আমরা কী না খাই? আমরা সব খাই!

আমরা ভাত খাই, মাছ খাই, রুটি খাই,
বিস্কুট খাই, কলা খাই, ডিম খাই,
মামলেট খাই, ভাজি খাই, হালুয়া খাই,
মাংস খাই, পরোটা খাই, পরের টা খাই,
আমরা কী না খাই? আমরা সব খাই!

আমরা বুট খাই, বাদাম খাই, চানাচুর খাই,
বার্গার খাই, কেক খাই, জিলাপি খাই,
নিমকি খাই, পিঠা খাই, মিষ্টান্ন খাই,
খিরা খাই, কিড়া খাই, কসম খাই,
আমরা কী না খাই? আমরা সব খাই!

আমারা কচু খাই, লতি খাই, শিম খাই,
আলু খাই, পটল খাই, বেগুন খাই,
ফুলকপি খাই, বাঁধাকপি খাই, লাউ খাই
কুমড়া খাই, হামলা খাই, মামলা খাই,
আমরা কী না খাই? আমরা সব খাই!

আমরা মুড়ি খাই, চিড়া খাই, খই খাই,
লাড়ু খাই, পায়েস খাই, সন্দেশ খাই,
মিষ্টি খাই, মিষ্টান্ন খাই, ছানা খাই,
দুধ খাই, দধি খাই, নদী খাই,
আমরা কী না খাই? আমরা সব খাই!

আমরা মাঠা খাই, ঘোল খাই, মাখন খাই,
পুরি খাই, সিঙ্গারা খাই, চটপটি খাই,
ফোসকা খাই, হালিম খাই, গ্রিল খাই,
কাবাব খাই, গোল খাই, দোল খাই,
আমরা কী না খাই? আমরা সব খাই!

আমরা বেদানা খাই, কমলা খাই, পেস্তা খাই,
বড়ই খাই, তেঁতুল খাই, বেল খাই,
তরমুজ খাই, ভাঙি খাই, আম খাই,
জাম খাই, কাম খাই, নাম খাই,
আমরা কী না খাই? আমরা সব খাই!

আমরা আপেল খাই, আঙুর খাই, মাল্টা খাই,
কিসমিস খাই, খেজুর খাই, রস খাই,
চিনি খাই, ঘি খাই, মধু খাই,
নাস্তা খাই, সস্তা খাই, বস্তা খাই,
আমরা কী না খাই? আমরা সব খাই!

আমরা সাপ খাই, জোঁক খাই, ব্যাঙ খাই,
কাঁকড়া খাই, ব্রয়লার খাই, মুরগি খাই,
গরু খাই, ছাগল খাই, ভেড়া খাই,
মহিষ খাই, হাঁস খাই, বাঁশ খাই,
আমরা কী না খাই? আমরা সব খাই!

আমরা টাকা খাই, পয়সা খাই, ধন খাই,
সম্পত্তি খাই, ঘর খাই, বাড়ি খাই,
জায়গা খাই, জমি খাই, সুদ খাই,
ঘুষ খাই, মান খাই, ইজ্জত খাই,
আমরা কী না খাই? আমরা সব খাই!

আমরা ফুল খাই, ফল খাই, মূল খাই
শিকড় খাই, আগাছা খাই, বিষাক্ত পানি খাই,
ফরমালিন খাই, বিষ খাই, সততা খাই,
জান খাই, মাল খাই, ঈমান খাই,
আমরা কী না খাই? আমরা সব খাই!

আমরা বিয়ে খাই, শাদি খাই, চাইনিজ খাই,
বৌভাত খাই, অনুষ্ঠান খাই, মুসলমানি খাই,
জন্মদিন খাই, মৃত্যুবার্ষিকী খাই, চল্লিশা খাই,
থাপ্পড় খাই, বকা খাই, গৃহকর্ত্রীর ছেঁকা খাই,
আমরা কী নাই খাই? আমরা সব খাই!

ফুল খাই, ফল খাই, শিকড় খাই,
ছাল খাই, মূল খাই, আগাছা খাই,
দেশ খাই, মাটি খাই, কর্ম খাই,
ধর্ম খাই, অখাদ্য খাই, কুখাদ্য খাই,
আমরা কী না খাই? আমরা সব খাই!

