ছায়া পুরুষ

সুযোগ পোষে পুরুষ
মুখে ধরে কামড়ে তুলে পর্দার মুখোশ
সময়ের বিষাক্ত লার্ভা
আমি নারী- কেন কুকুর সুযোগে ছাড়বা?

ছিঃ! দুঃসময়ে আমার
পুরুষত্ব ভুলে ডাক দাও; ঘুমন্ত জাত কুকুর

ছিঁড়ে ছুঁড়ে প্রথম ফুল
শোনাও তখন আমাকেই;ধর্ষিতার ছিলো ভুল
পুরুষ নাকি ভরসার হাত
বিশ্বাস যখন তোমাকেই; নিঃস্ব করো দু’ হাত

ছিঃ! অপবাদে আমার
নীতি-ধর্ম,শান্তি শোনাও; ভাগ্যে তৃপ্তির ঢেঁকুর।

নেত্রকোনা,ময়মনসিংহ।

মোট পড়েছেনঃ ১,০৫১জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. ছিঃ! অপবাদে আমার
    নীতি-ধর্ম,শান্তি শোনাও; ভাগ্যে তৃপ্তির ঢেঁকুর।
    খুব সুন্দর একটা কথা বলেছেন,,, ভাই।। মনে গেঁথে গেল ।

    প্রোফাইল নামটা খুব সুন্দর ।

  2. রক্ষক যদি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তবে প্রতিবাদের ভাষাও তার তিব্রতা দেখায়। পুরুষ, সে হবে কারো পিতা, ভাই, স্বামী,পুত্র, প্রেমিক, বন্ধু, প্রতিবেশি। রক্ষনের পথে তাকেই সর্বদা সম্মুখে দেখতে চাইবে সকলেই। তাদের কদর্যরূপ কারো নিকটেই গ্রহন যোগ্য নয়।

    নৈতিক বিবেকবোধ হতে লেখাটি চমৎকার হয়েছে নাজমুল। আরও লিখো। শুভ কামনা 🌹🌹

  3. ছিঁড়ে ছুঁড়ে প্রথম ফুল
    শোনাও তখন আমাকেই;ধর্ষিতার ছিলো ভুল
    পুরুষ নাকি ভরসার হাত
    বিশ্বাস যখন তোমাকেই; নিঃস্ব করো দু’ হাত

    পুরুষে রক্ষক, পুরুষেরাই আবার ভক্ষক। ওইসব পুরুষদের প্রতি ধিক্কার জানাতে হয়।

মন্তব্য করুন