অ-দেখা ঠিকানা

যেদিন পৃথিবী-গ্রহে রেখেছিলে পা,
আমি তখন গ্রহ-নক্ষত্রের সৃষ্টিকর্তার
অপরূপ বনে বাগান-প্রজাপতি হয়ে ভাসছিলাম ।

সীমাহীন দূরত্ব ছিলো হয়তো,
দেখিনি তাই আমরা কেউ কাউকে ।
তুমি জানতে না আমায়,,
আমিও রাখিনি তোমার ঠিকানা।

নিয়তির লিখন লেখা খামটি হাতে-কপালে এঁকে
যখন এলাম আমি এই ধরণীতে,
হাজারো কর্তব্য পূরণের ভিড়ে
খাম খুলে দেখার হয়নি অবকাশ ।
সেখানে কি ছিল তোমার ঠিকানা ??

তুমি চলে গেছো বহুদূর,,
পথের ভাঁজে ভাঁজে রেখেছ তোমার পদচিহ্ন ।
তোমার হৃদয়ের শত-সহস্র প্রকোষ্ঠ মাঝে
একটি প্রকোষ্ঠ প্রতিনিয়ত শূন্য রেখেছো,,কেন ?

তুমি জানতে আমি আসবো বসত গড়বো
তোমার ভেতর,,যেমনটি গড়েছ তুমিও ।

দেখা হয়নি, হয়তো হবে না
স্মৃতির পাতায় লেখা হবে না একটি বিকেল
অথবা আধো সন্ধ্যার গল্প,,
শুভদিনে শুভক্ষণের প্রস্তুতির পূর্বেই
হৃদয়ে যার বসতি গড়েছে
নাই-বা দেখলাম তারে নয়নে নয়ন রেখে ।

মোট পড়েছেনঃ ৯৭জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. চক্রাকারের এই জীবনের হায় হুতাশ কেবলি আশার বালুর চর।মানুষ মরে যায় বেচে যায় তার কীর্তি।সবার জন্য মঙ্গল কামনা।লেখাটা পড়ে মনে পড়ল সদ্য প্রয়াত বরেণ্য বীর যোদ্ধা আহম্মেদ ইমতিয়াজ বুলবুলকে।পরপারে কীর্তিমানরা শান্তিতে থাকুক এই কাম্য।

  2. আহারে, কত কস্ট!
    দেখা না হয়ে ভালোই হয়েছে, দেখা হলে এমন একান্ত অনুভুতি আমরা পড়তে পারতাম না।

    স্মৃতির খনিতে জমিয়ে রাখুন সব
    মনি মানিক্য করে।

    অনুভুতির প্রকাশ ভালো হয়েছে।

  3. আগেই দিয়ে দিলেন? ভালো হলোনা। আমার লেখাটা কি এরপর আর কারো ভালো লাগবে?এই একইরকম অনুভূতি জমা রেখেছি যে আমিও? এমনি করেই জীবনের চক্র ঘোরে চক্রের আবর্তে। গভীর গহীন ছোঁয়া কথা মালা।
    শুভেচ্ছা নিরন্তর (3 -{@

    1. অনুভুতি একেক জনেরটা একেকরকম হয় বন্যা,,আপনি আপনার মনের মত করে লিখবেন, আমরা আমাদের মত করেই পড়বো। সব কিছু জমা রাখতে হয় না,,শ্যাওলা ধরার আগে আগেই আমাদের দিয়ে দিন।

      ভালোবাসা অবিরাম থাকবে (3 (3 (3

  4. না দেখে যদি এই ভাংচুর অবস্থা তৈরি হয় তাহলে দেখা হওয়াই উত্তম।
    আপনি নিত্ত-নূতন দেখা না-দেখার লিষ্ট করে নিয়মিত লিখতে থাকুন।

    1. আচ্ছা লিস্ট করবো,,,তবে কেউ যদি দেখা করতে না চায় তাহলে কি হবে ? ইচ্ছেটা একার হলে ভাংচুর দশা ঠেকানোর কোন পথতো আর খোলা থাকে না,,,,

      সোনেলায় ঢুকার পর থেকেই দেখছি কালো পোশাকে মন উদাস করে বারান্দার রেলিং ধরে দারিয়ে আছেন,,, কি দেখছেন ? যা দেখতে চান তা দেখা হয়েছে কি ????