আমরা পশু খাই, পাখি খাই, গাছ খাই,
লতা খাই, পাতা খাই, সাপ খাই,
জোঁক খাই, ব্যাঙ খাই, পোকা খাই,
মাকড় খাই, হালাল খাই, হারাম খাই,
আমরা কী না খাই? আমরা সব খাই!

আমরা চা খাই, পান খাই, সুপারি খাই,
জর্দা খাই, গাজা খাই, তারি খাই,
তামাক খাই, আফিম খাই, ভাঙ খাই,
মার খাই, লাথি খাই, চুরি করে ধরা খাই,
আমরা কী না খাই? আমরা সব খাই!

আমরা গুল খাই, সিগারেট খাই,
বিড়ি খাই, তামাক খাই, ফেন্সি খাই,
হিরোইন খাই, বাবা খাই, ডাবা খাই,
ধোঁকা খাই, মামলা খাই, হামলা খাই,
আমরা কী না খাই? সব খাই!

আমরা হলুদ খাই, মরিচ খাই, ধনিয়া খাই,
জিরা খাই, এলাচি খাই, দারুচিনি খাই,
লবণ খাই, লবঙ্গ খাই, কিসমিস খাই,
ডাব খাই, খাপ খাই, নেতার ঠাপ খাই,
আমরা কী না খাই? আমরা সব খাই!

আমরা পোলাও খাই, কাচ্চি খাই,লাচ্ছি খাই,
বিরিয়ানি খাই, রুটি খাই, বিস্কুট খাই,
চকোলেট খাই, সোপ খাই, সিন্নি খাই,
ফিন্নি খাই, ভুনা খাই, পুলিশের ধুনা খাই,
আমরা কী না খাই? আমরা সব খাই!

আমরা সকালে নাস্তা খাই, দুপুরে খাই,
রাতে খাই, বিকালে খাই, ফরমালিন খাই,
বাসি খাই, পঁচা খাই, ধাঁচা খাই,
বউয়ের হাতে মার খাই, রাষ্ট্রের ঠেলা খাই,
আমরা কী না খাই? আমরা সব খাই!

ছবি: ইন্টারনেট থেকে।

মোট পড়েছেনঃ ১,৪৪৩জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

    1. রাক্ষসের গল্প শুনেছি, নামও শুনেছি; কিন্তু স্বচক্ষে কখনো দেখিনি। দেখেছি রাক্ষস নামের মানুষ। যারা পৃথিবীর সব উৎপাদিত খাদ্য গিলে ফেলে। সাথে বনের পশুপাখি আর গৃহপালিত প্রাণীগুলোও। আমরা সেই মানুষ নামের খাদক দাদা। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ অজস্র। সাথে এক নদী ভালোবাসা থাকলো।

    1. আমরা ভোজনপ্রিয় মানবজাতি দাদা। আমরা নিজের স্বার্থের জন্য সব খেয়ে ফেলতে পারি।
      আপনার সুন্দর মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদের সাথে এক সাগরসম ভালোবাসা।

  1. আমরা নদী খাই, ঘুষ খাই, মশার কামড় খাই
    টিয়ার গ্যাস খাই, পেট্রল বোমা খাই,
    আমলাদের চাপ খাই, বাস ট্রাক চাপা খাই,
    আমরা কী না খাই?

    দারুন পোস্ট।

    1. আমরা রাক্ষস নামে মানুষ তো, তাই! আমরা যা পাই, তা-ই খাই। তবু বলি পাই নাই। আমরা বড় স্বার্থপর প্রাণী।

      ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন।

  2. খাওয়ার লিস্ট দেখে ভয় পেয়েছি, এক জীবনে এতো কিছু খাই !! মানতে কষ্ট হলেও এটাই নির্মম বাস্তব।
    জরুরি নয় সব মুখ দিয়েই খাই,, তবে হজম করতে হয় সবই ইচ্ছায় / অনিচ্ছায়।

    বউয়ের হাতে মার খেতে হয় যাদের তাদের প্রতি এক বালতি সমবেদনা, কতোটা বেচারি (!?) হলে এই অখাদ্য খেতে হয় তা চিন্তার বিষয় 😁

