গুজব অথবা আমার অজ্ঞতা !

আমার বাসার নিচের তলায় একজন জামাতী আছেন , জামাতী পরিবার । এই পরিবারের সাথে পথেঘাটে দেখা হলেই হাসিনা এই , হাসিনা সেই , যত সব বালছাল কথা হজম করতে হয় ।

আজ বের হয়েছি সন্ধ্যাবেলায় , অ্যান্টির সাথে দেখা –

অ্যান্টি – রায় নাকি ফেসবুকে ৫দিন আগেই প্রকাশ হয়েছে ?
আমি – জানিনা অ্যান্টি ,
– সে কি ? তুমি না সারাদিন ফেসবুকে থাক ?
আমার উপর ওহী নাজিল হলে বলতে পারতাম , আমার কাছে কোন ফেরেশতা আসেনি , অ্যান্টি ।
তুমি দেখি নাস্তিকের মত কথা বল –
আমার খেয়ে দেয়ে অনেক কাজ আছে অ্যান্টি , এসব গুজবের পেছনে সময় দেয়ার সময় আমার নেই ।

তারমানে তুমি আমার কথা বিশ্বাস করছ না ?
-না অ্যান্টি , করছিনা ।

কেন ?
যে মানুষটি মুক্তিযুদ্ধের সময় অনেক নারী খুনের সাথে জড়িত , বাঙালি মুসলিমের সাথে জড়িত
আপনি একজন নারী হয়ে তার পক্ষে কথা বলছেন তাই বিশ্বাস করছিনা ।

আমি মুক্তিযুদ্ধ দেখেছি , তুমি দেখেছ ?
না অ্যান্টি , দেখিনি
না দেখে বিশ্বাস করছ হাসিনার কথা ?
জন্মের পর কেউ একজন বাবাকে দেখিয়ে বলেছে এটা বাবা
তখন তাকে বাবা ডেকেছি , সেই বাবা সাকা , গো-আজমকে দেখিয়ে
বলেছে ” এরা রাজাকার ” ।

আমার পিতা যদি নাস্তিক হয় এই কারনে
তাহলে নাস্তিক হতে আমারো সমস্যা নাই ।

পিতা যাবে বঙ্গে
পুত্র যাবে সঙ্গে ।

মোট পড়েছেনঃ ১,০৪১জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. দারুণ জবাব 🙂
    পাল্টা প্রশ্ন করা যেত , আপনি যে আপনার মা বাবার সন্তান এ বিষয় আপনি শুনেছেন , আপনি কি আপনার জন্ম দেখে নিশ্চিত হয়েছেন যে এই আপনার মা ?

  2. জন্মের পর কেউ একজন বাবাকে দেখিয়ে বলেছে এটা বাবা
    তখন তাকে বাবা ডেকেছি , সেই বাবা সাকা , গো-আজমকে দেখিয়ে
    বলেছে ” এরা রাজাকার ” । দারুন বলেছেন-ভাল লাগল!

  3. দারুণ জবাব… উত্তর শুনে সেই রমনীর চেহারাটা একটু দেখতে ইচ্ছে করছে …ভুল বললাম,এই সব চেহারা এড়িয়েই চলতাম…স্যালুট বস

মন্তব্য করুন