তবুও ছেড়ে যাবে

  • চুপ,
    ভালো থেকো।

-তবে যে,
কি?
-একা হয়ে গেলাম,
যদি কথার ছলে মনে পরে তোমায়।

এমন কেনো তুমি?
আমারও যে কষ্ট হয় বোঝ না?

-তাহলে, ভালোবাসো?
না,
(প্রতিউত্তরে ভালোবাসি বলার অধিকার হারিয়েছি)।

-যদি রাত জাগি!
বড্ড ছেলে মানুষ তুমি,কথা তো শুনোনা।

-তবু ছেড়ে যাবে আমায়?
ক্ষমা করো আমায়,আসি
ভালো থেকো।

-শুনো,ভালোবাসি………….

মোট পড়েছেনঃ ১,৩৭১জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. বড্ড দেরি হয়ে গিয়েছে মনে হয়,
    তাই চলেই গেলো।

    লেখার থিমের সাথে ছবিটা চমৎকার মিলে গিয়েছে।
    ভালো লেগেছে ছোট পোষ্ট।
    শুভ কামনা।

  2. ভালোবাসি কেন মুখ ফুটেই বলতে হবে!
    ছেলেমানুষি বুঝেছো, আর ভালোবাসি বোঝো না!!
    চলে যাওয়াই যদি হয় মেনে নেয়া,
    তবে দূরেই থাকো….

    ভালো লাগলো কবিতা 🙂
    শুভ কামনা অবিরত 🌹🌹

মন্তব্য করুন