      অ-দেখা লিস্টে কুবিরাজকেও রেখেছি,,, যদি তিনি কখনো ফিরে তাকান 😀

  5. দেখা হয়না তার সাথে প্রতিনিয়ত প্রতিক্ষণ
    তবু সেই যে স্বর্গের সিঁড়িতে একসাথে পা রেখে এগ্রহে চলে আসলাম
    সে ক্ষনটুকু বড় মধুর, বড় সে বেঁচে থাকার অক্সিজেন। বেঁচে আছি বেঁচে থাকি অপেক্ষায় আবারো সে স্বর্গের সিঁড়ির।
    দেখা হবে আবারো, এবার ঠিকানা লিখে নিব কোনো এক ক্ষণে।
    চমৎকার লিখেছো। কিন্তু তোমার লেখার পাশে এলোমেলো কথা লিখে দিলাম।
    কেমন আছো?

    1. আমার লেখায় দেখা হয়নি,,
      তোমার লেখায় দেখা হয়েছিলো,,

      দেখা হওয়া আর না হওয়ার মাঝে পার্থক্য থাকলেও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে ভালোভাবেই,,,

      সত্যি কথা হলো আমার লেখাটিই এলোমেলো নিষ্প্রাণ ছিলো,,,, একজনের দূর্লভ ছোঁয়া পেয়ে প্রাণবন্ত হয়ে উঠেছে। তাকে স্বীকৃতি দিতে চাই কিন্তু সে পণ করেছে স্বীকৃতি / পদবী কিছুই গ্রহণ করবে না ” সে “।

  6. সরল মনের সহজ অভিব্যক্তি! এক লাইন দু’বার পড়তে হয়নি। সুখপাঠ্য! এমন লেখা আরও লিখুন।

    কবিতা তো কবিতাই, স্মৃতি মানে কল্পনায় খাবি খাওয়া!৷ নিরাপদ দুরত্ব বজায় রাখা দরকার। তবুও স্মৃতিই যেন জীবনের অবিচ্ছেদ্য অংশ!
    ভালো লাগা রাখছি লেখায়! শুভকামনা।

    1. ভালো থাকতে হলে আর দুর্ঘটনা এড়াতে হলে নিরাপদ দুরত্ব বজায় রাখার কোন বিকল্প নেই।

      একদম সঠিক বলেছেন স্মৃতি জীবনেরই অবিচ্ছেদ্য অংশ,, মণি-মাণিক্যের মত যতনে রাখতে হয়।

      ভালো লাগে শুভ কামনা পেতে,,,,দিতেও। ভালো থাকুন। -{@

  7. দেখা আবার হবে কি হবে না সেটা নিয়ে একটি লেখা লিখেছিলাম অনেক আগে। আপনার লেখা পড়ে খুঁজে বের করলাম। শেয়ার করার লোভ সামলাম না আরঃ

    যদি আবারও দেখা হতো পড়ে নিতাম
    সন্ধ্যার বিজনে খুলে দেয়া তার পাষণ্ড বেণী,
    রাগে কাঁপা ঠোঁট, অন্ধকার চিবুক
    ভুল ঠিকানার বাসা খোঁজা আরক্ত মুখ!

    অন্ধকারটা আরও বেশি শান্ত হলে
    নীল আড়ালটা আরও সৌখিন হলে
    কম্পাসে চোখ রেখে এঁকে দিতাম
    প্রবল কাঁপুনিতে ঝুলে থাকা বিলাসী বৃত্ত।

    যদি আবারও দেখা হতো বলে দিতাম;
    তার অভিশাপে সবুজগুলো আজ কত বিবর্ণ
    প্লাবনে ভেসে গেছে কতশত করুণ প্রহর,
    পিচের কালোতে ছিটিয়ে দিয়ে বিশুদ্ধ লোবান
    শবযাত্রা শেষে বাড়ি ফিরেনি কোন শহর!

    1. প্রহেলিকা,,,,, আপনি আমার কাছে বাস্তবিক এক প্রহেলিকা !! কি ভাবে লেখেন এমন করে !

      অবাক মনে পড়ে যাই,,,মুগ্ধতারও শব্দ থাকে। আপনার কবিতা পড়া আমি নির্বাক হয়ে রই,,,

      ভালোলাগার শুরু থাকে শেষ থাকে না, অনেক পড়তে চাই আপনার কবিতা গুলো,,,,,লিখুন।

মন্তব্য করুন