    পোস্ট দেয়ার জন্যে ধন্যবাদ দাদা। ভালো থাকুন, শুভ কামনা।

    1. আগে একরকম মানুষরূপী জানোয়ার ছিল, তাঁরা কারণে অকারণে বউ পাটাতো। সেই দিন আর এখন নেই, সেসব জানোয়ারগুলো নেই। এখন কিছুকিছু বউয়েরা স্বামীকে পেটায়। এর কারণ হচ্ছে, স্বামীর চেয়ে বউয়ের রোজগার বেশি তাই।
      আর আমরা হলাম এই পৃথিবীর বড় খাদক। আমরা সব খেয়ে ফেলতে পারি, দিদি। না শব্দটা মুখে উচ্চারণ করি না যে, আর খাবো না। শুধু নলি আরও চাই।

      1. কিছু অখাদ্য কখনোই বিলুপ্ত হয়না দাদা। মেয়েরা স্বামীর হাতে এখনো মার খায় / মরে। এই জায়গায় পুরোপুরি সভ্যতা আসেনি। নারী মৃত্যু যতনা দুর্ঘটনায় হয় তারচেয়ে বেশি হয় স্বামী দ্বারা অত্যাচারিত হয়ে।

        বউ দ্বারা কিছু পুরুষ মার খায় শুধু অর্থনৈতিক কারনে এটা মানতে চাচ্ছি না। এর সাথে আরো অনেক কিছুই জড়িত থাকে।

        যাইহোক, লেখা ভালো লেগেছে। আরো পড়ার ইচ্ছে রাখি। ভালো থাকুন, শুভ কামনা।

    1. আমি পুরুষ তাই ওটা লিখিনি শ্রদ্ধেয় দিদি। আপনি যদি খাদ্য বিষয়ে কিছু লিখেন, তো আপনার ভাবে লিখে প্রকাশ করবেন বলে আশা করি।
      আর ব্লগে যে, ২৪ ঘণ্টার নিয়ম চালু হয়েছে তা আমার জানা ছিল না বিধায় একটা পোস্ট করেছিলাম। যা আপনার মন্তব্য পেয়ে তা মুছে ফেলেছি। আশা করি তা পরে একসময় ব্লগে পোস্ট করবো।

      1. নিতাই দা, সোনেলার প্রথম পাতার একদম নিচে দেখুন, নীতিমালা। ক্লিক করে পড়ে নিয়েন। আমরাও ভাবেছি আপনি এই নিয়ম জানেন না. তাই আপনার উপরই ছেরে দিয়েছিলাম।

        আপনি লেখাটি নতুন করে আবার পোস্ট করুন।
        শুভ কামনা।

  3. বাহ, অনেক দিন পরে এসে যা একটি খাদ্য তালিকা দিলেন!!
    একত্রে এই তালিকা দেখলে চোখ গাছে বেঁধে রাখতে হয়, আসলে এটি-ই বাস্তবতা।
    আমরা তো আসলে নিজেরাই নিজেদের খেয়ে ফেলি।
    চলুক আমাদের লেখা খাওয়া, নিয়মিত।

  4. খাদ্য কি আমাদের খায়? নাকি আমরাই শুধু খাই ! মাঝে মাঝে যে খাদ্যও আমাদের খায়। কত কিছু যে খাই তাও ক্ষুদা মিটে না । অস্বাধারন দাদা আপনি।

  5. সত্যিই! আমরা কতো কতো কতো কিছুই যে খেয়ে ফেলছি।
    খেয়েই ফেলছি
    খেয়েই যাচ্ছি।
    সব থেকে বড় কথা আমরা আমাদেরই খেয়ে ফেলছি মূলত।
    ভালো লিখেছেন।

  6. নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হলো!! খাদ্য তালিকায় পান সুপুরিও এসেছে দেখে…. যতোবার এখন পান হাতে নেব, এ লেখা আমাকে আগে খাবে। দাদা, দারুন লিখলেন! শুভ কামনা।

    1. শেষ অবধি আমার পড়েছেন শুনে অত্যন্ত খুশি হলাম। আশা করি ভালো থাকবেন। সেইসাথে আশা করি হালাল হারাম বেছে খাবেন। আমরা হারামও খাই, হালালও খাই।

মন্তব্য করুন