শেষ বিকেলের সূর্যের মত
চোখ লাল করে আমাকে দেখো
আমি একটি কবিতা উপহার দিবো।
রংধনুর মত ভিন্ন ভিন্ন রং দিয়ে
কোমল হাতের নখগুলো রাঙ্গিয়ে নাও
আমি একটি কবিতা উপহার দিবো।
পাড়ার লাজুক নববধূর মত
অভিমানে ব্যক্ত অব্যক্ত ভাষা
পাগল,শয়তান ডেকে গালি দাও
আমি একটি কবিতা উপহার দিবো।
ফাল্গুনের হঠাৎ বৃষ্টির মত
একটু নিরাপদ সীমানায় দাঁড়িয়ে
আমার দেওয়া কষ্টে অভিমানী কান্না করো
আমি একটি কবিতা উপহার দিবো।
জীবনানন্দ দাশের চাল ধোঁয়া
কিশোরীর কোমল হাতে আমাকে
আলতো আলতো স্পর্শে আঘাত করো
আমি একটি কবিতা উপহার দিবো!
হে অনাগত বালিকা
স্পষ্ট কিংবা অস্পষ্ট স্বরে
একাকীত্বে সজ্জিত মনের দরজায় কড়া নেড়ে
বলো– ”শুধু তোমাকেই ভালোবাসি”
আমার কবিত্ব তোমাকেই উপহার দিবো
ভেবে দেখো!
মোট পড়েছেনঃ ১,৫০৮জন
আজ পড়েছেনঃ ০জন
দারুণ লিখেন আপনি।আমি একটি কবিতা উপহার দিব।লেখায় অনাগত বালিকার আগমন হউক,কবির মন শান্ত হউক,,,লেখায় ভরে উঠুক সোনেলার উঠোন।
অনাগত বালিকারা শব্দে আর কবিদের কল্পনায় সুন্দর ।
ধন্যবাদ ভাইয়া 😍
অনাগত বালিকার আগমনে কবির জীবন পূর্ণ হোক, শুভ কামনা। 🌹🌹
সময়ের প্রয়োজনে অনাগত বালিকা শব্দের খোলস একদিন আসবে , সেই অপেক্ষায় কবিরা ।
ধন্যবাদ আপু 😍
এমন সুন্দর করে লিখলে অনাগত বালিকা অবশ্যই বলবে ”শুধু তোমাকেই ভালোবাসি”
ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
ধন্যবাদ ভাইয়া – শুধু আপনাকেই ভালোবাসি ।
কবিতা ভালো লাগে বলে।
অনাগত বালিলা বললে কবিমন সবই করতে পারে। কবির কবিতা আরো চাই।
বিশ্বের যা কিছু সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর ।
ধন্যবাদ ভাইয়া কবিতা আরো দিবো , দোয়া চাই।
লিখুন আর ভাল থাকুন।
চমৎকার লিখনী
পড়ে ভালো লাগলো খুব।
অনেক ধন্যবাদ আপনাকে।
কবিতা মানে অনুভূতির শিহরণ
প্লিজ,আমাকেও একটা কবিতা উপহার দিয়েন!!
কেমনে লিখলেন, এতো সুন্দর করে।।
হা হাহা হা, আপু আগে ভেবে দেখুন । আমি কেমনে লিখছি নিজেও জানি না ।
কবিতা তো সবার উপহার ।
বাব্বাহ! কবিতা উপহার দেবার এত এত উপমা পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাই।
সুন্দর লিখেছেন
উপমাগুলোও কবিতা ভাইয়া
বালিকারা আসুক তার পরে আমরা একটু সুখ ও প্রেম প্রাপ্তির আরো কিছু সুন্দর শব্দের বাগান দেখতে পাবো। ধন্যবাদ।
ধন্যবাদ আপু 😍