকি আঙুলে আঙুলের ছোবল।
এ কি ক্ষণকালের দুশ্চিন্তা ? না উভয় সংকট ?
নইলে কেন হাউমাউ করে কাঁদবে হৃৎপিন্ড !
বেশ লিখেন আপনি, কত্তো চমৎকার গাঁথুনী ।
দুশ্চিন্তা এবং সংকট দুটোই… ধন্যবাদ প্রিয় কবিবর।
নিষ্পলক চোখে চোখ, চোখাচোখি,
আঁকিবুঁকি আঙুলে আঙুলের ছোবল।
দিশেহারা ছন্নছাড়া দেহপিঞ্জর
হৃৎপিণ্ড হাউমাউ কাঁদে বেলা অবেলায়
জাস্ট ওয়াও
চমৎকার শব্দ চয়ন
ধন্যবাদ প্রিয়, ভালো লাগলো বেশ। সাথে থাকুন..
“বিমুগ্ধ গন্ধ মেখে দাঁড়িয়ে থাকা,
নদীর স্রোতের ঠোঁটে।
যে স্রোতে প্রেমের রক্ত ভেসে ভেসে ঢেউ খেলে।”
—————বেশ ভাল লাগলো।
অনুপ্রেরণা..।…
কান্নাকাটি ভালো না,
কবিতা ভালো লেগেছে খুব।
শুভ কামনা।
কখনো কখনো কাঁদতেও ভালো লাগে..
আরো কয়েকবার পড়তে হবে। মাথার উপ্রে দিয়ে গেছে। ভালো হতো আপনি এই অণুকবিতা টি যদি বুঝতে সহায়তা করেন 🙂
আরও দুয়েকবার পড়ুন, তারপর অবশ্যই বুঝতে পারবেন..
তারমানে আপনি হেল্প করতে চাচ্ছেন না!
আমার ঘুমের তেরটা বাজাবেন মনে হচ্ছে 🙇🙇
বিমুগ্ধ গন্ধ মেখে দাঁড়িয়ে থাকা,
নদীর স্রোতের ঠোঁটে।
যে স্রোতে প্রেমের রক্ত ভেসে ভেসে ঢেউ খেলে।
চমৎকার শব্দের কারিগর। মুগ্ধ !!
ধন্যবাদ প্রিয়, ভালো লাগলো।